ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

তিনি জেরা করেন-হয়ত তুমি তাকে চুমা দিয়েছ, ধরাধরি করেছ, কুদৃষ্টিতে তাকিয়েছে।' তুমি কি তার সাথে একই বিছানায় শয়ন করেছ, সঙ্গম করেছ, তোমার লজ্জাস্থান তার লজ্জাস্থানে সম্পূর্ণবূপে প্রবেশ করিয়েছ-যেভাবে সুরমা শলাকা সুরমাদানীর মধ্যে অন্তহ্িত হয়ে যায়? হয়ত তুমি জানো না যেনা কি? হয়ত তুমি অবিবাহিত অথবা মাদক গ্রহণ করেছ? হয়ত তুমি পাগল। তিনি তার মুক্তিদাতা মনিব আসলাম গোত্রীয় হাজ্জাল ইবনে নুআইম রা.-কে বললেন, “তুমি যদি তার বিষয়টি গোপন রাখতে তবে সেটাই তোমার জন্য কল্যাণকর হতো ।'২৫ জোরপূর্বক যেনা (ধর্ষণ) ৃ কোন ব্যক্তির সাথে তার ইচ্ছার বিরুদ্ধে বলপ্রয়োগ করে যেনা করলে বল-প্রয়োগকারী দোষী সাব্যস্ত হবে এবং অসহায় ব্যক্তি নিরপরাধ গণ্য হবে। ইসলাম-পূর্ব আরব সমাজে নারীদের জোরপূর্বক যেনায় লিপ্ত হতে বাধ্য করা হতো । অসহায় নারীদের তা উপেক্ষা করার কোন উপায় ছিলো না। ইসলাম তাদের এই ঘৃণ্য তৎপরতাকে নিষিদ্ধ ঘোষণা করে এবং অসহায় নারীদের নিরপরাধ সাব্যস্ত করে। মহান আল্লাহ্‌র বাণী ঃ 15575-7771751575751725528 ১৯০ ০১5 ৮৮০81 ১০ ১০ এ ০৩১৮১০৪০১০5 2১ ৪২০৭ “তোমরা তোমাদের যুবতী বা দাসীদের, তারা তাদের সতীত্ব রক্ষা করতে চাইলে পার্থিব জীবনের ধনলিন্সায় ব্যতিচারিণী হতে বাধ্য করো না। যে তাদেরকে বাধ্য করে, তবে তাদের উপর জবরদস্তির পর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু ।২৬ “মহানবী স.-এর যুগে এক মহিলা অন্ধকারে (মসজিদে নববীতে) নামায পড়তে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়। সে জোরে চীৎকার করলো এবং লোকটি দ্রুত চলে গেলো । এক ব্যক্তিকে তার নিকট দিয়ে যেতে দেখে সে তাকে বললো, এ ব্যক্তি আমাকে ধর্ষণ করেছে। ইতিমধ্যে একদল মুহাজির সাহাবীও এসে উপস্থিত হলে মহিলা বললো, এ লোক আমাকে ধর্ষণ করেছে। তারা দ্রুত গিয়ে যেই লোকটি তাকে ধর্ষণ করেছে বলে সন্দেহ করলো তাকে ধরে ফেললো । তারা তাকে মহিলার নিকট নিয়ে এলে সে বললো, হ্যা, এই লোকই । তারা তাকে রসূলুল্লাহ স.-এর নিকট উপস্থিত করলো । তিনি তার সম্পর্কে রায় প্রদান করতেই আসল অপরাধী উপস্থিত হয়ে বললো, ইয়া রসূলাল্লাহ! অপরাধী আমি । তিনি জিজ্ঞেস করলেন, আগেই উপস্থিত হতে তোমাকে কিসে বাধা দিয়েছে? সে বললো, লোকের তীড় ঠেলে সামনে আসতে বিলম্ব হয়েছে। তিনি স্ত্রীলোকটিকে বললেন, তুমি চলে যাও, আল্লাহ তো তোমাকে মাফ করে দিয়েছেন এবং তিনি অপর লোক সম্পর্কেও ৮৪ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।