ইসলামী আইন ও বিচার এপ্রিল-জুন ৪ ২০০৯ বর্ষ ৫, সংখ্যা ১৮ সম্পাদকীয় ইসলামী আইন সেক্যুলার আইনের তুলনায় অধিকতর অসাম্প্রদায়িক কুরআন একটা জীবন বিধান, একটা সংবিধান, শুধু মুসলমানের জন্য নয়, সারা দুনিয়ার মানুষের জন্য। এ সংবিধান আল্লাহ তৈরি করেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা বাস্তব জীবন ক্ষেত্রে প্রয়োগ করেছেন। এ প্রয়োগ কৌশল আল্লাহ তায়ালাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শিখিয়েছেন । কুরআনে নবীর এ সংবিধান প্রয়োগ কৌশলকে বলা হয়েছে হিকমত । তাফসীরকারগণ হিকমতের অর্থ করেছেন সুন্নাত ও হাদীস। সুন্নাত ও হাদীস নবীর সমগ্র জীবনের কর্মকান্ড ও তার বাণী। আর তার সমস্ত কথা ও কাজ কুরআনী সংবিধানকে বাস্তবে প্রয়োগ করার কৌশল ছাড়া আর কিছুই নয়। তাই কুরআনের সাথে সাথে সুন্নাতও মুসলমানদের কাছে সমান পর্যায়ের হুজ্জাত তথা. জীবন গঠনের প্রামাণ্য ভিত্তি। অর্থাৎ কুরআনী বিধান এবং এ বিধান প্রয়োগের যে প্রাথমিক কৌশল নবী স. উদ্ভাবন করেছিলেন তারই ভিত্তিতে এ বিধান পরবর্তীকালে প্রযুক্ত হবে। তাই পরবর্তীকালে বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে এবং সমস্যার বিভিন্নতার ফলে এ বিধান প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন কৌশল অবলম্বন করা হলেও নবীর প্রাথমিক প্রয়োগ কৌশলের মূলনীতির ভিত্তিতেই তা গড়ে ওঠে । নবুওয়াত পরবরতীকালের এ প্রয়োগ কৌশলকে উসুলে ফিক্হ নামে অভিহিত করা হয়েছে। উসূলে ফিকহের ভিত্তিতে সারা ইসলামী বিশ্বে বিশাল ফিক্হ শাস্ত্র গড়ে উঠেছে। তাই ফিক্হ হচ্ছে কুরআনী বিধান ও আইনের বিস্তৃত বূপায়ন।, নবুওয়াত পরবর্তী খিলাফত তথা খোলাফায়ে রাশেদীনের আমলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামী আইন প্রণয়ন এবং ফিকৃহ শাস্ত্রের অবয়ব নির্মাণের কাজ দ্রুত অগ্রসর হতে থাকে। খলীফাগণ নিজেরাই ছিলেন যুগের শ্রেষ্ঠ ফকীহ। পরবর্তী মূলুকিয়াত তথা রাজতান্ত্রিক শাসনামলে একমাত্র উমাইয়া শাসক আমীর মু'আবীয়া রাদিয়াল্লাহু আনহু এবং খলীফা উমর ইবনে আবদুল আযীয রহমাতুল্লাহি আলাইহি ইসলামী আইন প্রণয়নে সরাসরি অংশগ্রহণ করেন। ইসলামের এই প্রাথমিক যুগে মূলত ///৬/.091090281-0007
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.