কুরআন ও সুন্নাহ, এ দুটি হচ্ছে দীনের উৎস । এ দুটির মাধ্যমে দীনের মূলনীতি ও শাখা প্রশাখাগুলো পূর্ণতা লাভ করেছে। পূর্ববর্তী আসমানী কিতাব সমূহে যেভাবে বিকৃতি সাধিত হয়েছে কুরআনে তেমন বিকৃতির কোনো পথ নেই। সেগুলো বিকৃত হয়েছে কিন্ত কুরআন এ থেকে সম্পূর্ণ নিরাপদ ৷ এর মধ্যে একটি হরফ বা শব্দ বাড়ানো বা কমানোর ' ক্ষমতা কোনো মানুষের বা জিনের নেই। আল্লাহ্ এর সংরক্ষণের এমন 'ব্যবস্থা করে রেখেছেন যে, 'কেউ যদি এর মধ্যে একটু সামান্য কিছু পরিবর্তনের প্রচেষ্টা চালায় তাহলে আরব থেকে আজম পর্যন্ত বিস্তৃত সারা বিশ্বের হাজারো লাখো শিশুরাই অর্থাৎ হাফেযে কুরআন) একে বানচাল করে দেবে। জনৈক আলেমকে জিজ্ঞেস করা হলো, তাওরাতের অনুসারীদের জন্য তার মধ্যে. পরিবর্তন আনা কেমন করে বৈধ হলো অথচ কৃরআনের অনুসারীদের জন্য তা বৈধ হলো না কেন ? জবাবে তিনি বললেন : এর কারণ আল্লাহ আহলি কিতাবদের সম্পর্কে বলেছেন, “কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল ।' ৯০ক তাওরাত সংরক্ষণের দায়িত্ব তাদের ওপর অর্পণ করা হয়েছিল এবং তারা তার মধ্যে পরিবর্তন সাধন করেছিল। অন্যদিকে কুরআনে আল্লাহ বলেছেন : “আমিই কুরআন নাধিল করেছি এবং আমিই তার সংরক্ষণকারী ।'*৯১ এখানে কুরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই গ্রহণ করেছেন, কাজেই এর মধ্যে পরিবর্তন আনার কোনো পথই নেই। যুগের শ্রেষ্ঠ অলংকারবিদ সাহিত্যিকগণ এর একটি সূরার অনুরূপ বাক্যাবলী রচনা করতেও অক্ষমতা প্রকাশ করেছেন । শয়তানদেরকে তা আড়ি পেতে শোনা থেকে বিরত রাখা হয়েছে । এসবই এর সংরক্ষণের সাথে সম্পর্কিত । কিয়ামত পর্যস্ত এ সংরক্ষণ ব্যবস্থা অব্যাহত থাকবে । পরিবর্তন ও পরিবর্ধন থেকে শরীয়তকে রক্ষা করার ভাবধারাও এরি মধ্যে নিহিত রয়েছে। দ্বিতীয় পদ্ধতি : রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যামানা থেকেই একটি সাক্ষ-প্রমাণ প্রতিষ্ঠিত ও প্রচলিত হয়ে গেছে। উম্মতের জন্য শরীয়তের প্রতিরক্ষা ব্যবস্থা মহান আল্লাহ অত্যন্ত শক্ত করে তৈরি করে দিয়েছেন। সংক্ষেপে ও বিস্তারিতভাবে এই প্রতিরক্ষা হচ্ছে : আল্লাহ পূর্ব থেকেই কুরআন কষ্ঠস্থ করার ব্যবস্থা করেছেন। সারা দুনিয়ার সব দেশের মুসলযানদের মধ্যে এর প্রচলন হয়েছে। বড় ছোট নির্বিশেষে সব বয়সের লোকই কুরআন হিফয করেছে । কুরআনের ভিত্তিতে যে শরীয়ত রচিত হয়েছে তা অধ্যয়ন করার জন্য বিভিন্ন লোক এগিয়ে এসেছে এবং তারা সেগুলো কষ্ঠন্থ ও আত্মস্থ করেছে। প্রথম থেকে আজ পর্যস্ত বিপুল সংখ্যক লোক আরবী ভাষা, সাহিত্য ও জ্ঞান অধ্যয়ন ও চর্চা করে চলেছে। অনুরূপভাবে একদল লোক কুরআন ও হাদীসের ভাষা ও জ্ঞান অধ্ায়ন করে শব্দ ও অর্থের দুর্বলতা তার মধ্যে প্রবেশ করতে দেয় নি। আর আরবী ভাষা জানা শরীয়তের জ্ঞানের সবচেয়ে গুরুতৃপূর্ণ চাবিকাঠি । কারণ আল্লাহ ১৬ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।