ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

দেখান, যা হযরত “উমর রা. তাদেরকে দিয়েছিলেন। আমি তাদের সম্পর্কে “উসমান বিন হানিফের সাথে আলোচনা করেছি। তিনি বলেন, 'আমি এ ব্যাপারে চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তে পৌছেছি যে, এই শর্ত ভূ-মালিকদের জন্য অত্যন্ত ক্ষতিকর ৷ কেননা এর কারণে তারা তাদের ভূসম্পত্তি থেকে বঞ্ফিত হয়ে যায়। তাই আমি এদের জমির বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এদের জিষিয়া থেকে দুই শত. হিল্লা (একটি নির্দিষ্ট পরিমাণ) হাস করে দিচ্ছি এবং এদের দেখাশুনার ভার তোমার উপর অর্পণ করছি। কেননা এরা এমন একটি সম্প্রদায়, যাদের দায়িত্ব আমরা গ্রহণ করেছি।১৩২ মক্কার১৩৩ ভূ-সম্প্তি তৎকালীন মক্কা ও তার আশেপাশের জমি ছিল চাষাবাদের সম্পূর্ণ অনুপযুক্ত । এ কারণে মন্কায় কোন চাষ হত না । মহান আল্লাহ এ স্থানকে “ওয়াদী গায়রি যি যারয়িন' [চাষাবাদ অযোগ্য উপত্যকা] নামে অভিহিত করেছেন। বন-জঙ্গল এবং খণিজ সম্পদ না থাকায় সেখানে সব সময় কীচামালের অভাব লেগে থাকত। এ কারণে সেখানকার শিল্প- ৰাণিজ্যেরও উন্নতি হয়নি। যে দু'একটি শিল্প সেখানে গড়ে উঠেছিল, তার মধ্যে “দাবাগত' [চামড়া প্রক্রিয়াকরণ] শিল্পই ছিল প্রধান। কেননা সেখানে উট এবং বকরীর চামড়া সহজলভ্য ছিল ।১৩৪ মদীনার১৩৫ ভূ-সম্পত্তি মদীনায় কৃষি কাজের প্রচলন ছিল এবং বহু লোক সেখানে কৃষি কাজে লিপ্ত ছিলেন। মূলত মদীনা ছিল কিষাণদেরই শহর। মদীনায় হিজরতের পর মুহাজিররা আবার ব্যবসা-বাণিজ্য শুরু করেন এবং আনসাররা তাদের ক্ষেত-কৃষি নিয়েই ব্যস্ত থাকেন। হযরত আবু হুরায়রা রা. বলেন, আমার মুহাজির ভাইয়েরা হাট-বাজারে বেচা-কেনায় এবং আমার আনসার ভাইয়েরা তাদের চাষাবাদ ও বাগানের কাজে ব্যস্ত থাকতেন ।১৩৬ দীর্ঘ অভিজ্ঞতা ও স্বাভাবিক শ্রমশীলতার কারণে মদীনাবাসীরা কৃষিকর্মে পারদর্শী ছিলেন। তারা খেজুর গাছে তা'বীর করা [পরাগায়ণ] জানতেন। মদীনার কৃষিক্ষেতগুলোতে বৃষ্টি এবং কুয়ার পানি ছাড়াও নদী থেকে সেচ দেয়া হত। মদীনা এবং তার আশে-পাশে খেজুর বাগান ছাড়াও যব ও গমের ক্ষেত ছিল। মদীনার নিকটবর্তী সোরাকিয়া অঞ্চলে অনেকগুলো কৃষিক্ষেত, খেজুর বাগান এবং বাগ-বাগিচা ছিল, যেগুলোতে আঙ্গুর, আনার প্রভৃতি ফল-ফসল জন্মাত।১৩৭ রসূলুল্লাহ স.-এর দশ বছরের মাদানী জীবনে প্রায় দশ লক্ষ বর্গমাইল এলাকা ইসলামী রাষ্ট্রের অধীনে আসে এবং দশ বছর পর্যন্ত গড়ে প্রতিদিন ২৭৫ বর্গমাইল এলাকা মুসলমানদের আয়ত্বে আসতে থাকে । যেসব এলাকা যুদ্ধের মাধ্যমে হস্তগত হতো তিনি সেগুলোকে যুদ্ধে অংশগ্রহণকারীদের মাঝে বন্টন করে দিতেন। আর যেসব এলাকা ৫২ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।