ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

রসূলুল্লাহ সা.-এর নেতৃত্বে মুসলমানগণ ঈমানী শক্তি ও জিহাদের সুউচ্চ ঘনোবল নিয়ে লোক ও অস্ত্র বলে বলিয়ান হয়ে সুরক্ষিত ও রসদ সম্ভারে পরিপূর্ণ ঘাটিগুলোর দিকে অগ্রসর হয়ে সর্বপ্রথম নাতাহ নামক স্থান জয় করেন। মুসলমানদের হাতে সেখানকার দু'টি শক্ত ঘাটি নায়ীম ও আল সাবেরেরু পতন ঘটে । তারপর তিনি আল শিক দখল করেন। সেখানকার দু'টি শক্ত ঘাটি আবি ও আল নিজার মুসলমানদের হস্তগত হয়। এরপর তিনি কিতাবা জয় করেন! আল কামুস-এর পতন ঘটিয়ে তিনি আল ওয়াসিহ ও আল সালালিম জয় করেন এবং সেখানকার দুর্গগুলো মুসলমানদের করতলগত হয় ।১১০ রসূলুল্লাহ স. ফজর হবার পূর্বেই খায়বর পৌঁছান এবং তৎসংলগ্ন এলাকায় ফজরের নামায আদায় করেন। সূর্যোদয়ের পর যখন ইহুদী কৃষকরা গবাদী পশু, কোদাল ও ভয় ও বিস্ময় মিশ্রিত কণ্ঠে বলে উঠলো, সর্বনাশ! মুহম্মদ তার বাহিনীসহ এসে গেছে দেখছি। রসূলুল্লাহ স. জবাবে বললেন, আল্লাহু আকবর, খায়বরের পতন ঘটেছে। খায়বারের ভূসম্পত্তি | খায়বারেও খেজুর বাগিচা এবং ফসলের ক্ষেত ছিল, সেগুলোতে অন্যান্য ইহুদী উপনিবেশের মত খেজুর গাছের নীচে বিভিন্ন ফসল বপন করা হত ।১১১ সপ্তম হিজরীর প্রথম দিকে খায়বারের উর্বর অঞ্চল এবং খেজুরের বাগানগুলো রসূলুল্লাহ স.-এর দখলে আসে । খায়বারের অধিবাসীরা কিছুদিন মুসলমানদের দ্বারা পরিবেষ্টিত থাকার পর এই শর্তে আত্মসমর্পণ করে যে, তাদের ক্ষমা করে দেয়া হবে এবং তাদের ছেলে মেয়েদেরকেও বন্দী করা হবে না। অবশ্য তারা জমি, সোনা-রূপা এবং অন্যান্য ধন-সম্পদ মুসলমানদের হাতে সোপর্দ করে দেশ ছেড়ে চলে যাবে। তারা শুধু এ সমস্ত মালই সঙ্গে করে নিয়ে যাবে যা তাদের দেহের সাথে রয়েছে ।১১২ খায়বারের জমিকে ৩৬ ভাগে বিভক্ত করা হয়-যার প্রতিটি অংশ আবার শত অংশে বিভক্ত ছিল। ১৮টি অংশ মুসলমানদের ভাগে পড়ে, যা তারা সমানুপাতিক হারে নিজেদের মধ্যে বণ্টন করে নেয়। এর একটি সাধারণ অংশ রসূলুল্লাহ স.-এর ছিল। বাকী ১৮ অংশ অতিথি মেহমান এবং রাষ্ট্রদূতদের ব্যয়ভার বহন এবং রসূলুল্লাহ স.- এর অন্য যে সব প্রয়োজন দেখা দিত সেগুলো পূরণের জন্য নির্দিষ্ট করে রাখা হতো ।১১৩ জমিগুলো যখন রসূলুন্নাহর স. দখলে আসে তখন শ্রমিকের অভাব থাকায় তিনি সেগুলো আধি হিসাবে (অর্ধেক উৎপাদন মালিকের এবং অর্ধেক উৎপাদন শ্রমিকের) ইহুদীদের দিয়ে দেন। রসূলুল্রাহর স. এই কর্মধারা হযরত আবূ বকরের রা. খিলাফতকালেও বহাল থাকে । হযরত “উমর রা. যখন খলীফা হন তখন. ষেহেতু ৪৮ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।