ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

খাও। তারা বললো, হে আল্লাহ্র নবী! কে তা খেতে পারে? তিনি বলেন, তোমরা এইমাত্র তোমাদের ভাইয়ের যেভাবে দোষচর্চা করেছো তা এই মরা গাধার গোশত খাওয়ার চেয়েও গুরুতর । আল্লাহর শপথ, ধার হাতে আমার জীবন! নিশ্চয়ই সে এই মুহূর্তে জান্নাতের বর্ণায় আনন্দে সাতার কেটে বেড়াচ্ছে ।'৪8 হচ্দ কার্যকর করার উপকারিতা একদিকে রসূলুল্লাহ স. হদ্দের অপরাধসমূহ যথাসন্ভব গোপন রাখার পরামর্শ দিয়েছেন, অপরদিকে যাদের উপর হদ্দ কার্যকর করা হয়েছে- আল্লাহর দরবারে তাদের উচ্চ মর্যাদার কথা ঘোষণা করেছেন, যা পূর্বোক্ত হাদীসসমূহ থেকে প্রতিভাত হয়। এক হাদীসে রসূলুল্লাহ স. পার্থিব জীবনেও মানবজাতির জন্য হান্দ কার্যকর করার মধ্যে প্রভূত কল্যাণ রয়েছে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন ঃ ৩2১9519০৮৮8 01 ১৯ ০৯১১ 4৯% ১৯৬ রি ১১০%। ০৪ ৫৯৯: নতি 1 “পৃথিবীতে হন্দ কার্যকর করা পৃথিবীবাসীর জন্য তিরিশ দিন বৃষ্টিপাত হওয়ার চাইতে উত্তম ।' অপর বর্ণনায় চক্রিশ দিনের উল্লেখ আছে।৪৫ হদ্দ কার্যকর করতে বাধাদান নিষিদ্ধ আদালতের সিদ্ধান্ত বা রায় প্রদানের পর হদ্দ কার্যকর করতে গড়িমসি করা, তা কার্যকর করতে বাধাদান বা স্থগিতের সুপারিশ করা নিষিদ্ধ । সুপারিশের ক্ষেত্রে রসূলুল্লাহ স. চরম অসন্তোষ প্রকাশ করেছেন। মাখযূম গোত্রীয় এক সন্ত্বান্ত নারী চুরি করে ধরা পড়লে কুরাইশগণ চরম বিব্রতকর অবস্থায় পড়ে যায়। তারা রসূলুল্লাহ স.-এর একান্ত প্রিয়পাত্র যুবক উসামা ইবনে যায়েদকে রসূলুল্লাহ স.-এর নিকট সুপারিশ করার জন্য পাঠায় । তাতে রসূলুল্লাহ স. যারপর নাই অসন্তুষ্ট হন এবং বলেন, তোমরা কি আল্লাহ নির্ধারিত হদ্দ কার্যকর না করতে সুপারিশ করছো! অতঃপর দীড়িয়ে ভাষণ দেন এবং বলেন, হে জনগণ! তোমাদের পূর্ববর্তীরা এজন্য বিপথগামী ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে যে, তাদের মধ্যকার প্রভাবশালী ব্যক্তি ছুরি করলে তারা তাকে ছেড়ে দিতো এবং তাদের মধ্যকার দুর্বল ব্যক্তি চুরি করলে তার উপর হন্দ কার্যকর করতো। আল্লাহর শপথ! মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি ছুরি করতো তবে অবশ্যই মুহাম্মাদ তার হাত কেটে দিতেন ।৪৬ বাংলাদেশের দণ্ডবিধি বাংলাদেশে বলবৎ দণ্ুবিধি মোতাবেক অবিবাহিত নারী-পুরুষের পারস্পরিক সম্মতিতে অনুষ্ঠিত যেনা আমলযোগ্য নয়। সধবা নারী স্বেচ্ছায় যেনায় লিপ্ত হলে তার স্বামী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেই কেবল তা দণ্ডবিধির আওতায় ইসলামী আইন ও বিচার ৮৯ ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।