মুসলিম পার্সোনাল ল' এর শরীয়ত বিরোধী ধারাগুলো সংশোধন মুফতী ও বিশেষজ্ঞ আলেমগণের অভিমত আইন ও বিচার প্রতিবেদন ৩ মার্চ ২০০৫ ঢাকাস্থ হামদর্দ মিলনায়তনে “ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ' এবং “দারুল ইফতা বাংলাদেশ' এর যৌথ উদ্যোগে ৬১ সনের আইউব খান প্রবর্তিত “মুসলিম পারিবারিক আইনে কুরআন সুন্নাহ পরিপন্থী ধারা সম্পর্কে বিশেষজ্ঞ উলামা ও হক। স্বাগত বক্তব্য রাখেন, মাওলানা আবদুস সুবহান এম.পি, সভাপতি, সরকারী সম্পকী় সংসদীয় কমিটি ॥ মতামত পেশ করেন সাবেক মন্ত্রী'ও প্রবীণ রাজনীতিক মাওলানা একেএম ইউসুফ, সাবেক এম.পি মাওলানা আতাউর রহমান খান, জাতীয় শরীয়া কাউঙ্গিলের জেনারেল সেক্রেটারী মুফতী সাঈদ আহমদ, মাদরাসা আলীয়া ঢাকা এর সাবেক গাল মাওলানা নূর মুহাম্মদ, প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট ইসলামী চিস্তাবিদ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ এবিএম হিজবুল্লাহ, অধ্যাপক ড. এইচ এম হাসান মঈনুদ্দীন বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ ও দাওয়া বিভাগ দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ঢাকা, বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদ মাওলানা একিউএম যাত্রাবাড়ী ঢাকা, মুফতী মাওলানা আবু ইউসূফ, ভাইস প্রিপিপাল তামিরুল মিল্লাত মাদরাসা, ঢাকা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা উবায়দুর রহমান খান নদী, বিশিষ্ট আলেম মাওলান! আবদুর রাজ্জাক নদভী, ইসলামী চিস্তাবিদ ও লেখক ইঞ্ভ্িনিয়ার বি.এ মাহমুদ, মাওলানা বজলুর রহমান প্রমুখ । মাওলানা বজলুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়। ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ এর চেয়ারম্যান মাওলানা, আবদুস সুবহান এম.পি স্বাগত ভাষণে বলেন, মুসলিম পারিবারিক আইনের সংশোধন কল্পে অর্থবহ কাজ করার উদ্দেশ্যেই আমাদের আজকের মতবিনিময় বৈঠক। ইংরেজরা 5581 করলেও মুসলিম পারিবারিক আইনে কোন হস্তক্ষেপ করেনি। তারা মুসলমানদের পার্সোনাল অবিকৃত রেখেছিল। কিন্ত ১৯৬১ “সালে ত্কালীন পাকি্তানী সামরিক শাসক আইযুব খান জাতির ঘাড়ে ইসলাম পরিপন্থী আইন চাপিয়ে দেয়। স্বাধীন বাংলাদেশে তিন যুগ ধরে আজো আমরা সেই চাপিয়ে দেয়া আইন বয়ে বেড়াচ্ছি। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ সরকার বিয়ে রেজিষ্রি আইনে কতিপয় সংশোধনী এনেছে, তাতে বিবাহ ব্যবস্থাকে আরো জটিল করে ব্যভিচারের পথ সুগম কর! হয়েছে। তিনি সরকারের প্রতি কুরআন সুন্নাহ অনুযায়ী আইউবী আইন সংশোধন করার দাবী জানান । মাওলানা আবদুস সুবহান বলেন, যে দেশের ৯০ শতাংশ মানুষ মুসলমান সে দেশে যুগের পর যুগ ইসলাম বিরোধী আইন চলতে দেয়া যায় না। তিনি বলেন, “ইসলামিক ল' রিসার্চ সেন্টার' বাংলাদেশে ইসলামি আইন প্রবর্তন ও প্রণয়নের জন্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে । সকল স্তরের চিন্তাবিদ, গধেধক, আলেম, ফকীহ ও আইনবিদের ধর্মীয় দায়িত্ হলো একে সহযোগিতা করা । ০০ ইসলামী আইন ও বিচার ///.109070790791.00])
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।