ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

বেসরকারী পর্যায়ে মুজতাহিদ, মুহাদ্দিস ও ফকীহগণ ফিকহ শাস্ত্রের উন্নয়ন ও ইসলামী আইন প্রণয়নের কাজ করেন। বাদশাহ আওরঙ্গজেব আলমগীর ইসলামী আইনের একটি সংকলন তৈরি করেন। উপমহাদেশে হিজরী একাদশ শতকে মোগল বাদশাহ আওরঙ্গজেব আলমগীর ফিক্‌হের উন্নয়ন এবং দেশের উপযোগী ইসলামী আইন প্রণয়নের কাজে সরাসরি পৃষ্ঠপোষকতা করেন। যেখানে উপমহাদেশে মুসলিম শাসনের শুরুতে কুত্বুদ্দীন আইবেক থেকে নিয়ে মোগল শাসনের শেষ অধ্যায়ে বাহাদুর শাহ জাফর পর্যন্ত সাড়ে পাচশ বছরকালে একজন মুসলিম বাদশাহকে এ কাজে আগ্রহী দেখা যায়নি, সেখানে আওরঙ্গজেব নিজেই অগ্রণী হয়ে ফকীহ তথা ইসলামী বিশেষজ্ঞদের বোর্ড গঠন করে “ফত্ওয়ায়ে আলমগীরী'র মতো একটি ইসলামী আইন গ্রন্থ সংকলন ও প্রণয়নের কাজে অংশগ্রহণ করেন। হিজরী একাদশ শতকে উপমহাদেশের মুসলিম সমাজের জন্য এটিই ছিল আইনগ্রন্থ। বাদশাহ আলমগীরের প্রেরণা, মনোভাব ও প্রচেষ্টার উৎস কোথায়? এ বিষযটি পর্যালোচনা করতে গেলে প্রথমেই আওরঙ্গজেৰ আলমগীরের শিক্ষকদের কথা আলোচনা করতে হয়। তার মহামান্য শিক্ষকগণই তীকে মূলত এ পর্যায়ে উন্নীত করেছিলেন। অবশ্য ইতিহাসগ্রন্থে আলমগীরের শিক্ষকদের তেমন কোনো বিস্তারিত আলোচনা পাওয়া যায় না। তবে অন্যান্য গ্রস্থাদি থেকে জানা যায়, তার প্রথম শিক্ষক ছিলেন মওলানা আবদুল লতীফ সুলতানপুরী। মওলানা আবদুল লতীফ লাহোরী অবশ্য “তাফসীর-এ-বাইদাবী'র টীকাকার হাশেম গীলানীর নামও উল্লেখ করেছেন। আদাবে আলমগীরী ও তুহাফাতুল কেরাম গ্রন্দধয়ে মুল্লা মোহন বিহারীকে আলমগীরের উত্তাদ বলে দাবী করা হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, সমকালীন শ্রেষ্ঠ ও সর্বাধিক বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তিত্ব অর্থাৎ বাদশাহ শাহজাহানের প্রধানমন্ত্রী আল্লামা সা'দুল্লাহ খানও ছিলেন আওরঙ্গজেবের শিক্ষক। এদের সবার প্রতিভা, জ্ঞান ও প্রেরণা আলমগীরকে উদ্বুদ্ধ করে। আওরঙ্গজেব কুরআনের হাফেজ ছিলেন। ১০৭০ হিজরীতে তেতাল্িশ বছর বয়সে তিনি কুরআনের হিফজ শুরু করেন এবং সকল রাজকীয় দায়িতু পালন ও ব্যস্ততম জীবন যাপন করা সত্তেও মাত্র এক বছরে সমগ্র কুরআন কণ্ঠস্থ করে ফেলেন। মা'আসিরে আলমগীরীর লেখক মুহাম্মদ সাকী মাসআদ খান আলমগীরের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে লিখছেন £ দীনী ইলম তথা তাফসীর, হাদীস ও ফিক্হ শাস্ত্রে গভীর পাণ্ডিত্য অর্জন ছিল বাদশাহ জাহাপনার শ্রেষ্ঠতম কৃতিত্ব। বাদশাহ হযরত ইমাম গাযালীর রচনাবলী, শারখ শরফুদ্দীন ইয়াহইয়া মানেরীর পত্রাবলী ও শায়খ কুত্বুদ্দীন শিরাজীর গ্রন্থাবলীর প্রতি বেশী আকৃষ্ট ছিলেন। তিনি নিজে ছিলেন একজন শ্রেষ্ঠ গদ্য রচয়িতা । কবিতার প্রতিও তার আকর্ষণ কম ছিল না। কিন্তু উপদেশমূলক কবিতাই তিনি পছন্দ করতেন। কবিতায় মিথ্যা প্রশংসা ও স্তুতি ছিল তার কাছে সবচেয়ে অপছন্দনীয় । ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।