৩, ৪. খণী ১. “আল্লাহ সৃদকে নির্মূল করে দেন এবং দান খয়রাতকে ক্রমবৃদ্ধি দান করেন এবং আল্লাহ কোন অকৃতজ্ঞ ও পাপী মানুষকে পছন্দ করেন না ।' (সূরা বাকারা ২৭৬) “হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় কর আর তোমাদের যে সৃদ লোকদের নিকট পাওনা রয়েছে তা ছেড়ে দাও। যদি বাস্তবিকই তোমরা ঈমান এনে থাকো ।' (সূরা বাকারা ২৭৮) 'কিন্তব তোমরা যদি এরূপ না কর তবে জেনে রাখো যে আল্লাহ ও রসূলের পক্ষ থেকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে । এখনও যদি তওবা কর তবে তোমরা মূলধন ফিরে পাওয়ার অধিকারী হবে। তোমরা জুলম করবে না, তোমাদের প্রতিও জুলম করা হবে না।' (সূরা বাকারা ২৭৯) 'তোমাদের নিকট হতে খণ গ্রহণকারী ব্যক্তি যদি অভাবধ্রস্ত হয় তবে সচ্ছল হওয়া পর্যস্ত তাকে অবসর দাও । আর যদি সদকা করে দাও তবে তা তোমাদের পক্ষে অধিকতর কল্যাণকর হবে, যদি তোমরা বুঝতে পার।" (সূরা বাকারা ২৮০) “আর সে দিনের লাঞ্ছনা ও বিপদ হতে আত্মরক্ষা কর যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে যাবে, সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত পাপ কিংবা পৃণ্যের পুরোপুরি ফল দান করা হবে এবং কখনই কারো উপর জুলুম করা হবে না।' (সূরা বাকারা ২৮১) ইসলামী আইন ও বিচার ১০৫ ///.109070790791.00])
— পৃষ্ঠা ১০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।