ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

হতো না। কাজেই এ বক্তব্য অগ্রহণযোগ্য ৷ আল্লাহর বাণী থেকেও এ ব্যাপকতা প্রমাণ হয়: হে রসূল! তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যা নাধিল হয়েছে, তা পৌছিয়ে দাও ।৭০ এ আয়াতটি ইংগিত করে যে, রসূলের স. প্রতি নাধিলকৃত সমগ্র শরীয়ত সকল মানুষের কাছে পৌছিয়ে দেওয়া ওয়াজিব । প্রথম দুটি আয়াত ও এ হাদীসটি প্রকাশ করে যে, রসূলের স. আগমণ সমথ মানব জাতির জন্য এবং এ আয়াতটি থেকে প্রমাণ হয় যে, তার দাওয়াত সমগ্র মানব জাতির জন্য 1৭১ দ্বিতীয় বিষয়টি হচ্ছে : আল্লাহর বিধান সমূহ মানুষের কল্যাণার্থে রচিত হয়েছে। কাজেই কল্যাণের চাহিদার দিক দিয়ে সকল মানুষ সমান । কারণ মানব সম্প্রদায়ের প্রয়োজনের ক্ষেত্রে যে অভিন্নতা আছে সেই অনুযায়ীই সেগুলো তৈরি করা হয়েছে। সেগুলো যদি বিশেষ বৈশিষ্টের ভিত্তিতে তৈরি করা হতো তাহলে সাধারণভাবে মানুষের কল্যাণের জন্য সেগুলো ব্যবহৃত হতো না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি কোনো বিষয়কে বিশিষ্টতা দিয়ে থাকেন তাহলে তারি ভিত্তিতে কোনো বিষয়কে বিশিষ্ট করা ছাড়া আর কোনো কিছুই এই সাধারণ নিয়মের ব্যতিক্রম হবে না। অথবা তার কোনো সাহাবাকে যদি কোনো বিষয়ে বিশিষ্টতা দান করা হয়ে থাকে, যেমন খুযাইমার সাক্ষী এবং আবু বুরদার যবেহকৃত ছাগীর অংগ সমূহ । ইমামুল হারামাইন বলেন:৭২ “বিশেষ বিধান সাধারণ বিধানের সাথে সম্পর্কিত। এগুলো বিপুলের মধ্যে সামান্য । তারপর প্রত্যেক প্রকার মানুষের মধ্যে বিশিষ্টতার ভিত্তিতে শ্রেণী বিভাগ সৃষ্টি হয়েছে। এভাবে মেয়েরা পুরুষদের বিধান থেকে বিশিষ্টতা অর্জন করেছে, মুসাফিররা মুকীমদের বিধান থেকে বিশেষত্ব লাভ করেছে এবং এভাবে দায়িত্বশীলদের মধ্যে আরো বহু দল বৈশিষ্টের অধিকারী হয়েছে ।*৭৩ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীসের মাধ্যমে কোনো কোনো সাহাবাকে যে বিশিষ্টতা দান করা হয়েছে তার মধ্যে এ সম্পর্কিত প্রমাণ ও ঘোষণা রয়েছে যে, শরীয়তের বিধান সমূহ বিশিষ্ট আইন থেকে মুক্ত। তৃতীয় বিষয়টি হচ্ছে : সাহাবা, তাবেয়ী ও পরবত্তীকালের ফকীহগণের ইজমা । এ জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কার্যাবলীকে তারা সমধর্মী সকল বিষয়ের জন্য গ্রহণীয় প্রমাণে পরিণত করেছেন এবং বিশেষ বিষয়ের সাথে যে বিধানগুলো জড়িত সেগুলো চিহিত করার চেষ্টা করেছেন। সাধারণভাবে অপ্রকাশ্য সাধারণ বিষয়াবলীর ওপর এগুলো জারী করায় কোনো ক্ষতি নেই। মহান আল্লাহ বলেন: “তারপর যায়েদ যখন যয়নবের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করলো তখন আমি তাকে তোমার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ করলাম । যাতে মুমিনদের জন্য তাতে কোনো বিদ্ন না হয়।"৭৪ এখানে ব্যক্তি বিশেষের ওপর হুকুম প্রতিষ্ঠিত করে তার মাধ্যমে তাকে জারী করা হয় সর্বসাধারণের জন্য ।৭ ১০ ইসলামী আইন ও বিচার ///.10907079091.00])

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।