প্রভৃতি জনমিত্তিক উপাত্ত পাওয়া সম্ভৰ হবে এবং সুষ্ঠভাবে বয়স্কভাতা প্রদান নিশ্চিত করা যাবে। জন্ম নিবন্ধন আইনের পূর্বকথা সর্ব প্রথম ১৮৭৩ সালে বৃটিশ ভারতে জন্ম মৃত্যু ও বিবাহ নিবন্ধন আইন প্রণীত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই আইনটিই প্রচলিত থাকে । এটিই ছিল জন্ম নিবন্ধন সম্পর্কিত মূল আইন। এই আইন অনুযায়ী জন্মের ৮ দিনের মধ্যেই শিশুর জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক ছিল। গ্রাম এলাকায় ইউনিয়ন পরিষদ, শহর এলাকায় পৌরসভা, সিটি কর্পোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ড জনন নিবন্ধনের জন্য দায়িতৃপ্রাপ্ত ছিল।১০ এরপর ১৯৫৯ সালে শিশুর জন্মের সংবাদ ইউনিয়ন কাউন্গিল সেক্রেটারীর কাছে পৌছানোর জন্য গ্রাম্য চৌকিদারকে দায়িত্ব দেয়া হয়। এছাড়া বেঙ্গল মিউনিসিপাল এ্যাক্ট ১৯৩২ এবং মিউনিসিপাল অর্ডিন্যা্স ১৯৬০ অনুযায়ী শহর এলাকার ক্ষেত্রে শিশুর জন্ম সংবাদ পৌরসভার রেজিস্ট্রারকে পৌছানোর দায়িত্ব পরিবারের সদস্য, হাসপাতাল এবং ক্লিনিকগুলোকে দেয়া হয়। পরবতীতে ১৯৭৯ সালে ১৮৭৩ সালের জন্ম মৃত্যু ও বিবাহ নিবন্ধন আইনের একটি নতুন অর্ডিন্যান্স জারী করা হয় এবং গ্রাম, ইউনিয়ন, থানা ও জেলা পর্যায়ে কর্মী নিয়োগ করা হয় যারা এ কাজের জন্য রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করবে ।১১ তখন থেকেই জন্ম ও মৃত্যুর ঘটনাগুলো নিয়মিত রেজিস্ট্রি করার বিধান করা হয়। এভাবে জন্ম নিবন্ধন আইন সংশোধিত ও পরিমার্জিত হতে থাকে । এরপর ১৯৮৩ সালে স্থানীয় সরকার অধ্যাদেশে বলা হয় যে জন্ মৃত্যু, অন্ধত্ব, ভিক্ষুক এবং বিপদ্রস্তদের রেজিস্ট্রেশনের জন্য গ্রাম্য পুলিশ রেজিস্ট্রার সংরক্ষণ করবে এবং ইউনিয়ন পরিষদকে জানাবে এবং রেজিস্ট্রারের দায়িত্ব থাকবে চেয়ারম্যানের উপর। এছাড়া মিউনিসিপাল অর্ডিন্যান্স ১৯৯৭ (সংশোধিত) অনুযায়ী পৌর এলাকায় জন্ম, মৃত্যু ও বিবাহ সংক্রান্ত বিষয়ে রেজিস্ট্রেশন ও প্রত্যয়নপত্র সংশিষ্ট পৌর কর্তৃপক্ষ প্রদান করবে। অবশেষে ২০০৪ সালে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন পাস করা হয় যা ২০০৭ সালে সংশোধন করা হয়। এটাই জন্ম নিবন্ধন সম্পর্কে প্রচলিত মূল আইন। জাতিসংঘ শিশু অধিকার সনদের ৭ অনুচ্ছেদে বলা হয়েছে ঃ (১) জন্মের সাথে সাথেই শিশুর জন্ম নিবন্ধীকরণ করতে হবে এবং জনন থেকেই তার নামকরণ লাভের, একটি জাতীয়তা সনদ অর্জনের এবং যতটা সন্ভব পিতা-মাতার পরিচয় জানার ও তাদের কাছে প্রতিপালিত হওয়ার অধিকার থাকবে। (২) এই সনদে অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ তাদের জাতীয় আইন অনুসারে এই অধিকার সমূহের বাস্তবায়ন নিশ্চিত করবে এবং এক্ষেত্রে প্রাসঙ্গিক আন্তর্জাতিক দলিলসমূহের বাধ্যবাধকতা মেনে চলবে; বিশেষ করে সে সব ক্ষেত্রে যেখানে এর অন্যথা হলে শিশু রাষ্ট্রহীন হয়ে পড়ে।১২ এভাবে আন্তর্জাতিক ক্ষেত্রেও জন্ম নিবন্ধনের গুরুত সম্পর্কে বলা আছে। ৯৬ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।