ইসলামী আইন ও বিচার এপ্রিল-জুন ২০০৯ বর্ষ ৫, সংখ্যা ১৮, পৃষ্ঠা ঃ ৬৩-৭৬ ইসলামী ফিকহের আলোকে কালক্ষেপণ মোহাঃ মঞ্জুরুল ইসলাম সামাজিক জীবনে অধিকার বাস্তবায়ন হচ্ছে কল্যাণের প্রতীক। সমাজ নিয়েই মানুষের বসবাস। সামাজিক উন্নয়নে পরস্পর সন্তাব সম্প্রীতি সৌহার্দ অঙ্গীকার পালন, বিশ্বস্ততার সাথে কর্মসম্পাদন করতে হবে । দায়িত্ব পালনে বিলম্ব কিং কালক্ষেপণ থেকে বিরত থাকাই সামাজিক জীবনের উপজীব্য বিষয়। ইসলামী শরীয়তের জ্ঞানপিপাসুদের অজানা নয় যে, মানুষের অধিকার সন্দেহাতীতভাবে প্রতিষ্ঠিত, তদ্রুপ আল্লাহ তা“আলার হুকুকও সন্তোষ সাধনে প্রতিষ্ঠিত । আল কুরআন ও আল হাদীসও বিষয়টি গুরুত্বের সাথে নিশ্চিত করেছে। সামাজিক জীবনে মানুষের অধিকার বাস্তবায়নে কালক্ষেপণ কিংবা বিলম্বকরণ অনিষ্টকর বিষয়। দায়িত্ব ও কর্তব্য পালনে কালক্ষেপণের ছ্বারা সমাজে ছল চাতুরি, প্রতারণা, কপটতা, প্রবঞ্চনা ঠকবাজী, ধোকা, গুরুতর মিথ্যা ও অসত্য বিস্তার লাভ করে। ক্ষতিকারক বিষয় থেকে পরিত্রাণ প্রসঙ্গে কোন সাহাবী জিজ্ঞেস করলে রসূলুল্লাহ স. ইরশাদ করেন, -৪4১ ১০৬ 4৮১৫১ ৬১৯ ১5131 4৯০৭। ০। মানুষ যখন খগগ্রস্ত হয়ে পড়ে তখন কথা বললে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে তা ভঙ্গ করে ।'১ তাই সামাজিক জীবনে উন্নয়নের লক্ষে ইসলামী শরীয়তের আলোকে প্রাপ্য ও অধিকার আদায়ে কালক্ষেপণের স্বরূপ বিশ্লেষণ অপরিহার্য হয়ে পড়েছে। নিঙ্নোক্ত কারণগুলো সামনে রেখে এ বিষয়ে একটি নাতিদীর্ঘ আলোচনার প্রয়াস পাব; ক. ব্যাপারটি এখন অনেকটাই ব্যাপকতা পেয়েছে । গণমানুষের বিভিন্ন প্রয়োজন পূরণের জন্য অনেক ব্যক্তি বা আর্থিক প্রতিষ্ঠান সুদবিহীন খণ প্রদান করে। খ. কিন্তু দেখা যায়, যৌক্তিক কারণ ছাড়াই অনেক ক্ষেত্রে খণগ্রহীতার মূলধন পেতে বিলম্ব হয়, অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ চেক হস্তান্তরে কালক্ষেপণ করে। করে । অন্যায় ভাবে অন্যের সম্পদ ভোগ করার প্রবণতা পরিলক্ষিত হয় । লেখক ঃ প্রাবন্ধিক, পিএইচডি গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা । ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।