ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 109
📝 Text 📖 PDF

রসূল স. এর আনুগত্যের ডিত্বিতে উলির আমরগণ ঘে নির্দেশ দিবেন তা মান্য করা আবশ্যিক কিন্ত উলির আমরের নির্দেশ যদি রসূল স.-এর আনুগত্যের পরিপন্থী হয় তবে তা মান্য করা জরুরী তো নয়ই বরং অমান্য করাই জরুরী । এ প্রেক্ষিতে রসূল স. ইরশাদ করেন, 'খালেক তথা স্রষ্টার নাফরমানী হয় এমন কোনো ব্যাপারে সৃষ্টি তথা মাখলুকের আনুগত্য করা যাবে না।' এ ক্ষেত্রে তিনি মূলনীতিও বলেছিলেন- 'কেউ যদি আল্লাহর নাফরমানী হয় এমন কোন কাজের নির্দেশ দেয় তাহলে তা শোনা এবং মানা যাবে না।' একদল সাহাবীর আগুনে আত্মাহুতি দেয়ার সংকল্পের কথা যখন রসূল স. এর কাছে বলা হলো, তখন ঘটনা শুনে তিনি ইরশাদ করেন, 'এরা যদি তাদের নেন্ভার নির্দেশে আগুনে ঝাপিয়ে পড়ে আত্মাহুতি দিতো তাহলে তাদের অনাদিকাল আগুনেই থাকতে হতো, নির্দেশ মান্য করাকে তখন তারা দীনের আবশ্যিক বিষয় মনে করেছিল। ১ রসূল স. তাদের ব্যাপারে এই হুশিয়ারী এ জন্য উচ্চারণ করেছিলেন যে, তারা উলিল এ নির্দেশ শুনে সবাই অবাক হয়ে একে অন্যের প্রতি তাকাতে লাগল এবং বলল- 'আগুনের ভয়ে পালিয়ে এসেই তো আমরা রসূল স. এর কাছে আশ্রয় নিয়েছি ।' এ কথা শুনে তাদের প্রতি হযরত আবদুল্লাহ ইবনে হুযায়ফার ক্ষোভ প্রশমিত হয়ে গেল এবং তিনি আর তাদের প্রতি কোন বিরূপ আচরণ করেন নি। এ কাহিনী জানানো হলে রসূল স. বললেন, তারা যদি আগুনে আত্মাহুতি দিতো তাহলে আর তাদের রক্ষা করার কোনো উপায় থাকত না।' ২০ ইসলামী আইন ও বিচার ///.109070790791.00])

— Page 21 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.