ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

নিবন্ধন করতে হবে । এক্ষেত্রে এই আইনটিকে প্রাধান্য দেয়া হয়েছে।৫ কারণ এই আইন অনুযায়ী প্রদত্ত জন্ম সনদ বয়স প্রমাণের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিবাহ নিবন্ধন ও সম্পত্তি হস্তান্তর করাসহ শিশু অধিকার বাস্তবায়নের একমাত্র প্রমাণপত্র হিসেবে কাজ করবে। এছাড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্তি, জমি রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক খণ গ্রহণ, পাসপোর্ট পাওয়া এবং সরকারী ও বেসরকারী সংস্থায় চাকুরীর ক্ষেত্রেও বয়স প্রমাণের জন্য জন্ম সনদ ব্যবহার করতে হবে ।৬ এ কারণে এই নতুন আইনে বিদেশে জন্গ্রহণকারী ব্যক্তির জন্ম নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। এক্ষেত্রে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত বা সে ধরনের ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করবে ।৭ পাশাপাশি দেশে জন্ম নিবন্ধন বাড়ানো ও প্রতিষ্ঠানিকীকরণের উদ্দেশে এই আইনে দায়িতৃ মেডিক্যাল অফিসার, জেল সুপার, কমিশনার, পরিবার কল্যাণ কর্মী ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকা ও দায়িত্ব স্পষ্ট বলে দেয়া হয়েছে।” ূ্‌ সরকারী.ও বেসরকারী পর্যায়ে ২০০৫ সাল থেকে জন্ম নিবন্ধন কার্যক্রম সফল করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অথচ সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় আইনের গুরুত্বের তুলনায় জন্ম নিবন্ধনের চাহিদা অনেক কম। শিক্ষা বা চাকুরীক্ষেত্রে বা যারা বিদেশ যেতে ইচ্ছুক এসব কিছু প্রয়োজনের প্রেক্ষিতে কেবল এই সনদ গুরুত্ব পায়। এই সনদের ব্যবহারিক সুফল বা সমাজে এর প্রয়োজনীয়তা যথাযথভাবে তৈরী হয়নি । অথচ আইনে বলা হলেও সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেমন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, ব্যাংক খণ গ্রহণে, সম্পত্তির উত্তরাধিকার নির্ধারণে, ওয়েলফেয়ার বেনিফিট গ্রহণে এই সনদের ব্যবহার করা হয় না। তাই অনেকে জন্ম নিবন্ধন করলেও সনদ ব্যবহার করতে পারছেন না। অন্যদিকে শুধুমাত্র জনু নিবন্ধনের অভাবে দেশে প্রচলিত অনেক আইন সঠিকভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। এমনকি শিশু জন্হার নির্ধারণ করাও অসম্ভব হয়ে পড়েছে এবং শিশুরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রবন্ধটিতে জন্মুনিবন্ধনের আইনগত বিশ্লেষণ করে নিবন্ধন কার্যক্রমের গতিশীলতা ও সামাজিক বাস্তবতা সম্পর্ক আলোকপাত করা হয়েছে। "জন্ম নিবন্ধন ও জন্ম নিবন্ধন সনদপত্র £ আইনগত রূপ জন্ম নিবন্ধন আইন অনুযায়ী কোন নবজাত শিশুর জন্মের সাথে সাথে তার একটি নাম ঠিক করে জন্মের তারিখ, স্থান, লিঙ্গ, জাতীয়তা এবং পিতা মাতার নাম ঠিকানা, সরকারী জন্ম নিবন্ধক কর্তৃক রেজিষ্টার বইতে লিপিবদ্ধ করা হলো জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধন সনদ বলতে শিশুর নাম পিতা-মাতার নাম, ঠিকানা ও জন্য তথ্য সম্বলিত একটি দলিল বোঝায়। আইনে বলা হয়েছে, কোন ব্যক্তির আবেদনক্রমে নিবন্ধক নির্ধারিত ফি ও পদ্ধতিতে নিবন্ধিত ব্যক্তির জন্ম সনদ প্রদান করবেন ।৯ প্রত্যেক মানুষের জন্ম সনদ ভালোভাবে সংরক্ষণ করা দরকার। কারণ সারা জীবন বিভিন্ন কাজে এটি প্রয়োজন হয়। ৯৪ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।