ইসলামে সুন্নাহর গুরুতৃ আল্লামা ইবনে কাইয়েম [বক্ষমান নিবন্ধটি আল্লামা হাফিয ইবনে কাইয়েমের র. বিখ্যাত গ্রহ ই'লামুল মু'ক্ঈিন' এর প্রথম খণ্ডের একটি অংশ । এখানে আলোচনার প্রথমাংশের কিছু অংশ বাদ দিয়ে অনুবাদ করা হয়েছে] আল্লাহ তাআলা ইরশাদ করেন, 'হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর এবং রসূলের নির্দেশ মান্য কর আর তোমাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী তাদের নির্দেশও মান্য কর। তোমরা যদি কোন বিষয়ে বিতর্কে লিপ্ত হয়ে পড় তাহলে তা আল্লাহ ও রসূলের নিকট উপস্থাপন কর, যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক।' (সূরা নিসা-৫৯) উপরে বর্ণিত আয়াতে আল্লাহ তাআলা 'ইতায়াত' তথা মান্য করার কথা নিজের বেলায় যেমন বলেছেন তার রসূলের ইতায়াত করার প্রতিও অনুরূপ নির্দেশ করেছেন। আল্লাহ তালার অনুসরণ বা নির্দেশ মানার সাথে সাথে রসূল স.কেও একই শব্দের অধীনে উল্লেখ না করে দ্বিতীয়বার একই শব্দ প্রয়োগের দ্বারা এটাই বোঝানো হয়েছে যে, আল্লাহ তাআলার নির্দেশ মেনে চলার পাশাপাশি রসূলের নির্দেশও মেনে চলতে হবে সমান গুরুত্ব দিয়ে। আল্লাহর প্রতিটি নির্দেশ স্মিনের জন্যে মেনে চলা যেমন অপরিহার্য অনুরূপ রসূল স. এর নির্দেশও মেনে চলা মুমিনের অবশ্য কর্তব্য । রসূল স.-এর নির্দেশ কুরআনে উল্লেখ না থাকলেও মেনে চলা অপরিহার্য । কারণ আল্লাহ তাআলা নবী করীম স. কে কুরআন দিয়েছেন যা 'ওহীয়ে মাত্র 'পঠিত ওহী'র অন্তরভুক্ত আর অপরটি দিয়েছেন 'ওহীয়ে গায়রে মাত্লু' অপঠিত ওহী যা সুন্নাহ তথা তীর পবিত্র মুখ নিসৃত বাণী কর্ম ও সম্মতির সমন্থিত রূপ। আল্লাহ তাআলা ইতায়াতের (মান্য করার) ব্যাপারে “উলিল আমর' ক্ষমতার অধিকারী এর বেলায় একাধিক 'আতিউ' শব্দ ব্যবহার করেননি, বরং উলিল আমরকে একই আতিউ শব্দের অন্তরভুক্ত করে দিয়েছেন। এর কারণ হলো, “উলিল আমর'দের মান্য করার ব্যাপারটি আল্লাহ্ ও রসূলের মতো শর্তহীন নয় বরং শর্তাধীন। এর সারকথা হলো, মানুষ উলিল আমর-এর অনুসরণ করবে তবে এ অনুসরণ রসূলের অনুসরণের অধীনে হতে হবে। উলিল আমরগণ মানুষকে তাদের আনুগত্য করতে বাধ্য করতে পারবে না । রসূলের আনুগত্যের আওতাধীন হওয়ার কারণে উলির আমরের আনুগত্য প্রকারাস্তরে রসূলের আনুগত্য হিসেবেই বিবেচিত হবে। লেখ । জামা ইমদে ভাইটোছ সাম হিজরী শেন দাছেপকো জগুরহণ ফয়েদ এবং ৭৫১ হিজরীতে ইভিকাল করেন । তিনি ছিলেন ইমাম ইবনে তাইযিয়ার প্রধানতম শাগরিদ, অনেকগুলো বুগাত্কারী এছ এণেতা । আটম হিভারীর অন্যতম শ্রেষ্ঠ লেখক ও বুদ্ধিজীবী হিসাবে তিনি পরিচিত । ///.109070790791.001)
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।