ইসলামী শরীয়তের সাধারণ বৈশিষ্ট ড: ইউসুফ হামেদ আল আলেম ইসলামী শরীয়তের কতিপয় সাধারণ বৈশিষ্ট আছে। সেগুলো শরীয়তের অন্যান্য বিষয় থেকে পৃথকভাবে চিহ্নিত। ইসলামী শরীয়ত হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। পৃথিবীতে যতদিন মানুষের অস্তিত্ব থাকবে ততদিন এ জীবন বিধানও প্রচলিত থাকবে । শরীয়ত. ব্যবস্থার এ বৈশিষ্টগুলো দায়িত্ব সম্পন্ন এবং স্থান ও কাল ভেদে ব্যাপক হয়ে থাকে । এ বৈশিষ্টগুলো স্থবিরতা ও নমনীয়তার মাঝামাঝি অবস্থান করে। আবার কখনে৷ দীন ও দুনিয়া এবং ব্যক্তি ও সমাজের কল্যাণার্থে এগুলো বিভিন্ন সুবিধা প্রদান করে। কখনো এগুলো আল্লাহ ও আখেরাতের প্রতি ঈমানের প্রতিবন্ধকের সাথে আচরণবিধি নির্ণয় করে । আবার কথনো শরীয়তের উৎসকে বিকৃতি ও পরিবর্তন থেকে রক্ষা করে। প্রথম বৈশিষ্ট : শরীয়তের ব্যাপকতা প্রেক্ষিতে শরীয়তের বিধান ব্যাপকতর তথা সবার জন্য হয়ে থাকে। অর্থাৎ দায়িত্বে শর্ত যেখানে উপস্থিত থাকে সেখানে আল্লাহর কোনো বিধান অন্যদের বাদ দিয়ে কেবলমাত্র একজন দায়িত্বশীলকে বিশেষভাবে আহ্বান করে না। এই বিধানের আওতাধীন করা থেকে কোনো একজন দায়িতৃশীলকেও বাদ দেয় না। কয়েকটি বিষয় এদিকে ইংগিত করে। প্রথম বিষয়টি হচ্ছে : পরস্পর সাহায্যকারী নস । যেমন আল্লাহর বাণী : “(হে মুহাম্মদ) আমি তোমাকে পাঠিয়েছি সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী বানিয়ে ।'৬৭ | “€হে মুহাম্মদ!) বলে দাও, হে মানব জাতি! আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সবার কাছে প্রেরিত হয়েছি ।'৬৮ নৰী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : “আমাকে লাল কালো নির্বিশেষে সমগ্র মানব জাতির কাছে পাঠানো হয়েছে ।'৬৯ এই নস্গুলো এদিকে ইংগিত করে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুওয়াত সাধারণভাবে সবার জন্য, কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের জন্য নয়। কারণ কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের জন্য হলে আর সমগ্ধ মানব জাতির জন্য প্রেরিত হবার কথা বলা হতো না । যদি নবীর বিশেষ বিধানের দায় এক ব্যক্তির ওপর না৷ পড়ে, যেহেতু নবী তার জন্য প্রেরিত হননি, তাহলে এই বিধানকে সমগ্র মানব জাতির কাছে প্রেরিত বলা লেখক : ডষ্টর ইউসূফ হামেদ আল আলেম ছিলেন সুদানের খাতুর্স বিশ্ববিদ্যালয়ের কুরআন বিভাগের চেয়ারম্যান । মিসরের আল আযহার বিশ্াবিদ্যালয় থেকে তিনি এ বিষয়ে ড্রেট ডিহী লাভ করেন । ১৯৭১ সালে প্রকাশিত এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য তালিকাভুক্ত তার আন্তজাতিক খ্যাতি সম্পর এই 'আল মাকাসিদুল আম্দাত় লিশ শারীয়াতিল ইসলামিয়াহ' থেকে এ এবন্ধটি গৃহীত । ///৬/.00910790281-0007
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।