ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

যে দায়িত্বশীলের কল্যাণ অন্যের সাথে জড়িত, বিনাকষ্টে যদি সে তা অর্জন করার ক্ষমতা রাখে তাহলে অন্যের তাকে সহায়তা করার কোনো দায়িত্ নেই। আর যদি সে তা অর্জনে অক্ষম হয় এবং তা বিশেষ ও অগ্রবর্তী কল্যাণ হয় ষা তার হাতছাড়া হয়ে গেছে এবং এ ক্ষেত্রে অন্যের কল্যাণ যদি সাধারণ ও ব্যাপকথর্মী হয় তাহলেও যাদের সাথে এ কল্যাণের সম্পর্ক রয়েছে এই কল্যাণ প্রতিষ্ঠিত করে দেয়া তাদের দায়িত্বের অস্তরভুক্ত হয়ে যায়। তবে এর ফলে তাদের মূল কল্যাণ তার সমান বা তার চেয়ে বেশি কোনো. ক্ষতির সম্মুখীন হবে না। পূর্ণ ও আংশিক বিষয়ের কল্যাণ প্রসঙ্গে সামনের দিকে এর ওপর বিস্তারিত আলোচনা করা হবে ।৮২ নিয়েছে । কারণ শরীয়ত রচিত হয়েছে মানুষের কল্যাণার্থে । তার রচয়িতা হচ্ছেন তাদের সষ্টা ও রব। তিনি খুব ভালোভাবেই জানেন তাদের অবস্থা এবং তাদের কল্যাণ কিসে হয়। অন্যদিকে মানব রচিত আইন কেবলমাত্র দুনিয়ার কল্যাণের প্রতি নজর রাখে এবং ব্যক্তি ও সমাজের কল্যাণের মধ্যে ভারসাম্য রক্ষা করারও ক্ষমতা রাখে না। চতুর্থ বৈশিষ্ট : দীনের প্রতিবন্ধকের সাথে আচরণবিধি নির্ণয় করে ইসলামী শরীয়ত আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমানের প্রতিবন্ধকের সাথে আচরণবিধি নিয়ন্ত্রণ করে। মানুষের তৈরি দুনিয়ার অন্যান্য আইন ব্যবস্থার মতো ইসলামী শরীয়তেরও একটি পার্থিব বিধিব্যবস্থা' আছে । শরীয়তের আহকামের যে বিরোধিতা করে তাকে দমন ও তার শাস্তির ব্যবস্থা এর মাধ্যমে করা হয় । ইসলামী শরীয়ত এ দিক দিয়ে বৈশিষ্ট সম্পন্ন যে, সর্বশ্রেষ্ঠ তত্বাবধানকারী যিনি সর্বজ্ঞ এবং "চোখের অপব্যবহার ও হৃদয়ে যা কিছু গোপন আছে সে সম্পর্কেও যিনি সঠিক খবর রাখেন' উপরস্ত্র যিনি সকল প্রকাশ্য ও গোপন বিষয় জানেন" তিনিই এর তত্ত্বাবধায়ক ও নিয়ন্ত্রক । কাজেই শরীয়তের ' বিধানের বিরোধিতা করে যে ব্যক্তি আল্লাহ নির্ধারিত সীমা লংঘন করে সে দুনিয়ার পাকড়াও থেকে রেহাই পেতে পারে। দুনিয়ার হিসাব ও শাস্তির হাত. থেকে নিজেকে বাচাতে পারে। কিন্ত আল্লাহর পাকড়াও থেকে তার কোনো অবস্থাতেই মুক্তি নেই। সবকিছুই সে তার সামনেই উপস্থিত পাবে “একটি কিতাবে উন্মুক্ত আকারে'। তা ছোট বড় কিছুই বাদ দেবে না বরং তার সমস্ত হিসাব রাখবে । ৮৩ আল্লাহর পাকড়াও ৰা শাস্তি থেকে কারোর রেহাই নেই, এ দিকে ইংগিত করে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন :'অবশ্যই আমি একজন মানুষ । আর তোমরা অনেক সঘয় আমার কাছে আসো ঝগড়া বিবাদ নিয়ে । তোমাদের 'কেউ কেউ সম্ভবত : অন্যের তুলনায় সুন্দর করে গুছিয়ে আলংকারিক ভাষায় নিজের বক্তব্য পেশ করে থাকে ।৮৪ আমি যেভাবে শুনি তেমনি ফায়সালা দিয়ে দেই।. এ ক্ষেত্রে তোমাদের ভাইয়ের ন্যায্য পাওনার বিরুদ্ধে যদি আমি কোনো ফায়সালা দিয়ে দেই তাহলে তা গ্রহণ করো না । যে তাগ্রহণ করবে সে নিজের জন্য জাহান্নামের একটি অংশ কেটে নেবে ।৮৫ - মানুষ মাুষ্বের পাকড়াও এড়াতে পারলেও আল্লাহর পাকড়াও এড়াতে পারবে না, ১৪ ইসলামী আইন ও বিচার ///.10907090791.001)

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।