ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

অবরোধের সাফল্য ও বনূ কুরায়জার পরিণাম বনূ্‌ কুরায়জার বিরুদ্ধে অবরোধ কঠোর করা হলো। অবরোধ তাদের জন্যে অসহনীয় হয়ে উঠলো । তারা আত্মসমর্পণ করতে চাইলো এবং তাদের ব্যাপারে রসূলুল্লাহ স. যে রায় দেবেন তা মেনে নিতে তারা সম্মত হলো। তারা রসূলুল্লাহ স.-এর সাহাবী ও তাদের মিত্র আবূ লুবাবা ইবৃন আবুল মুনজিরের সঙ্গে পরামর্শ করলো । তিনি তাদেরকে আভাস দিলেন যে তারা আত্মসমর্পণ করলে তাদেরকে হত্যা করা হবে। এই কথা বলার জন্য আবৃ লুবাবা অত্যন্ত অনুতপ্ত হলেন এবং তার তওবা কবুল না হওয়া পর্যন্ত নিজেকে মসজিদে নববীর একটি স্তত্তের সাথে বেঁধে রাখেন ।৯৬ বনূ কুরাইজা হযরত সা'দ ইবৃন মু'য়াজ রা.-এর সালিশ মেনে নিতে সম্মত হলো। তারা আশা করেছিল যে তাদের ও তার নিজ গোত্র আওয়াসের লোকদের সঙ্গে মিত্রতার কারণে ইবনে মুয়াজ তাদের প্রতি সদয় হবেন। খন্দকের যুদ্ধে হাতে তীরবদ্ধ হয়ে আহত হওয়ার কারণে হযরত সাদ ইবৃন মু'য়াজ রা. অসুস্থ ছিলেন। তাকে বনু কুরায়জার লোকদের কাছে নিয়ে যাওয়া হলো। তিনি রায় দিলেন যে, যোদ্ধাদের হত্যা করা হবে এবং তাদের সম্পত্তি বন্টন করে দেয়া হবে। রসূলুল্লাহ স. এই রায় অনুমোদন করে বললেন ঃ “তুমি মহান আল্লাহর ফয়সালা অনুযায়ী রায় দিয়েছ।'৯৭ এই রায় প্রদানের মাধ্যমে হযরত সা'দ ইব্‌ন মু'য়াজ রা. বনূ কুরায়জার সাথে তীর মৈত্রী চুক্তি ছিন্ন করেন। বন্‌ কুরায়জার সাথে মৈত্রী চুক্তি বিদ্যমান থাকা এবং অতি সম্প্রতি ইসলাম গ্রহণ করা সত্বেও এই রায় আওয়াস গোত্রকে মোটেই বিচলিত করলো না। তাদের নেতা হযরত সা'দ ইব্‌ন মুয়াজ রা. বনূ কুরায়জার প্রতি এই রায় দেয়ায় তারা নির্ধিধায় এই রায় মেনে নেয়। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত যোদ্ধার সংখ্যা ছিল ৪০০।৯৮ বনূ কুরায়জাকে তাদের অপরাধের উপযুক্ত শাস্তি প্রদান করা হয়। কারণ তারা মুসলমানদেরকে হত্যা, তাদের সম্পদ লুষ্ঠন এবং নারী ও শিশুদের বন্দী হওয়ার মতো বিপন্ন অবস্থার মধ্যে নিপতিত করেছিল। তারা তাদের কৃতকর্মের জন্যই উপযুক্ত শাস্তি পেয়েছিল। বনূ কুরায়জার ভূসম্পত্তি বনূ কুরায়জার ভূসম্পদ সম্পর্কে জানা যায় তাদেরও কেল্লা ছিল, খেজুর বাগিচা এবং চাষাবাদের জমি ছিল ।৯৯ ইয়াহইয়া ইব্ন আদম র. বলেছেন, তাদের মাহরুয নামক একটি উপত্যকা ছিল, তা মদীনার হাররা বা লাভা ক্ষেত্রে অবস্থিত ছিল। এখানে চাষাবাদের বড় বড় মাঠ ছিল।১০০ বনূ কুরায়জার ধন-সম্পদ রীতি অনুযায়ী পাচটি ভাগে বিভক্ত করা হয়েছিল এবং প্রতিটি ভাগ সমান ছিল। এক-পঞ্চমাংশ দেয়া হয়েছিল খুমুস অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে এবং বাকী অংশ সাহাবীদের মধ্যে ভাগ করা হয়েছিল ।১০১ ৪৬ ইসলামী আইন ও-বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।