মুসলমান শ্রমিকের অভাব ছিল না তাই তিনি ইহুদীদেরকে সিরিয়ায় নির্বাসিত করে সমস্ত ভূসম্পত্তি মুসলমানদের মধ্যে বন্টন করে দেন।১১৪ মুসলিম অংশের ব্যবস্থাপনা ১৮ জন কর্মকর্তার উপর ন্যস্ত ছিল। তারা প্রত্যেকে ১০০ টি ভাগের দেখাশুনা করতেন। উল্লেখ্য, মুসলিম অংশের অন্তর্ভুক্ত ছিল দু'ভাগে কেনার আবাদী ভূমি, সেগুলোর নাম ছিল নাতাত এরং শিক্। নাতাত শাসন করতেন ৫ জন কর্মকর্তা এবং শিক্ শাসন করতেন ১৩ জন কর্মকর্তা ।১১৫ ওয়াকেদী লিখেছেন যে, প্রতি একশ জন লোকের জন্য একজন করে প্রধান থাকতেন, তিনি পরিচিত বা স্বীকৃত ব্যক্তি হতেন, তিনিই নিজের লোকদের মধ্যে দুই দলের যা কিছু উৎপাদিত শস্য পাওয়া যেত তা ভাগ করে দিতেন। প্রধান সর্দারদের মধ্যে মাত্র ১১ জনের নাম ওয়াকেদীর আবদুর রহমান ইবৃন আওফ, তালহা ইবন উবায়দুল্লাহ, মুয়াজ ইবন জাবাল, উসায়েদ হুযায়র, আবদুল্লাহ ইবৃন রাওয়াহা, ফারওয়া ইব্ন আমর, “উমর ইবনুল খাত্তাব, সাঁদ ইবন উবাদা এবং বুরায়দা ইব্ন হুসায়েব রা.। তবে শেষোক্ত ব্যক্তি একটি আওসের অংশ, নাম সাহমুল-লাফিফ, ভূমি ক্রয় করেছিলেন এবং সে হিসাবে তিনি একজন কর্মকর্তা হয়েছিলেন ।১১৬ খায়বার থেকে যে খুমুস আদায় হয়েছিল তা তিনটি অংশে ভাগ করা হয়েছিল ঃ একভাগ রসূলুল্লাহ স.-এর পরিবারের, একভাগ বন্ হাশিম এবং বনু মুত্তালিব গোত্রীয় তার আত্মীয়গণের, তৃতীয় ভাগ অস্বচ্ছল মুসলমানদের জন্য ।১১৭ ওয়াদিউল কুরার১১৮ ভূ সম্পত্তি রসূলুল্লাহ সা. খায়বার থেকে প্রত্যাবর্তনের সময় ওয়াদিউল কুরায় পদার্পণ করে সেখানকার অধিবাসীদেরকে ইসলামের দাওয়াত দেন। কিন্তু তারা এই দাওয়াত অস্বীকার করে রসূলুল্লাহ স.-এর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। অতি সামান্য প্রতিরোধের পরে রসূলুল্লাহ স. যুদ্ধে জয়ী হন এবং ওয়াদিউল কুরার সমস্ত ধন সম্পদ গনীমত হিসেবে লাভ করেন। তিনি এ. থেকে এক পঞ্চমাংশ গ্রহণ করেন এবং শস্য, ক্ষেত ও খেজুর বাগানগুলো তাদের হাতেই রেখে দেন। তিনি তাদের সাথে সেরূপ সমঝোতাই করেন খায়বারবাসীদের সাথে যেরূপ করেছিলেন ।১১৯ ইহুদীগণ খায়বার এবং ফিদকের অনুরূপ শর্তাবলী গ্রহণে সম্মত হলে তখন খেজুর বাগিচাসমূহ ও ভূমি অর্ধেক ভাগের ভিত্তিতে তাদেরকে চাষ করতে দেয়া হয়েছিল।১২০ হযরত “উমর রা. তার খিলাফতকালে ইহুদীদেরকে ওয়াদিউল কুরা থেকে নির্বাসিত করেন। অবশ্য তিনি সেখানকার ভূ সম্পত্তির উচিৎ মূল্য (নয় হাজার দীনার) নির্ধারণ করে তা ইহুদীদের হাতে সোপর্দ করে দিয়েছিলেন ।১২৯ ইসলামী আইন ও বিচার ৪৯ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।