ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 109
📝 Text 📖 PDF

অপরাধ দণ্ডবিধি এবং এ ধরনের আরো বিভিন্ন বিষয়। যেগুলোর জন্য এগুলো রচিত হয়েছে ইজতিহাদ করে সেগুলোর বিরুদ্ধে ব্যবহার করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় ধরনের বিধান স্থান, কাল ও অবস্থার পরিবর্তনে মানবতার কল্যাণের স্বার্থে পরিবর্তিত হয় । যেমন অনুমান ভিত্তিক পরিমাপ ও তার গুণাবলী ৷ অবশ্যই শরীয়ত প্রণেতা নিজেই প্রয়োজন অনুযায়ী তার মধ্যে বৈচিত্র সৃষ্টি করে দিয়েছেন। চতুর্থ দফায় এক মুদ চোর গ্যালন) শরাব পান করার পর হত্যার বিধান দিয়েছেন। আর ঘরবাড়ী পোড়াবার সিদ্ধাত্ত দিয়েছেন যদি তার পেছনে স্ত্রী ও সন্তানাদি না থাকে । তা ছাড়া বিভিন্ন সময় অর্থদণ্ড সহ তিরক্কার করার বিধান ।৭৮ চালচলন ও রীতিনীতির বিভিন্নতার ফলে প্রয়োজন ও লক্ষও বিভিন্ন হয়ে যায়। কাজেই বিধানের শর্তাদিও বিভিন্ন হয়ে গেলে মূলত দায়িত্ব প্রদানের ক্ষেত্রে বিভিন্নতা প্রমাণিত হয় না। কারণ দুনিয়ার জীবন ও দায়িত্ব যদিও অনস্তকালীন নয় তবুও শরীয়তের বিধান রচিত হয়েছে চিরস্থায়ীভাবে । তাই শরীয়ত “আরো কিছুর' মুখাপেক্ষি নয়। তাই এক্ষেত্রে বিভিন্নতার অর্থ হচ্ছে, রীতিনীতি যখন বিভিন্ন হয়ে যায়. তখন প্রত্যেকটি রীতিই শরীয়তের মূলের দিকে ফিরে আসে এবং শরীয়তের হুকুম নিজের ওপর আরোপ করে নেয় এই যুক্তিতে যে, কোনো রীতিই শরীয়তের মূলনীতি থেকে আলাদা হয়ে গেলে শরীয়তের দৃষ্টিতে তার কোনো মূল্য থাকে না। অনুরূপ সাবালক হয়ে যাবার ক্ষেত্রেও। যেমন শিশুকে দায়িতৃমুক্ত রাখা হয়েছে। সাবালক না হওয়া পর্যস্ত তার ওপর কোনো দায়িত্ব অর্পিত হয় নি। সাবালক হওয়ার সাথে সাথেই তার ওপর দায়িত্ব চাপিয়ে দেয়া হয়েছে। এ ক্ষেত্রে সাবালক হওয়ার পূর্বে দায়িতৃমুক্ত রাখা এবং তারপর সাবালক হওয়ার পরই দায়িত্ব চাপিয়ে দেয়া । এর কারণ দায়িত্ব আরোপ করার ক্ষেত্রে বিভিন্নতা নয়। বরং এ বিভিন্নতা এসেছে রীতিনীতি ও ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে । স্ত্রীসংগমের পরের বিধানের ব্যাপারেও একই কথা । এক্ষেত্রে মোহরানা না৷ দেবার ব্যাপারে স্বামীর কথাই গ্রাহ্য হবে এবং এর ভিত্তি স্থাপিত হয়েছে রীতি রেওয়াজের উপর । আবার রীতিনীতির পরিবর্তনও হয়। সে ক্ষেত্রে স্ত্রীর কথা গ্রাহ্য হবে ।৭৯ এই ধরনের বিধান যাতে আপাত দৃষ্টিতে পরিবর্তন গৃহীত হয়, এগুলোও শরীয়তের বিধান এবং তার অবিভাজ্য অংশ। এগুলো শরীয়তের বিরাট স্তম্ভ । এই বিধানগুলোর কোন কোনটির ইজতিহাদের মাধ্যমে পরিবর্তিত হওয়া এগুলোকে শরীয়ত থেকে আলাদা করে দেয় না বরং এর মাধ্যমে শরীয়তের মধ্যে ইজতিহাদ ও ইসতিমবাত করার বৈধতার প্রমাণ পেশ করে। এই বৈশিষ্টের মাধ্যমে ইসলামী শরীয়ত প্রত্যেকটি নতুন ঘটনাকে এবং প্রত্যেকটি ঘটনা যার প্রচলনেও সত্যনিষ্ঠদের রীতি রেওয়াজে পরিবর্তন সূচিত করে, তাকে শরীয়তের অন্তরতুক্ত করতে সক্ষম হয়েছে। কাজেই শরীয়তকে কেউ স্থবির বা ক্রটিপূর্ণ বলতে পারবে না। তৰে আল্লাহ যাদের চোখ ও দৃষ্টিকে মূর্খতার অন্ধকারে বা বক্রতায় আচ্ছন্ন করে রেখেছেন একমাত্র তারাই এ ধারণা করতে পারে। ১২ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00])

— Page 13 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.