ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

করছে। রসূল স. জিজ্ঞেস করলেন কে পশুকে লানত করেছে? লোকেরা বলল, একজন মহিলা তাকে বহনকারী পশ্তকে লানত করছে, নবীজী স. শুনে বললেন, বাহনের উপর থেকে হাওদা নামিয়ে দাও, সে তো নিজেই লানতের কাজ করেছে। কুরআন ও হাদীসের আলোকে ইমামগণ ইসলামী রাষ্ট্র পরিচালকদের জন্য পশুর ব্যাপারে কয়েকটি নীতিমালা বর্ণনা করেছেন। হযরত আবু হানিফা র. বলেছেন, রাষ্ট্রের ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিবিধানের মধ্যে মালিককে পশুর খাদ্যের ব্যবস্থা করা, পশুর আরামের ব্যবস্থা গ্রহণ ও জুলুম না করার নির্দেশ জারী করাও জরুরী । ইমাম মালেক র. ইমাম শাফেয়ী র. ইমাম আহমদ ইবন হাম্বল র. এর সম্মিলিত মত হচ্ছে_ রাষ্ট্রের পরিচালক পশুর মালিককে বাধ্য করবেন, হয় পশুকে যথাযথ খাদ্য প্রদান করবে নয়তো তাকে বিক্রি করে দিবে। ইমাম মালেক ও ইমাম আহমদ র. এর অভিমত হলো, যদি কেউ পশ্তর সাধ্যের অতিরিক্ত কাজ নেয় অথবা তার ওপর বোঝা চাপায় তাহলে রাষ্ত্রীয় কর্তৃপক্ষ তাকে বিরত রাখবে । (ইসলামের খেটে খাওয়া মানুষের আইন) ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এর মধ্যে মানুষের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত এবং কবরের জীবন থেকে হাশরের জীবন তারপর জান্নাত ও জাহান্নাম আসমান ও জমিন, তার মধ্যে যা কিছু আছে সকল বিষয় ইসলামের নিকট সুস্পষ্ট রয়েছে। তাই পশুর বিষয়টিও বাকী রাখা হয় নি। পশুর অধিকার আদায় ও পশুর খাদ্যের ব্যবস্থা গ্রহণ, বাসস্থান ও আরাম আয়েশের বিষয়টি ইসলামি আইনে গুরুতৃ লাভ করেছে এবং রসূল স. পশুর ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলেছেন। পশুর অধিকার ও যত্তের ব্যাপারে যদি এত তাকিদ প্রদান করা হয়ে থাকে তাহলে অধীনস্থ শ্রমজীবী মানুষের অধিকারের বিষয়টি কত গুরুতৃপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। আজকের বিশ্বে শ্রমজীবী মানুষ অবহেলিত, ঘৃণিত, লাঞ্ছিত, অত্যাচারিত, নিপীড়িত ও নির্যাতিত। শ্রমজীবী মানুষ যদি তাদের অধিকার লাভ করতে চায় তাহলে ইসলামী বিধানের কাছে তাদের ফিরে আসতে হবে। অন্যথায় মানব রচিত বিধান শ্রমজীবী মানুষের শোষণের হাতিয়ার ৷ ইসলাম যদি পশুর জীবনের শান্তি নিশ্চিত করতে পারে তাহলে শ্রমজীবী মানুষের জীবনের সুখ শান্তি কি নিশ্চিত করতে পারবে না ? যারা বলে ইসলাম শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করতে পারে নি তারা আসলে ইসলামের দুশমন এবং শ্রমজীবী মানুষেরও দুশমন । তারা শ্রমজীবী মানুষকে বিভ্রান্ত করে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌছাতে চায়। যে ইসলাম পশুর অধিকার দেয় পরিপূর্ণভাবে সে ইসলামই শ্রমজীবী মানুষের অধিকার একাশত ভাগই নিশ্চিত করেছে এবং তারই মধ্যে রয়েছে শ্রমজীবী মানুষের মুক্তির পথ। ইসলামী আইন ও বিচার ৯৯ ///.10907090751.001)

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।