সামাজিক বাস্তবতা ও প্রস্তাব বাংলাদেশে ২০০৬ সাল থেকে জন্ম নিবন্ধনের নতুন আইনটি কার্যকর হওয়ার সাথে সাথে জনসচেতনতা সৃষ্টির জন্য সরকারী বেসরকারী বিভিন্ন প্রকল্পে কাজ হচ্ছে। ইতোমধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জন্ম নিবন্ধন পুরস্কার' ঘোষণা দিয়েছে; যাতে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন করা যায়।১৩ সমাজের প্রতিটি শ্রেণীর মধ্যে সমানভাবে জন্ম নিবন্ধন আইন বাস্তবায়নের উপলব্ধি তৈরি করতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাই প্রতিবছর শুরা জুলাই জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন করা হয়। এই দিনটিতে নতুন করে ঘোষণা দেয়া হয় যে, জন্ম নিবন্ধন শিশুর মৌলিক অধিকারসমূহকে নিশ্চিত করে। এই বাৎসরিক কর্মসূচীটি যৌথভাবে স্থানীয় সরকার বিভাগ ইউনিসেফ এবং অন্যান্য সংস্থা পালন করে থাকে ।১৪ কিন্ত বাংলাদেশে শিশু জন্ম নিবন্ধন হলেও অন্যান্য নাগরিকের জন্ম নিবন্ধনকরণের হার লক্ষ্যের থেকে অনেক কম। অথচ জন্ম নিবন্ধন সব বয়সী মানুষের জন্য সমান গুরুত্ব বহন করে। শিশু জন্ম নিবন্ধনের ক্ষেত্রে ইউনিসেফের এক জরিপে দেখা গেছে, প্রতিবছর ৩৭ লাখ শিশু জনুগ্রহণ করে কিন্তু গড়ে ৭.৫ শতাংশের মতো শিশুর জন্ম নিবন্ধন করা হয়।১৫ ২০০৫ সালে জাতীয় শিশু জন্ম নিরন্কন কনফারেন্স-এর তথ্য মতে বাংলাদেশে মাত্র ১০ শতাংশ শিশুর জন্ম নিবন্ধন করা হয়েছে।৯৬ অন্যদিকে ইউনিসেফের “মাল্টিপল ইনডিকেটরস র্লাস্টার সার্ভে ২০০৬' অনুযায়ী সারাদেশে জন নিবন্ধনের হার প্রায় ১০ শতাংশ । উল্লিখিত তথ্যমতে ২০০৫ এবং ২০০৬ সালে বাংলাদেশে জন্ম নিবন্ধনের হার বৃদ্ধি বাহাস পায়নি।১৭ তবে স্থানীয় সরকারের পর্যবেক্ষণ প্রতিবেদন ডিসেম্বর ২০০৬-এ বলা হয়েছে-দেশের মাত্র দেড় কোটি মানুষ জন্ম নিবন্ধন করেছে ।১৮ দেশের সর্বমোট জনসংখ্যার তুলনায় এটি অত্যন্ত কম। যদিও শুধুমাত্র শিশু নয় সকল বয়সী মানুষের জন্ম নিবন্ধনের হিসাব দেয়া হয়েছে এ তথ্যে। ২০০৬ সালে বাংলাদেশ সরকার সব বয়সী মানুষদের জন্ম নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যে “সার্বজনীন জন্ম নিবন্ধন কৌশল" গ্রহণ. করেছিল যেখানে ২০০৬ সাল থেকে জুলাই ২০০৮ সাল পর্যন্ত বিনামূল্যে নিবন্ধন করার সুযোগ রাখা হয়।১৯ শুধুমাত্র জন্ম নিবন্ধন কার্যক্রম বাস্তবায়নের জন্য এই ধরনের কৌশল গ্রহণ করা হয়েছিল। এছাড়া ২০০৭ সালে সরকারীভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন পদ্ধতি প্রচলন করা হয়। এতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের মাঠকর্মীগণের মাধ্যমে জনন তথ্য সংগ্রহ করে সেটি ইউনিয়ন বা পৌরসভায় লিপিবদ্ধ করা হয়। এই নিবন্ধন কর্মসূচীর আওতায় সংশ্লিষ্ট সকলকে প্রশিক্ষণও দেয়া হয়। এভাবে ২০০৭ সালে জন্ম নিবন্ধন সংক্রান্ত সচেতনতার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি নির্দিষ্ট তথ্য সংগ্রহ ফরম নিবন্ধন রেজিস্টার ও মনিটরিং ফরমেটও করা হয়। ইউনিসেফের এক তথ্য অনুযায়ী শুধুমাত্র ২০০৭ সালের শেষের দিকে ১৭টি জেলার বিভিন্ন পৌরসভা ও ৪টি সিটি কর্পোরেশনে ৫ লাখ শিশুর (যাদের বয়স ৫ বছরের নীচে) জন্ম নিবন্ধিত হয় ।২০ ইসলামী আইন ও বিচার ৯৭ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।