মাওলানা একেএম ইউসুফ বলেন, মুসলিম পারিবারিক আইনের ৩ নম্বর ধ।রাটি সম্পূর্ণ ইসলাম বিরোধী । অনুরূপ ৪ নম্বর ধারাতে মীরাস সম্পর্কে যা বলা হয়েছে তা শরীয়তের সাথে সাংঘর্ষিক । অন্রপ ৬ নম্বর ধারাতে একাধিক বিয়ের ব্যাপারে যা বলা হয়েছে তাও কুরআন সুন্নাহর পরিপন্থী । ৭ নং ধারা মতে চেয়ারম্যানের ইচ্ছার সাথে তালাক কার্যকর হওয়াকে শর্তযুক্ত করা হয়েছে, যা একেবারেই শরীয়ত সম্মত নয়। এ সব আইনের কারণে প্রচলিত আইনে মুসলমানরা অবৈধ জীবন যাপনে বাধ্য হচ্ছে এবং সেই সাথে ইসলাম পরিপন্থী বিচারেরও শিকার হচ্ছে, যা কিছুতেই মেনে নেয়া যায় না। অথচ ভারতের মতো হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটি দেশেও মুসলিম পার্সোনাল ল'কে যথাযথভাবে সম্মান দেয় হয়েছে। ভারতের কোন সরকার মুসলিম পার্সোনাল ল'তে কোন ধরনের হস্ত ক্ষেপ করেনি। অথচ এদেশে আমরা ৯০ শতাংশ মুসলমান হয়েও আমাদের পারিবারিক ইসলামী বিধানগুলো পর্যস্ত অবিকৃত রাখতে পারিনি। মাওলানা আতাউর রহমান খান বলেন, মুসলিম পারিবারিক আইন নামে যে আইনটি আছে এ আইনকে অনেক ইংরেজি শিক্ষিত মন্ত্রী, এমপিরা পর্যস্ত মনে করেন ইসলামী আইন। কাজেই এটিতে সংশোধনী আনাকে তারা ইসলামী আইনের উপর আঘাত হানা ভেবে কঠোর বিরোধিতা করার মতো ঘটনাও দেখা গেছে। এ দেশে সবচেয়ে বড় সমস্যা হলো, অধিকাংশ মানুষ এ আইনটি যে ইসলাম পরিপন্থী তা জানে না। তাদেরকে এ আইনের বাস্তব জ্ঞান দিতে হবে । তিনি বলেন, এ জন্য আমাদের এক পাশে বর্তমান প্রচলিত আইন এবং অন্য পাশে ইসলামী আইনকে রেখে পুস্তিকা প্রকাশ করতে হবে । যে ১৯০০৭১৯১১১৮ ১৪৯৮৭৭৭ পারে । মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যে ব্যাপক প্রচারাভিযান চালাতে হবে। রাস্তার আন্দোলন না করে পলিসি মেকার ও নীতিনির্ধারক মহলের সাথে বৈঠক, আলাপ আলোচনা করে তাদের অবহিত করতে হবে। চূড়ান্ত পর্যায়ে আইনের সংশোধিত খসড়া তৈরি করে তা সংশোধনের জন্য পার্লামেন্টে পেশ করার ব্যবস্থা নিতে হবে। ড. প্রফেসর হাফেজ এ বিএম হিযবুক্লাহ বলেন, সৌদী আরব নাতিনাতনীর মীরাস বঞ্চিত হওয়ার ব্যাপারটি সমাধানের জন্যে “ওয়াসিয়্যাতুল ওয়াজিবা' নামে একটি নতুন ধারার প্রবর্তন করেছে। তিনি বলেন, একাধিক বিয়ের ব্যাপারে আইনী বিধি নিষেধ আরোপ করে ব্যভিচারকে উৎসাহিত করা হয়েছে। প্রকারান্তরে ব্যভিচারকে আইনী সহায়তা দান করা হয়েছে। তিনি বলেন, তালাক কার্যকর হওয়ার জনা চেয়ারম্যানের সম্মতিকে শর্তযুক্ত না করে চেয়ারম্যানের সাথে তালাকপূর্ব আলোচনা ও সালিশের শর্তারোপ করা যেতে পারে। প্রফেসর নূর মোহাম্মদ (সাবেক অধ্যক্ষ মাদ্রাসা ই আলীয়া ঢাকা) বলেন, মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১সহ সকল অনৈসলামিক আইন র আন্দোলনে আলেমগণকে সক্র্রিয় ভূমিকা পালন করতে হবে। বিশিষ্ট বুদ্ধিজীবী ও শিল্পপতি বিএ মাহমুদ বলেন- মুসলিম পার্সোনাল ল' সংশোধনের জন্য আমাদের যিডিয়াকে কাজে লাগাতে হবে। চিঠিপত্রের কলাম, মতামত, বিভিন্ন পরিকার ইসলামী পাতায় এ বিষয়ে কলাম লিখতে হ্বে। আলেমদেরকে অন্তত এ ইস্যুতে এক্যবন্ধ হওয়া প্রয়োজন । ইসলামী আইন ও বিচার ১০১ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।