ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার এশ্রিল-জুন £ ২০০৯ বর্ষ ৫, সংখ্যা ১৮, পৃ্ঠা ৪ ৯৩-১০০ জন্য নিবন্ধনের আইনগত ও সামাজিক প্রেক্ষাপট : প্রেক্ষিত বাংলাদেশ নাহিদ ফেরদোসা জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সমাজের অন্যান্য নাগরিকের সাথে বিশেষত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় জন্ম নিবন্ধন সনদ অত্যন্ত প্রয়োজন। জন্ম নিবন্ধন যে কোন ব্যক্তির জন্মগত অধিকার এবং তার নাগরিকত্ব নিশ্চিত করার প্রথম ও প্রধানতম আইনি পদক্ষেপ। এটি সমাজের নাগরিক হিসেবে সরকারের কাছে তার আইনগত স্বীকৃতি।১ কিন্ত বাংলাদেশে জন্ম নিবন্ধনের আইনগত ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, স্বাধীনতা লাভ করার পরও বাংলাদেশে বৃটিশ ভারতের ৯৮ বছরের পুরানো ১৮৭৩ সালের জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধন আইনটি প্রচলিত ছিল। ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ এই সময়ে আইনটির বাস্তবায়ন হয়নি। জন্ম নিবন্ধনের বিষয়টি সরকারের অগ্রাধিকারমূলক কাজ হিসেবেও বিবেচিত হয়নি, আবার সামাজিক প্রয়োজন হিসেবেও গুরুতু পায়নি।২ ফলে শিশুসহ সকল নাগরিক তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং বিভিন্ন মামলায় বয়স সংক্রান্ত প্রমাণের অভাবে ন্যায়বিচারও ব্যাহত হয়েছে। বিশেষ করে জন্ম নিবন্ধন ছাড়া শিশু শ্রম, বাল্য বিয়ে, শিশু পাচারসহ শিশু কিশোরদের বিচার ব্যবস্থা নিশ্চিত করা অসন্ভব। এসব ক্ষেত্রে আইনি সহায়তা নেয়ার পরও শুধুমাত্র জনা নিবন্ধন সনদ না থাকায় চ্যালেগ্র করার কোন উপায় থাকে না। এসকল সমস্যার সমাধান ও নাগরিক সকল অধিকার নিশ্চিত করার উদ্দেশে ২০০৪ সালে জন্য নিবন্ধন সংক্রান্ত নতুন আইন “জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪' পাস করা হয়। একইসাথে ১৮৭৩ সালের জন, মৃত্যু ও বিবাহ নিবন্ধন আইন বাতিল করা হয়।৩ তবে ২০০৪ সালে আইনটি পাস হলেও ২০০৬ সালের ৩রা জুলাই থেকে তা কার্যকর হয়। পরবর্তীতে ২০০৭ সালের জুলাই এ জন্ম নিবন্ধন আইনটি সংশোধিত হয়। বর্তমানে এই আইনটি দেশে বলবৎ আছে। নতুন জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী প্রতিটি শিশু, সে বাংলাদেশে বা দেশের বাইরে জনুগ্রহণ করুক না কেন তাকে এই আইন অনুযায়ী শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে হবে।৪ এই আইনটির উল্লেখযোগ্য দিক হচ্ছে দেশে প্রচলিত অন্য কোন আইনে যা কিছুই থাকুক না কেন এই আইনের বিধান মোতাবেক কোন ব্যক্তির জন্ম বা মৃত্যু লেখক : সহকারী অধ্যাপক, আইন বিভাগ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর | ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।