ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

আরবী ভাষায় এ জ্ঞান তার রসূলের স. নিকট অহী করেছেন। তারপর মহান আল্লাহ্‌ একদল গবেষক ও ভাষাবিদ নিয়োগ করেছেন। তারা এর ব্যাকরণ ভিত্তিক যাবতীয় বাক্যের ও শব্দের আক্ষরিক বিশ্লেষণ ও পর্যালোচনা করেছেন। এগুলো ছাড়াও বিদআতী, অবিশ্বাসী, নাস্তিক ও সত্যন্রষ্ট কামনার পৃজারীদের চক্রান্তের হাত থেকেও আল্লাহ একে বাচিয়ে রাখার ব্যবস্থা করেছেন। এ জন্য আল্লাহ তার একদল সৈনিক তৈরি করেছেন। তারা আল্লাহর কিতাব ও তার রসূলের সুন্নাত হৃদয়ংগম করেছেন । কুরআনে ও সুন্নাতে শরীয়তের উদ্দেশ্য ও লক্ষ নির্ণয় করে তার অর্থ অনুধাবন করেছেন এবং তার ভিত্তিতে সেখান থেকে বিস্তারিত বিধান উদ্ভাবন করেছেন- কখনো আল্লাহ ও রসূলের বাণীর নিষেধাজ্ঞা থেকে কখনো তার অন্তরনিহিত অর্থ থেকে, আবার কখনো হুকুমের কার্ধকারণ থেকে । ঘটনাবলীকে তারা এমনভাবে সন্নিবেশিত করেছেন যার ফলে যার মধ্যে কোনো নসের হুকুম পাওয়া গেছে তাকে প্রত্যাখ্যান করা হয় নি। এভাবে পরবর্তীকালে আগতদের জন্য এ পদ্ধতিকে সহজ করে গেছেন। 'অনুরূপভাবে তারা শরীয়তের জ্ঞানের যথার্থ অনুধাবন ও অনুশীলন যে সমস্ত ইলম ও শাস্ত্রের ওপর নির্ভরশীল তার প্রত্যেকটির মধ্যে এ পদ্ধতি জারী করেছেন। এমন কি আরবী হস্তলিপি বিদ্যা যা শরীয়তের ইলম প্রকাশে সহায়তা করে তাকেও এভাবে সংরক্ষণের ব্যবস্থা করেছেন ।৯২ অনুবাদ- আবদুল মান্নান তালিব প্রমাণপঞ্জি ৬৭. সূরা আস সাবা, ২৮ আয়াত। ৬৮. সূরা আল আ'রাফ, ১৫৮ আয়াত । ৬৯. বুখারী, মুসলিম. ও তিরমিবী । ৭০. সূরা আল মায়েদা, ৬৭ আয়াত। ৭১. আল মাওয়াফিকাত, ২য় খণ্ড ২৪৬ পৃষ্ঠা এবং ই'লামুল মুকিয়ীন, ১ম খণ্ড, ৩০৫ পৃষ্ঠা। ৭২. তার পুরো নাম হচ্ছে : আবদুল মালিক ইবনে আবদুল্লাহ ইবনে ইউসুফ আল জাওয়াইনী আবুল মা*আলী। তিনি শাফেয়ী মাযহাবের পরবর্তীকালের শ্রেষ্ঠতম ইমাম। নিশাপুরের উপকণ্ঠে জাওয়াইনে তার জন্ম হয়। সেখান থেকে তিনি বাগদাদে চলে আসেন এবং তারপর সেখান থেকে মক্কায় এবং তারপর মদীনায় । তিনি শিক্ষকতা শুরু করেন এবং ফাতোয়া দেবার দায়িত্বও পালন করেন তারপর নিশাপুরে ফিরে আসেন । প্রধানমন্ত্রী নিযামূল মূলক তার জন্য তৈরি করেন যাদরাসা নিযামিয়া। ৪৭৮ হিজরীতে নিশাপুরেই তিনি ইন্তিকাল করেন । দ্রষ্টব্য ওযাফিয়াতুল আ-ইয়ান, ১য খণ্ড ২৮৭ পৃষ্ঠা। ৭৩. দ্রষ্টব্য, জামে আযহার লাইব্রেরীতে সংরক্ষিত দলীলপত্রাদি, ৯১৩ নম্বর দলীল, সূরা আল আহযাব, ৩৭ আয়াত। ৭8. সুরা আল আহযাব, ৩৭ আয়াত। ইসলামী আইন ও বিচার ১৭ ///.109070790791.001)

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।