সিংহাসনে আরোহণ করার পরপরই আলমগীর জনগণের জীবনযাত্রায় পরিবর্তন সাধনের জন্য দুটি গুরুতৃপূর্ণ কমিশন গঠন ক্রেন। এর একটি ছিল আইন কমিশন ও দ্বিতীয়টি শিক্ষা কমিশন। শিক্ষা কমিশন আমাদের আজকের আলোচ্য বিষয় নয় । আজ বিশেষ করে আইন কমিশনের ওপর আলোচনা করতে চাই। ১৬৬৪ সালে তিনি এ আইন কমিশন গঠন করেন। এটি ছিল তীর-সিংহাসন আরোহণের ষষ্ঠ বছর। এ সময় তাঁর বয়স ছিল ছেচল্লিশ বছর। এ আইন কমিশনের সুপারিশ অনুযায়ী তিনি “ফিকহ শাস্ত্রে'€র এমন একটি কিতাব তৈরি করতে চাচ্ছিলেন, যার ভিত্তি হবে হানাফী ফিকহ এবং যা দেশের জনগণের ব্যক্তিগত, সামাজিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক জীবনের বিশৃঙ্খলা দূর করে তাদের একমুখী ও সুশৃঙ্খল জীবন যাপনে সাহাষ্য করবে। সারাদেশে ছড়িয়ে থাকা শত শত আদালত ও কোর্ট কাছারীর কাজী ও বিচারকগণ এর সাহাষ্যে সঠিক রায় প্রদান করতে সক্ষম হবেন। এর ফলে সারাদেশের বিচারকগণের রায়ের মধ্যে একটা এক্য সৃষ্টি হবে, ষা জনগণের জীবনকে একাত্ম করতে সাহায্য করবে। প্রসঙ্গত একথা উল্লেখ করা যায় যে, দেশের বেশির ভাগ মুসলমান হানাফী তাই আইন প্রণয়ন করার পরও প্রয়োজনে অন্য ফিকহের ভিত্তিতে রায়: দেয়ার সুযোগ কাষী তথা বিচারকদের থাকে। কারণ এই ফিক্হী মযহাবগুলোর মূল শক্তি হচ্ছে তাদের যুক্তি ও যুক্তির ভিত্তি। রায় যতক্ষণ গৃহীত না হয় ততক্ষণ রায় হিসাবেই থেকে যায়। কিন্তু যুক্তির ভিত্তিতে গৃহীত ও প্রযুক্ত হবার পরই এগুলো আইনে পরিণত হয়। এ সময় হিন্দুস্তানে একশ তিনটির মতো ফিকহ গ্রন্থের প্রচলন ছিল। সহজেই অনুমান করা যায়, এতগুলো গ্রন্থের আলোচনার ভিত্তিতে পেশোয়ার বরং কান্দাহার থেকে চট্টগ্রাম ও আরাকান পর্যন্ত বিস্তৃত এলাকায় কোনো একমুখী সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভবপর ছিল না। শায়খ নিজাম উদ্দীন বুরহানপুরীকে বাদশাহ আইন কমিশনের প্রধান নিযুক্ত করেন। আলমগীরনামার লেখক শায়খ নিজাম উদ্দীনকে সমকালীন আলেমদের মধ্যমণি হিসাবে উল্লেখ করেছেন। আইন-আদালতের বিচারকবৃন্দ ও কমিশনের প্রধান ও সদস্যগণকে যেমন আজকের সভ্য জগতে প্রশাসনিক ব্যবস্থার প্রভাবমুক্ত রাখা হয়, তেমনি আওরঙ্গজৈবও ইসলামের অতীত ট্রাডিশন অনুষায়ী আইন কয়িশনকে প্রশাসনিক ব্যবস্থার আওতামুক্ত রেখেছিলেন। এ কমিশনের আরো চারজন সদস্য ছিলেন। তারাও ছিলেন সে যুগের শ্রেষ্ঠ ও খ্যাতিমান আলেম ও ফকীহ। তীরা হলেন 8 এক. এলাহাবাদের কাজী মুহাম্মদ হুসাইন জৌনপুরী । দুই. শায়খ অজীহ উদ্দীন হারদুইয়ী । তিন. বাইদাবীর টীকাকার মুল্লা হামেদ জৌনপুরী। চার. লাহোর প্রদেশের প্রধান বিচারপতি মুল্লা মুহাম্মদ আকরম লাহোরী। এদেরকে সাহায্য করার জন্য আরো দশজন বিশেষজ্ঞ আলেম ও ফকীহকে নিযুক্ত করা হয়। সারাদেশের বিভিন্ন এলাকা থেকে নির্বাচন করে তাদেরকে রাজধানীতে আনা হয়। শায়খ নিজাম এবং হযরত শাহ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।