গোত্রকে অর্ধেক ফসল দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তারা তা ভঙ্গ করে। এই দেনা- পাওনাকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মধ্যে লড়াই শুরু হয় এবং পরিণামে বনূ সাকীফ জয় লাভ করে। মক্কা বিজয়ের পর রসূলুল্লাহ স. তায়েফ ঘেরাও করেন এবং পরবর্তীতে তা প্রত্যাহার করেন। কয়েক মাস পর ইসলাম গ্রহণের উদ্দেশ্যে বনূ সাকীফের এক দল প্রতিনিধি মদীনায় আগমন করলে তারা তাদের ভূসম্পত্তি এবং বিষয়-আশয় সম্পর্কে রসূলুল্লাহ স.-এর কাছ থেকে একটি প্রতিশ্রুতি পত্র লিখিয়ে নেয়ার ইচ্ছা প্রকাশ করেন। রসূলুল্লাহ স. তাদেরকে প্রতিশ্রুতি পত্র লিখিয়ে দেন। ফলে তারা পুনরায় তাদের ভূসম্পত্তির মালিকানা লাভ করে ।১২৮ নাজরান১২৯ এর ভূসম্পত্তি মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর নাজরানবাসী রসূলুল্লাহ স.-এর নিকট এক দল প্রতিনিধি পাঠিয়ে মৈত্রী প্রস্তাব করলে রসূলুল্লাহ স. তা গ্রহণ করে এই মর্মে একটি ফরমান জারী করেন যে, তাদের জান মাল বিষয় সম্পদ, গির্জা প্রভৃতির নিরাপত্তা বহাল থাকবে এবং তারা এর বিনিময়ে মুসলমানদের জিযিয়া দিবে। খলীফা হযরত আবূ বকর রা. পর্যস্ত এ নীতি বহাল থাকলেও হযরত “উমর রা. এর সময় এরা ভীষণভাবে সুদ ব্যবসায় লিপ্ত হয়ে পড়ে। সর্বোপরি এদের সংখ্যাধিক্যের কারণে এই আশংকার সৃষ্টি হয় যে, এরা কোনদিন হয়ত ইসলামের ক্ষতি সাধন করে বসবে। উমর রা. তাদেরকে নাজরান থেকে নির্বাসিত করেন এবং নিম্নের নির্দেশনামাটি লিখে দেন ঃ “সমাচার এই যে, এই সমস্ত লোক সিরিয়া এবং ইরাকের যে সমস্ত বাসিন্দাদের কাছে যাবে তারা যেন এদেরকে কৃষি কাজের জন্য জমি দান করে। আর যে সমস্ত জমি এরা চাষ-বাস করবে সেগুলো এদের ইয়ামনের জমির বিনিময় হিসাবে পরিগণিত হবে। হযরত “উমর রা. নাজরানবাসীদেরকে নির্বাসন দেয়ার পূর্বে তাদের ভূসম্পত্তি এবং মাল সম্পত্তি খরিদ করে নেন।"১৩০ মোটকথা, এ সমস্ত লোক দিকে দিকে ছড়িয়ে পড়ে। তাদের কেউ কেউ সিরিয়ায় চলে যায়, আবার কেউ কেউ কুফা অঞ্চলে গিয়ে “নাজরানিয়া' বসতি গড়ে তুলে । বসতির এই নাম (নাজরানিয়া) ওরাই দিয়েছিল ।১৩১ হযরত “উসমান রা. খিলাফত লাভ করার পর নাজরান সম্প্রদায়ের এক দল প্রতিনিধি তার কাছে এসে আবেদনপত্র পেশ করে । আবেদনের প্রেক্ষিতে হযরত “উসমান রা. কুফার শাসনকর্তা ওয়ালিদ ইব্ন “উকবার কাছে লেখেন £ “বাদ সমাচার এই যে, আমার কাছে নাজরানের এক দল প্রতিনিধি-পাদরী আসকাফ এবং আরো কয়েকজন সন্ান্ত ব্যক্তি রসূলুল্লাহ সা.-এর ফরমান নিয়ে আসেন এবং তারা আমাকে সেই পত্রও ইসলামী আইন ও বিচার ৫১ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।