ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ 127
📝 Text 📖 PDF

দুই. বান্দার হক £ এতে গণমানুষের স্বার্থ জড়িত থাকে ।২৩ এতে কোন কোন বিষয়ে নির্দিষ্ট ব্যক্তিই লাভবান হয়। যেমন দিয়াত তথা হত্যাকারীর উপর ধার্যকৃত ক্ষতিপূরণ, খণের প্রাপ্য অংশ, হরণকৃত বস্তুর পুনরুদ্ধার ও হরণকৃত বস্তু নষ্ট হলে সমমূল্যের ক্ষতিপূরণ, গচ্ছিত সম্পদ ফেরত প্রদান ইত্যাদি। এসব বস্তু আল্লাহ্‌ তাআলার পক্ষ থেকে অনুমোদিত বান্দার হক। বান্দার হক পালন মূলতঃ আল্লাহ তা'আলার আদেশ পালন করার নামান্তর 1২৪ তিন. হকুল্লাহ ও হন্ুল ইবাদ আল্লাহ ও বান্দা উভয়ের হক যাতে জড়িত তবে আল্লাহ তা আলার হক এতে প্রাধান্য রয়েছে। যেমন অপবাদের শাস্তি, বদনাম রটনাকারীর উপর শ্াস্তিস্বরূপ জরিমানা প্রয়োগ । মানুষের মান সম্মান রক্ষা করা ও পরস্পর বিভেদ সৃষ্টি থেকে বিরত রাখাই মানব কল্যাণ 1২৫ আর মানব কল্যাণ ও শান্তি আল্লাহ তাআলার হক। মানুষের বদনাম ও অপবাদ থেকে বিরত রাখা বান্দার হক রক্ষার অংশ । বদনাম রচনাকারীর মুখোশ উন্মোচন ও মিথ্যা প্রমাণিত করার মধ্যে বান্দার সম্মান ও মর্যাদার হক লুকায়িত রয়েছে। চার. আল্লাহ তা আলার ও বান্দার হক জড়িত তবে বান্দার হক এ ক্ষেত্রে প্রাধান্য রয়েছে। যেমন ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করার কারণে কিসাসের শাস্তি সাব্যস্ত হয়, আর কিসাস প্রয়োগের মধ্যে মানুষের জীবন ও নিরাপত্তা বিদ্যামান। আল্লাহ তা'আলা এ বিষয়ে ইরশাদ করেন £ ০৪০০ ১/৮| 5০0131 10০ ৮৪০৯ ০৯৮৪। ৮৯৭3 “হে বিবেকবান লোকেরা! এ কিসাসের মাঝেই (সত্যিকার অর্থে) তোমাদের (সমাজ ও জাতির) জীবন নিহত রয়েছে, আশা করা যায় (অতঃপর) তোমরা সতর্ক হয়ে চলবে ।”২৬ সবার জন্য কল্যাণ কামনা করা আল্লাহ তা'আলার হক। আর কিসাসের মাধ্যমে নিহত ব্যক্তির আত্মীয়স্বজনদের কষ্ট লাঘব হয়। এ ছাড়া হত্যাকারীর প্রতি হিংসা ও বিদ্বেষের আগুন কিসাসের মাধ্যমে নির্বাপিত হয়। এ ধরনের কল্যাণ শুধুমাত্র বান্দার সাথেই সম্পৃক্ত । ফকীহদের দৃষ্টিতে নিহত ব্যক্তির আত্মীয় স্বজনের তিনটি অধিকার থাকে। হত্যাকারীকে হত্যার পরিবর্তে হত্যা কিংবা রক্তমূল্য গ্রহণ বা ক্ষমা করে দেয়া । এতে বান্দার হক প্রাধান্য পায়।২৭ কালক্ষেপণের স্বরূপ খণ বা প্রাপ্য আদায়ে গড়িমসি বা কালক্ষেপণ বা বিলম্ব করার বিষয়টি দুভাবে লক্ষ্য করার যায়। অন্যের হক একেবারেই অস্বীকার করা কিংবা অন্যের হক আদায়ে গড়িমসি বা বিলম্ব করা । ৭০ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— Page 71 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.