তায়মা-এর১২২ ভূসম্পত্তি তাইমা'র ইহুদীগণ খায়বার, ফিদাক এবং ওয়াদিউল-কুরার ইহুদীগণের ভাগ্যের বিষয় অবগত হয়েই জিযিয়া প্রদানে সম্মত হয়েছিল, ফলে তাদের জমি রক্ষা পেয়েছিল ।১২৩ এখানকার ফল-ফসল উৎপাদন ব্যবস্থার বিষয়ে তদারকী বা অন্যবিধ ব্যবস্থা গ্রহণের জন্য মুসলিম কর্মকর্তা নিযুক্ত হয়েছিলেন কিনা তা জানা যায় না। তবে ওয়াদিউল কুরা এবং তাইমাতে যে ওয়ালী (গভর্নর) নিয়োগ করা হয়েছিল তা জানা যায়, নিয়োগ সম্ভবতঃ আত্মসমর্পনের পর পরই হয়েছিল ।১২৪ কাজেই এরূপ ধারনা করলে ভুল হবে না যে,গভর্ণরগণই নিজ নিজ অঞ্চলের খাজনা প্রশাসনের দায়িত্বে ছিলেন। মদীনাতে করতেন ।১২৫ উল্লেখ্য হযরত “উমর রা. খায়বার, ফিদক এবং তাইমার বাসিন্দাদেরকে নির্বাসিত করেছিলেন।১২৬ তা'ইফ-এর১২৭ ভুসম্পত্তি তৎকালীন তায়েফের উপর বন্ আমির গোত্রের আধিপত্য ছিল। তায়েফের প্রতিবেশী এলাকায় সাকীফ গোত্রের বাস ছিল। সাকীফ গোত্রীয় লোকেরা তায়েফে গাছ-পালা এবং ফলমূলের আবাদ ভাল দেখতে পেয়ে বনু আমির গোত্রকে এ প্রস্তাব দেন যে, “যেহেতু তায়েফের জমি চাষাবাদের উপযুক্ত এবং এ সব জায়গা শুধুমাত্র পণ্ড চরানোর জন্যই ব্যবহার করা ঠিক নয়, অতএব এখানে কৃষিকাজ হওয়া উচিত এবং সেই কারণে সমস্ত ভূ-সম্পত্তি আমাদের দায়িত দিয়ে দিন। তারা আরও বললেন, আমরাই চাষাবাদ করব, গাছপালা লাগাবো, কূপ খনন করবো এবং এসব ব্যাপারে আপনাদের কোন পরিশ্রম করতে হবে না । ফল পেকে উঠার পর তখন এর অর্থ আপনাদের হাতে তুলে দিব এবং শ্রমের বিনিময়ে বাকি অর্ধেকটা আমরা ভোগ করব।' বন্ আমির গোত্রের লোকেরা এ কথায় সম্মত হন এবং নিজেদের জমিগুলো সাকীফ গোত্রের দায়িতে দিয়ে দিন। এভাবেই বনু আমির গোত্রের অধীনে সাকীফ গোত্রের লোকেরা কৃষক হয়ে অর্ধেক উৎপাদনের বিনিময়ে জমি চাষ করতে থাকেন বনু আমির এবং বনূ সাকীফ-এর মধ্যে এই চুক্তি সম্পাদিত হবার পর বনূ সাকীফ গোত্রের লোক তায়েফের সমস্ত জমি নিজেদের মধ্যে বন্টন করে নেয় এবং কৃষিকাজে আত্মনিয়োগ করে। তারা আঙ্গুর এবং ফলবান বৃক্ষের চাষ করতে থাকে এবং বনূ আমির গোত্রের সাথে সম্পাদিত চুক্তি অনুযায়ী অর্ধেক ফসল দিতে থাকে । এমতাবস্থায় আরবের কোন গোত্র সাকীফ গোত্রকে আক্রমণ করলে তাদের জমিদার বন্ আমির সে আক্রমণ প্রতিহত করত। ক্রমান্বয়ে সাকীফ সম্প্রদায়ের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে থাকলে তারা তায়েফের সন্নিকটে একটি দুর্গ নির্মাণ করে। অতঃপর বন্ আমির ৫০ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।