মসজিদের ইমাম ও আলেমদের ওয়াজ বন্ৃতায় এসব বিষয়ে আলোচনা করার পরিবেশ তৈহি করতে হযে। উবায়দুর রহমান খান নদভী অন্যান্য বক্তাদের মত সমর্থনপূর্বক 10161160031 তথা বুদ্ধি বৃত্তিক কমিটি গঠন ও নীরবে কাজ এগিয়ে নেয়ার উপর জোর দেন। মুফতী কামাল উদ্দীন রাশেদী বলেন, আমরা আজ যে বিষয়টি নিয়ে বৈঠকে বসেছি এটি রাজনৈতিক মঞ্চে বক্তৃতার বিষয় নয়। এর জন্যে অভিজ্ঞ ফকীহ ও অভিজ্ঞ আইন্বিদদের সমন্বয়ে একটি কমিটি গঠন করতে হবে। তারা প্রচলিত আইন ও ইসলামী আইন পর্যালোচনা করে একটা সমাধান মূলক খসড়া তৈরি করবেন। সেই খসড়া নিয়ে পরবতীতে আরো ব্যাপক পরিসরে মতবিনিময় বৈঠক করা যেতে পারে। মাওলানা আবদুর রাজ্জাক নদতী বলেন, মানুষের মধ্যে গণসচেতনতা সৃষ্টির জন্য আমরা এ সম্পর্কে সহজবোধ্য পুস্তিকা প্রণয়ন করে মসজিদের ইমামদের দিতে পারি। তারা যাতে এ বিষয়ে মুসল্লীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। তিনি বলেন, প্রচলিত আইন ও ইসলামী আইনের ভিত্তিতে গবেষণা করে এর ঘাটতি স্বার্থ সমস্যা ও সমাধান বের করার জন্যে একটি গবেষক দল তৈরি করতে হবে, যারা ভবিষ্যতে ইসলামী ও পাশ্চাত্য আইনের মধ্যে সৃষ্ট বিরোধ দক্ষতার সাথে মোকাবেলা করবে। এসব পরিকল্পনা বাস্ত ৰায়নে একটি সাব কমিটি গঠন করে এসব কার্যক্রম শুরু করতে হবে। মাওলানা আবু ইউসুফ বলেন, আমাদের প্রতিপক্ষ খুবই দক্ষ ও সচেতন কিন্ত্র আমরা একেবারেই নিজেদের অধিকার ও এঁতিহা সম্পর্কে অজ্ঞাত। এখনও আমাদের সময় আছে মূর্খতা দূর করে নিজেদের ঈমানী অধিকার সংরক্ষণে পদক্ষেপ নেয়ার । এ ব্যাপারে আর সময় ক্ষেপন করা যাবে না। | ড. হাসান মঈনুদ্দীন বলেন, পারিবারিক মুসলিম আইনের সংশোধন কল্পে খসড়া তৈরির জন্যে একটি এক্সপার্ট কমিটি গঠন করতে হবে। যে কমিটিতে ফকীহ, রাজনীতিক, সমাজবিদ, সাংসদ ও আইনবিদ থাকবে । ফিকাহর পুরাতন কিতাবাদীকে নতুন করে বিন্যন্ত করতে হবে। যুগ সমস্যার সমাধানগুলোকে পুস্তক আকারে প্রকাশ ও বিলি করতে হবে। মাওলানা এ কিউ এম ছিফাতুল্লাহু বলেন, মুসলিম পার্সোনাল ল' নামে আমাদের দেশে যা চালু রয়েছে তা ঈমান পরিপন্থী । ইসলামী সমাজ ব্যবস্থা ধ্বংসের জন্য এই আইনটিই যথেষ্ট । এই ইসলাম বিরোধী আইন সংশোধনে আমাদের সন্তাব্য করণীয় সব কিছুই করতে হবে। মুফতী সাঈদ আহমদ বলেন, ইসলাম অত্যাধুনিক ও সকল যুগ জিজ্ঞসা ও সমস্যার সমাধান দিতে সক্ষম। যে সব সমস্যাকে কেন্দ্র করে যুসলিম পারিবারিক আইনে অনৈসলামিক ধারা সংযোজিত হয়েছে এ সবের বাস্তব সমাধান ইসলামে রয়েছে, যেগুলো প্রচলিত আইনের চেয়ে আরো বেশি কল্যাণকর ও ব্যাপক । আমাদের এসব বিষয় জনগণের সামনে তুলে ধরতে হবে। মত বিনিময় সভার উপস্থাপক ও আহ্বায়ক এবং ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড-এর জেনারেল সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ইসলামিক ল' রিসার্চ সেন্টার দীর্ঘ দিন থেকে বাংলাদেশে ইসলামী আইন প্রবর্তনে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করে ইসলামী আইনের মুল উৎস সুন্নাহ ইজমা ও কিয়াসের মাধ্যমে সকল সমস্যার সমাধানের মতো যুগ উপযোগী আইন তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। কিন্তু অভিজ্ঞ ফকীহ এবং বিজ্ঞ আইনবিদদের এ ব্যাপারে উদাসীনতার কারণে কাজটি কাংখিত গতিতে অগ্রসর হচ্ছে না। তিনি এ কাজে সংশ্রিষ্ট সকল উলামা ১০২ ইসলামী আইন ও বিচার ///.109070790791.00])
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।