ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পিতা শায়খ আবদুর রহীমের ওপর সম্পাদনার দায়িত্‌ বর্তীয়। বাদশাহ নিজেও এ সম্পাদনা কাজে সহায়তা করতে থাকেন। এ মহান কাজটি সম্পাদন করতে তৎকালীন মুদ্রার হিসাবে দুই লাখ টাকা ব্যয় হয়। এটা এমন এক সময়ের কথা যখন বাংলায় এক টাকায় নয় মণ চাল পাওয়া যেতো। অর্থাৎ আজকের বাংলাদেশী মুদ্রায় এর মূল্য দীড়ায় একশ কোটিরও বেশী। বাদশাহ আলমগীর কেবলমাত্র বিশেষজ্ঞদের সাহায্যে আইনের একটি শ্রেষ্ঠ কিতাব রচনা করেই ক্ষান্ত হননি বরং এই সঙ্গে তিনি ন্যায়বিচারের সুবিধার জন্য আদালতকে বিপুল ক্ষমতাও দান করেন। তিনি সারাদেশে ঘোষণা করে দেন, দেশের যে কোনো ব্যক্তি সরকার, সরকারী গ্রশাসন এবং এমন কি খোদ বাদশাহর বিরুদ্ধেও নিজের অধিকার লাভের জন্য আদালতে মামলা দায়ের করতে পারবে । মোগল সালতানাতের অধীন সমস্ত সুবায় সরকারের পক্ষ থেকে আইনগত পরামর্শদাতা হিসেবে উকিল নিযুক্ত করা হয়। জনগণ তাদের কাছ থেকে বিনামূল্যে আইনগত পরামর্শ ও সাহায্য লাভ করতো । উকিলগণ সরকার থেকে ভাতা লাভ করতেন। সংখ্যাগরিষ্ঠ অমুসলিম সমাজের অধিকার রক্ষা করেই বাদশাহ আলমগীর ইসলামী আইনের ক্ষমতা ও যোগ্যতা দেখিয়েছেন। মোগল রাজবংশের শ্রেষ্ঠ সন্তান আওরঙ্গজেব আলমগীর দেশে এই আইনগত সংস্কার সাধন করেন এমন এক সময়ে যখন তার শাসনভুক্ত এলাকার মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল না। বরং রাজ্যের সর্বর্র ছড়িয়ে থাকলেও তারা ছিল ক্ষুদ্র সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় । তাছাড়া ইতিপূর্বে একশ" বছর আগে আকবরী শাসন আমলে ইসলামী আইনের সাথে চরম দুর্ব্যবহার করা হয়। দেশের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টির ব্যবস্থা করা হয়। তাদের ধর্মীয় জীবনের ওপর বলপ্রয়োগের প্রচেষ্টা চালানো হয়। এ অবস্থায় আওরঙ্গজেব তার এই আইনগত সংস্কার. সাধনের মাধ্যমে জনগণের জীবনে স্থিতিশীলতা সৃষ্টি করার ব্যবস্থা করেন। এর ফলে বৃহত্তর হিন্দু সমাজের ধর্মীয় জীবনে প্রভাব বিস্তার করার কোনো প্রচেষ্টা চালানো হয়নি। আবার তাদের প্রতি অবিচার হবার ভয়ে দেশে কোনো সেক্যুলার আইনও জারি করা হয়নি। অর্থাৎ ইসলামী আইনের মধ্যে এমন ক্ষমতা ও যোগ্যতা আছে যা অমুসলিম সমাজকে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না করে তাদের জাগতিক ও বৈষয়িক সমস্ত চাহিদা পূরণ এবং অধিকার দান করতে পারে এবং যে কোনো সেক্যুলার আইনের তুলনায় অধিকতর যোগ্যতার সাথে করতে পারে। - আবদুল মান্নান তালিব ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।