ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

চতুর্থ বিষয়টি হচ্ছে : কোনো কোনো হুকুম যদি ব্যক্তি বিশেষকে দেয়৷ যায়, যার ফলে বিশেষ কিছু লোক তার আওতার বাইরে চলে যায় তাহলে শরীয়তের নিয়ম কানুনের ক্ষেত্রেও এ ধরনের বিষয় জায়েয হবে । এ ক্ষেত্রে দায়িত্ররে শর্তাবলী যার মধ্যে পূর্ণতা লাভ করেছে এমন কারোর প্রতি এই হুকুম জারী করা যাবে না। সমস্ত বিষয়ের মূল যে ঈমান তার ব্যাপারেও একই কথা । অথচ এটি সর্বসম্মতিক্রমে বাতিল। অর্থাৎ শরীয়তের বিধান যার মধ্যে দায়িত্বের শর্তাবলী পূর্ণতা লাভ করেছে এমন সবার জন্য । স্থান কালের ভিত্তিতে তার ব্যাপকতা অত্যাবশ্যকীয় হয় 1৭৬ কারণ যদি এমনটি না হতো, তাহলে রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের সামনে যে সকল সাহাবা ছিলেন তাদের প্রজন্মের ওপর কুরআন ও সুন্নাহর বিধান জারী হতে পারতো না। এগুলো হিজাযবাসীদের উপরও জারী হতে পারত না। পূর্ববর্তী ও পরবর্তী কোনো মুসলিম আলেমও এ কথা বলেন নি। এভাবে একথা প্রমাণিত হয়েছে যে, প্রত্যেকটি দায়িত্বশীলের উপর শরীয়তের বিধান জারী হবে। প্রত্যেক যুগে ও প্রত্যেক স্থানে জারী হবে । এটিই কাংখিত । এ বৈশিষ্টটি কিয়াস অস্বীকারকারীদের বিরুদ্ধে একটি শক্তিশালী দলিল হিসাবে বিবেচিত হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কিছু লোককে বিশেষভাবে সম্বোধন করা বা কিছু লোকের জন্য বিশেষ হুকুম জারী করার অনেক ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোকে সর্বসাধারণের জন্য ব্যাপক করার কোনো প্রমাণ সেখানে পাওয়া যায় না। কাজেই এ কথা ঠিক নয় যে, শরীয়ত সর্বজনীনতার ভিত্তিতে রচিত, তবে তার মধ্যে কিছু ঘটনাকে বিশিষ্টতা দান করা হয়েছে যদিও তা উদ্দেশ্য নয় এবং সেখানে অনুল্লেখকে উল্লেখের সাথে যুক্ত করেছে এমন একটি নির্ভরযোগ্য শব্দও পাওয়া যাবে না। এ থেকে বুঝা যায়, প্রত্যেক ঘটনার অন্ত রনিহিত অর্থ তার সাথে অপরিহার্যভাবে সংযুক্ত হয়ে যায়। আর এটিই হয় কিয়াসের অর্থ। সাহাবা কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের কার্যক্রম এ বক্তব্যেরই সমর্থক।৭৭ দ্বিতীয় বৈশিষ্ট : শরীয়তের বিধানসমূহ স্থবিরতা.ও নমনীয়তার মাঝামাঝি অবস্থান করে শরীয়তের বিধানসমূহ দু'ভাগে বিভক্ত । এক ধরনের বিধানে কোনো পরিবর্তন ও পরিবর্ধন বা সংকোচন নেই, এগুলো স্থির ও দৃঢ়বদ্ধ। স্থান-কালের পরিবর্তন তার মধ্যে কোনো পরিবর্তন ঘটায় না। আর এক ধরনের বিধান আছে যেগুলো স্থান-কাল-অবস্থা- পরিস্থিতি-পরিবেশের প্রভাবাধীন হয় । প্রচলন ও অভ্যাসের পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে মানবতার কল্যাণের প্রেক্ষিতে শরীয়তের মূলনীতি ও মৌলিক বিধানকে অটুট রেখে তার মধ্যে পরিবর্তন সূচিত হয়। ইমাম ইবনে কাইয়েম তার “ইগাছাতুল লাহফান' গ্রন্থে লিখেছেন : শরীয়তের বিধান দুই প্রকারের । এক প্রকারের বিধান সবসময় একই অবস্থায় থাকে । স্থান ও কালের পরিবর্তনে তার মধ্যে কোনো পরিবর্তন আসে না । ইমামগণের ইজতিহাদও তার মধ্যে পরিবর্তন সাধনের ক্ষমতা রাখে না। যেমন ফরয, ওয়াজিব, হারাম, শরীয়ত নির্ধারিত ইসলামী আইন ও বিচার ১১ ///.10907079071.001)

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।