ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

তৃতীয় বৈশিষ্ট : শরীয়তের বিধানসমূহ সকল প্রকার প্রয়োজন পূরণে ও কল্যাণার্থে সুবিধা প্রদান করে ইসলামী শরীয়তের বিধানসমূহ সকল প্রকার ইহকালীন, পরকালীন, ব্যষ্টিক ও সামষ্টিক প্রয়োজন পূরণ ও কল্যাণ সাধনে নিয়োজিত । শরীয়ত এমন কোনো দুনিয়ার পরিচয় দেয় না যার সম্পর্ক আখেরাতের সাথে নেই এবং এমন কোনো আখেরাতের পরিচয় দেয় না যার সম্পর্ক দুনিয়ার সাথে নেই। অন্যদিকে এমন কোনো সমষ্টির পরিচয় দেয়নি যার সম্পর্ক ব্যষ্টির সাথে নেই। ব্যষ্টি ও ব্যক্তি হচ্ছে অংশ ও অংগ এবং সমষ্টি ও সমাজ হচ্ছে সমগ্ ও দেহ। ব্যক্তি ও সমাজের প্রত্যেকেই নিজের প্রয়োজন পূরণে পরস্পরের উপর নির্ভরশীল। এ অবস্থায় শরীয়ত প্রয়োজন পূরণ ও কল্যাণ সাধনের ক্ষেত্রে ভারসাম্যের পদ্ধতি অবলম্বন করে। আর প্রয়োজন ও কল্যাণের মধ্যে ভারসাম্যে পৌছার পথ হচ্ছে : ন্যায়নীতি, সমতা, মিতাচার ও মধ্যমপন্থা । এ হচ্ছে তার সর্বাধিক গুরুতপূর্ণ উদ্দেশ্যের অন্তরভুক্ত । এ কারণে শরীয়তের আলেমগণ সাধারণ অভিভাবকত্বকে অপরিহার্য গণ্য করেছেন। কারণ এর উদ্দেশ্য হচ্ছে ইনসাফ ও ন্যায়নীতির প্রতিষ্ঠা, অধিকার আদায় এবং সংঘটিত ও আসন্ন জুলুম প্রতিরোধ করা। দুনিয়া ও আখেরাতের কল্যাণের উৎস বর্ণনা করে আল্লাহ বলেন : “আল্লাহু তোমাকে যা দিয়েছেন তা দিয়ে আখেরাতের আবাস অনুসন্ধান করো । আর দুনিয়া থেকে তোমাদের অংশ ভুলো না ।"৮০ কাতাদা বলেন : এর অর্থ হচ্ছে “দুনিয়া থেকে হালাল রুজি আহরণ করার ক্ষেত্রে তোমার অংশ বিনষ্ট করো না । তোমার চাহিদা তুমি নিজেই পূর্ণ করবে এবং তোমার দুনিয়ার ফলাফলের প্রতি তুমি দৃষ্টি রাখবে । ইবনে উমর রা. বলেন : “তুমি দুনিয়ার জন্য এমনভাবে জমি কর্ষণ করো যেন মনে হবে তুমি চিরকাল জীবন যাপন করবে এবং তুমি আখেরাতের জন্য এমনভাবে কাজ করো যেন মনে হবে তুমি আগামী কালই মারা যাবে ।"৮১ দুনিয়ার কল্যাণ ও আখেরাতের কল্যাণের মধ্যে ভারসাম্য সৃষ্টি করার ব্যাপারে শরীয়ত যা কামনা করে তার রূপরেখা এর মধ্যেই ফুটে উঠেছে। মানুষের বর্তমান ও ভবিষ্যত জীবনের স্বার্থে তার দুনিয়ার কল্যাণের সাথে আখেরাতের কল্যাণকে সংযুক্ত করার জন্য এবং সৎকাজে ও আল্লাহর হুকুম মেনে চলার কাজে দ্রুত অগ্রসর হবার ব্যাপারে উতৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করার উদ্দেশ্যে এ দুটিই অপরিহার্য । এতে ব্যক্তি ও সমাজ উভয়ের লাভ। কারণ অস্থায়ী কল্যাণের ওপর স্থায়ী কল্যাণকে প্রধান্য দেয়ার ফলে মানুষের স্থার্থ চিন্তা ও দুনিয়া গ্রীতি সীমাবদ্ধ হয়ে পড়ে এবং আখেরাতের কল্যাণ লাভের আকাংখায় সে ত্যাগ ও অন্যদেরকে শরীক করতে উদ্ৃদ্ধ হয়। অতপর কিছু নিয়ম কানুন ব্যক্তি ও সমাজের এই কল্যাণগুলো নিয়ন্ত্রণ করে। সেগুলো নিম্নরূপ : যাকে আত্মকল্যাণ সাধনের দায়িত্ দেয়া হয়েছে, অন্য কেউ তার জন্য এই কল্যাণগুলো প্রতিষ্ঠিত করে দেবে লা । অর্থাৎ যে ব্যক্তি নিজের কল্যাণ সাধনের ক্ষমতা রাখে তাকে তা অর্জন করে দেবার দায়িত্ব অন্য কারোর ওপর অর্পিত হয় নি। আবার ইসলামী আইন ও বিচার ১৩ ////.0910790281-0007

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।