চরিত্র- নৈতিকতার হেফাজত ও যেনার মত গর্হিত অপকর্ম থেকে আত্মরক্ষার জন্য আল্লাহ তা'আলা বিবাহযোগ্য নারী-পুরুষ ও বিধবা-বিপত্তবিক সকলকে বিবাহ করার নির্দেশ দিয়েছেন ৬ মহানবী স. বলেন, “হে যুব সমাজ! তোমাদের মধ্যে যার বিবাহ করার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে। সেটাই তার দৃষ্টিকে সংযতকারী এবং লজ্জাস্থানকে হেফাজতকারী ৷ আর যার সেই সামর্থ্য নেই সে যেন অবশ্যই রোযা রাখে । সেটাই তার জন্য জৈবিক উত্তেজনা প্রশমনকারী ।'৭ এভাবে একটি সমাজকে নৈতিক প্রশিক্ষণ দান করে এবং অশ্রীলতার প্রসারক উপায়-উপকরণ প্রতিরোধের পর রসূলুল্লাহ স. ব্যভিচারের দণ্ডবিধি জারি করেছেন এবং কঠোর সতর্কতামূলক আদালতী কার্যক্রম গ্রহণ করেছেন। একদিকে এই অপরাধী প্রমাণের জন্য চারজন মুসলিম পুরুষ সাক্ষীর শর্তারোপ করেছেন, অপরদিকে কেউ বিনা প্রমাণে কারো বিরুদ্ধে যেনার অভিযোগ উত্থাপন করলে অভিযোগকারীর জন্যও কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন। যেনার সংজ্ঞা বালেগ ও বুদ্ধিমান দু'জন নারী ও পুরুষের পরস্পরের সাথে বৈবাহিক বন্ধন ব্যতীত স্বেচ্ছায় ও স্বজ্ঞানে একজনের প্রজনেন্দ্রিয় অপরজনের প্রজনেন্দ্িয়ে প্রবেশ করানো হলে তাকে যেনা বলে। পুরুতাঙ্গ স্ত্রী অঙ্গে প্রবেশ করানোই যেনা সংঘটনের জন্য যথেষ্ট । যেনা (১) শব্দের পারিভাষিক অর্থ “নিজ স্বামী বান্ত্রী ব্যতীত অপর নারী বা পুরুষের সাথে যৌনকর্ম” । ইমাম আবু হানীফা র.-এর মতে, “এমন কোন যে তার স্ত্রীও নয় এবং তার স্ত্রী হওয়ার সন্দেহও বিদ্যমান নেই ।”৮ উপরোক্ত সংজ্ঞাসমূহ বিশ্লেষণ করলে হদ্দযোগ্য যেনা সাব্যস্ত করার জন্য নিম্নোক্ত শর্তাবলী বিদ্যমান থাকা জরুরি । (১) সঙ্গমকারী নারী-পুরুষ পরস্পর স্বামী-স্ত্রী নয়; (২) উভয়ে প্রাপ্ত বয়স্ক বোলেগ); (৩) উভয়ে মুসলিম. (৪) উভয়ে সুস্থ বুদ্ধিজ্ঞানসম্পন্ন; (৫) উভয়ে জীবিত; €৬) সঙ্গমক্রিয়া উভয়ের স্বেচ্ছা-সম্মতিতে হয়েছে; (৭) দুইজনের একজন পুরুষ ও অপরজন নারী এবং (৮) পুরুষাঙ্গ জননেন্দরিয়ে প্রবিষ্ট করানো হয়েছে। বর্ণিত আটটি শর্তের কোন একটি শর্ত না পাওয়া গেলে যৌনকর্মটি হদ্দযোগ্য অপরাধ হিসাবে গণ্য না হয়ে বরং তা"যীরযোগ্য অপরাধ গণ্য হবে এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে তদনুযায়ী অপরাধীর শাস্তি হবে। যেনা ও হদ্দযোগ্য যেনা যে কোন ধর্মের নারী-পুরুষের অভৈধ যৌনাচার ইসলাম ধর্মমতে সাধারণত যেনা হিসাবে গণ্য, তবে তা হদ্দযোগ্য যেনা নাও হতে পারে। হানাফী মাযহাবের ইসলামী আইন ও বিচার ৭৯ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।