ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

আইনে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক হলেও সামাজিক সচেতনতার অভাব -ও. সংশ্লিষ্ট সংস্থাসমূহের সীমাবদ্ধতার কারণে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছে এর চাহিদার তারতম্য দেখা যায়। সরকারী এবং ইউনিসেফের তথ্য পর্যালোচনা করলে দেখা যায় ২০০৫ এবং ২০০৬ সালে দেশে জন্ম নিবন্ধনের হার ৮ থেকে ১০ শতাংশের মাঝে সীমাবদ্ধ থাকে। কিন্তু ২০০৭ ও ২০০৮ সালে সরকার, ইউনিফে এবং অন্যান্য সংস্থাগুলো বিভিন্ন ধরনের অনুষ্ঠান ও কর্মসূচী বাস্তবায়ন করে জনগণের. মাঝে জন্ম নিবন্ধনের সচেতনতা ও আগ্রহ বৃদ্ধি করে। এসব কারণে ২০০৭-২০০৮ সালে জন্ম নিবন্ধনের হার ২৩ শতাংশে উন্নীত হয়েছে।২১ তবে এখনও আমাদের দেশে জন্ম নিবন্ধন পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বিভিন্ন কারণে স্থানীয় সরকার সংস্থা এবং সিটি করপোরেশনগুলো তাদের জন্ম নিবন্ধন কার্যক্রম ফলপ্রসূ করতে পারছে না। যেমনঃ ১. জনগণের মধ্যে জন্ম নিবন্ধনের গুরুতৃ উপলব্ধির অভাব রয়েছে। ২. অনেক সময় জন্ম নিবন্ধনের দায়িতৃপ্রাপ্ত সংস্থা সমূহের আর্থিক সীমাবদ্ধতা এবং দক্ষ জনবলের অভাবে পূর্ণাঙ্গভাবে জন্য নিবন্ধন করতে পারে না। ৩. জন্ম নিবন্ধনের. জন্য নিবন্ধককে অবহিত করার দায়িতৃপ্রাপ্ত ব্যক্তিগণকে জন্ম নিবন্ধন বিষয়ে সচেতন করার কোন কার্যকর ব্যবস্থা নেই। দায়িতৃপ্রাপ্ত ব্যক্তিগণের সদিচ্ছার অভাব দেখা দিলে জন্ম নিবন্ধন বাস্তবায়ন করা যায় না। আইনে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং কেউ জন্ম নিবন্ধনের জন্য তথ্য না দিলে কিংবা ভুল তথ্য দিলে তার সাজা হবে। এছাড়াও রেজিস্ট্রার কোমো মানুষের জন্ম নিবন্ধন না করলেও তার সাজা হবে। জন্ম নিবন্ধন আইন না মানলে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে এবং ২ মাস জেল অথবা উভয়ই দণ্ড ভোগ করতে হবে।২২ এমনকি এই আইনের অধীনে দায়িত্ পালনে ব্যর্থতার জন্য সংক্ষুব্ধ ব্যক্তি অথবা নিবন্ধক ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা দায়ের করতে পারবে ।২৩ কিন্ত্র বাস্তবে এ ধরনের কোন পদক্ষেপ পরিলক্ষিত হয় না। কতিপর প্রস্তাব জন নিবন্ধন সনদের গুরুত্ব প্রতিটি নাগরিকের কাছে সমান হওয়া জরুরী । জন্ম নিবন্ধন কার্যক্রমের গতিশীলতার লক্ষ্যে নিষ্নে কিছু প্রস্তাব দেয়া হল- ১. জন্ম নিবন্ধনের সুফল সম্পর্কে অব্যাহত প্রচারনা চালানো জন্ম নিবন্ধন আইন ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে যেমন রেডিও, টেলিভিশন, দৈনিক পত্রিকা স্বশ্প দৈর্ঘ্য চলচিত্রের মাধ্যমে অব্যাহত প্রগরনা চালাতে হবে তেমনি স্থানীয় সংস্কৃতি ও ভাষায় নিবন্ধনের পক্ষে প্রচার কার্য করতে হবে। তবেই সাধারণ মানুষের মনে জন্ম নিবন্ধনের স্বপক্ষে উপলব্ধি তৈরী হবে। ২. নিকটস্থ ব্যক্তির ষদিচ্ছা ও উদ্যোগ গ্রহণ শিশুর পিতা-মাতা, ডাক্তার, নার্স, পরিবার পরিকল্পনা কর্মীগণকে শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত ৯৮ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।