ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

খায়বার১০ বিজয় খায়বার হচ্ছে একটি কৃষি মরুদ্যান। স্থানটি মদীনা থেকে ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮৫০ মিটার। খায়বারের জমি অত্যন্ত উর্বর । পানির কোন অভাব নেই। তাই এখানে বিভিন্ন ধরনের ফলমূল উৎপাদিত হয়, এছাড়া বিপুল পরিমাণ খেজুর গাছের জন্যও স্থানটি বিখ্যাত। খায়বারের বাজার এলাকার নাম ছিল সুক আল নাতাহ। খায়বর বিজয়ের পূর্বে সেখানে আরব ও ইহুদীদের মিশ্র বসতি ছিল। রসূলুল্লাহ স.-এর সময়ে মদীনা থেকে ইহুদীদের বহিষ্কার করার পর খায়বরে ইহুদীদের সংখ্যা বৃদ্ধি পায়।১০৩ বনু নযীরের নেতৃবৃন্দ খায়বারে বসতি স্থাপন করার পূর্বে সেখানকার ইহুদীরা মুসলমানদের প্রতি কোনরূপ শরক্রতা পোষণ করেনি। বনূ নযীরের নেতৃবৃন্দ তাদের মদীনার বাড়ীঘর থেকে বহিষ্কৃত হওয়ার কারণে অত্যন্ত ক্ষুব্ধ ছিল। স্বপরিবারে সম্পদসহ মদীনা ত্যাগ করার কারণে তাদের আকাশচুঙ্বী গর্ব ও অহংকার প্রকাশ পাচ্ছিল।১০৪ খায়বারে বসতি স্থাপনকারী বনূ নযীরের সবচেয়ে প্রভাবশালী লোকদের অন্যতম ছিল সালাম ইব্‌ন আব্দুল হাকীক, কিনানা ইব্‌ন আব্দুল হাকীক এবং হুয়াঈ ইবৃন আখতাব। তারা খায়বার যাওয়ার পর সেখানকার লোকেরা তাদের নেতৃত্ব মেনে নেয়।১০৫ মুসলমানদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের যুদ্ধে খায়বারের ইহুদীদের জড়িত করার জন্য এই তিন ব্যক্তির নেতৃত্ই যথেষ্ট ছিল। তারা খন্দকের যুদ্ধের সময় প্রথম বৈরিতা শুরু করে। বনূ নযীরের নেতাদের নেতৃত্ খায়বারের ইহুদীরা কুরাইশ ও অন্যান্য আরব বেদুঈন গোত্রকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্ররোচিত করে এ জন্য তারা অর্থও ব্যয় করে। এরপর তারা মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে এবং তাদের সহযোগিতা করতে বনূ কুরায়জাকে সম্মত করায় ।১০৬ মহান আল্লাহর সাহায্যে মুসলমানগণ মদীনা রক্ষা এবং আক্রমণকারী গোত্রগুলোকে পরাজিত করার পর রসূলুল্লাহ স. খায়বরের ইহুদীদের কুরাইশ ও অন্যান্য বিপজ্জনক হয়ে উঠেছিল ।১০৭ অভিযানের তারিখ ও খায়বার বিজয়ের বিবরণ আল ওয়াকিদীর মতে ষষ্ঠ হিজরীর জিলহজ মাসে হুদায়বিয়ার সন্ধি থেকে ফেরার পর সগুম হিজরীর সফর অথবা রবিউল আউয়াল মাসে তা সংঘটিত হয়।১০৮ আল জুহুরী ও ইমাম মালিক মনে করেন যে, ষষ্ঠ হিজরীর মুহাররম মাসে খায়বার অভিযান পরিচালিত হয় ।১০৯ ইসলামী আইন ও বিচার ৪৭ ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।