ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

আমলযোগ্য হতে পারে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুসলিম শাসনাধীন ভারত দখলের পূর্ব পর্যন্ত এখানে ইসলাম দণ্বিধি কার্যকর ছিল। কোম্পানি কর্তৃপক্ষ পর্যায়ক্রমে ইসলামী দণ্ডবিধির কোন কোন ধারায় পরিবর্তন আনয়ন করে ১৮৬২ সাল নাগাদ । “যেনা সংক্রান্ত দণ্ডবিধিতে তারা উপরোক্তরূপ বিকৃতি সাধন করে এবং তা ভারতে কার্যকর করে। ভারত বিভাগের পর পাকিস্তান সরকারও এ বিকৃত বিধি বহাল রাখে এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এখানেও তা হুবহু বহাল রাখা হয়। অবশ্য কেবল জোরপূর্বক যেনা (ধর্ষণের)-র ক্ষেত্রে এখানে বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তির বিধান প্রণীত ও বলবৎ হয়েছে। গত সংখ্যার নিবন্ধে আমরা উল্লেখ করেছি যে, ইহুদী-খৃষ্টানরা অন্তর থেকে আল্লাহ্র ভয়কে বিতাড়িত করে যেরূপ নির্মম-নির্ভিকভাবে তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাতের (বাইবেল) বিধান বিকৃত (তাহ্রীফ) করেছে, তদ্রুপ আল-কুরআনের বিধানকেও তারা বিকৃত করেছে বেপরোয়াভাবে । ভারতের একাংশে শাসন ক্ষমতা মুসলমানদের হাতে আসার পরও আমাদের দগ্ডবিধিতে কুরআন-ও সুন্নাহর মূল বিধান প্রতিস্থাপিত না করে বরং সেই বিকৃত বিধানকেই বহাল রাখা হয়েছে। ইসলাম মানব বংশধারাকে পবিত্র ও পরিচ্ছন্ন রাখার স্বার্থেই যেনাকে চরম ঘৃণ্য অপরাধ এবং এর জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করেছে, সেই ভাবধারা বাংলাদেশে বলবৎ দণ্ডবিধিতে মারাত্মকভাবে উপেক্ষা করা হয়েছে। একজন যুবক একজন যুবতীকে অসহায় অবস্থায় পেয়ে কেন তাকে ধর্ষণ করছে, অতঃপর নির্মমভাবে হত্যা করছে, পাষপ্তরূপে এসিড নিক্ষেপ করে তার সর্বোত্তম কাঠামোয় সৃষ্ট (সূরা ৯৫ £ ৪ আয়াত দ্র.) দেহটাকে ঝলসিয়ে দিচ্ছে, তার কারণ খুঁজে দেখা হচ্ছে না, শুধু কঠোর শান্তির আইন প্রণয়ন করা হচ্ছে। প্রয়োগও হচ্ছে, কিন্তু অপরাধের মাত্রা কতটুকু কমেছে, তা খতিয়ে দেখা হচ্ছে না। অতএব এ বিষয়ে আমাদেরকে রসূলুল্লাহ স.-এর নীতি-দর্শন অনুসরণ করতে হবে অবশ্যই । তিনি আইন জারীর পূর্বে তা অনুসরণ করার মত সমাজের মন-মানসিকতা তৈরি করেছেন, অপরাধে উক্কানি দেয়ার বা প্ররোচিত করার মত উপায়-উপকরণ যথাসম্ভব দূরীভূত করেছেন, নিয়ন্ত্রিত করেছেন। আইনের প্রতি কীরূপ গভীর শ্রদ্ধাবোধ জাগ্রত থাকলে একটি মানুষ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেও স্বেচ্ছায় স্বজ্ঞানে বিচারকের সামনে উপস্থিত হয়ে বলতে পারে, আমি গুরুতর অপরাধ করেছি, মিরিউদরিকা জি! তথ্য নির্দেশিকা ১. সূরা বানী ইসরাঈল, ৩২ নং আয়াত । ০ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।