উত্তম মন্তব্য করলেন। তিনি প্রকৃত দোষী সম্পর্কে বললেন, তোমরা তাকে রজম করো । পরে তিনি বলেন, লোকটি এমন তুওবা করেছে, যদি মদীনাবাসীরা এরূপ তওবা করতো তবে তাদের সেই তওবা কবুল করা হতো ।২৭ তিন তালাকপ্রাপ্তা স্ত্রীর সাথে সংগম কোন ব্যক্তি তার স্ত্রীকে শরীয়তসম্মত পন্থায় তিন তালাক দেয়ার পর ইদ্দত শেষে শরীয়তসিদ্ধ পন্থা ব্যতীত তাকে স্ত্রী হিসেবে ফিরিয়ে আনলে, অতঃপর তার সাথে সঙ্গম করলে উক্ত সঙ্গমক্রিয়া হদ্দযোগ্য যেনারূপে গণ্য হবে এবং উভয়েই যেনার শান্তি ভোগ করবে । কেননা তিন তালাক সংঘটিত হওয়ার পর স্বামী-্ত্রীর বৈবাহিক বন্ধন সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যায় এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর্বে তারা যে অবস্থানে ছিল সেই অবস্থায় ফিরে যায়। স্ত্রীলোকটি স্বাধীনভাবে অন্য পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে এবং পূর্ব-স্বামীর তাতে বাধা দেয়ার কোন অধিকার থাকে না। এ বিষয়ে চার মাযহারের সকল ইমাম, এমনকি শী'“আ ইমামগণও একমত ।২৮ এ সম্পর্কে কুরআন মজীদে স্পষ্ট বিধান দেয়া হয়েছে।২৯ যেনার মিথ্যা অভিযোগ (কায্ফ) কোন ব্যক্তি যদি কোন নারী বা পুরুষের বিরুদ্ধে যেনার অভিযোগ দায়ের করে তবে তাকে বালেগ ও বুদ্ধিজ্ঞানসম্পন্ন চারজন মুসলিম পুরু সাক্ষী দ্বারা তা প্রমাণ করতে হবে। অন্যথায় সে কাযৃফ-এর আওতায় শাস্তিযোগ্য হবে ।৩০ অভিযোগকারী নাবালেগ, পাগল ও চরিত্রহীন বলে সমাজে কুখ্যাত নারী-পুরুষের প্রতি যেনার মিথ্যা অভিযোগ উত্থাপন করলে তা কায্ফ-এর আওতায় শাস্তিযোগ্য হবে না। কারো প্রতি যেনার মিথ্যা অভিযোগ আরোপকে আইনের পরিভাষায় “কায্ফ' বলে। স্বামী-স্ত্রী পরস্পরের বিরুদ্ধে যেনার অভিযোগ স্ত্রী স্বামীর বিরুদ্ধে যেনার অভিযোগ উত্থাপন করলে এই অনুচ্ছেদের সাধারণ বিধান অনুযায়ী চারজন সাক্ষীর দ্বারা প্রমাণ করতে হবে। অন্যথায় সে কায্ফ-এর দণ্ড দপ্তিত হবে। পক্ষান্তরে স্বামী যদি স্ত্রীর বিরুদ্ধে যেনার অভিযোগ উত্থাপন করে এবং তার অনুকূলে চারজন সাক্ষী না থাকে, তবে স্বামী-স্ত্রী উভয়কে কুরআন মাজীদে বিবৃত বিশেষ পন্থায় আদালতের সামনে শপথ করতে হবে ।৩১ আইনের পরিভাষায় একে 'লি'আন' বলে। স্বামী শপথ করতে অস্বীকার করলে “কায্ফ'-এর দণ্ডে দণ্ডিত হবে এবং স্ত্রী শপথ করতে অস্বীকার করলে যেনার দণ্ডে দণ্তিত হবে। উভয়ে শপথ করলে তাদের বৈবাহিক বন্ধন ছিন্ন হয়ে যাবে ।৩২ যেসব ক্ষেত্রে যেনা হদ্দযোগ্য নয় পাত্রভেদে যেনার কতগুলো অপরাধ হদ্দযোগ্য যেনার আওতাতুক্ত নয়, যদিও অবস্থাভেদে তা"ধীরের আওতাভুক্ত অপরাধ গণ্য হতে পারে । যেমন পাগল, ইসলামী আইন ও বিচার ৮৫ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।