বাগান ছাড়া আর সকল ভূ-সম্পদই বিতরণ করে দেওয়া হয়েছিল ।৮৮ বনু নযীর হতে প্রাপ্ত ধন-সম্পদ ও জমি মুহাজিরদের মধ্যে বন্টন করে দেয়ায় আনসারদের উপর তাদের ভরণ-পোষণের ভার লাঘব হয়েছিল।৮৯ এই সকল মাল সম্পদ থেকে যে সকল ভূসম্পদ মুহাজিরগণের মধ্যে বিতরণ করা হয়েছিল সেগুলোর যে বিবরণ ওয়াকেদী প্রদান করেছেন, তা থেকে সেগুলোর ধরণ এবং মূল্য সম্পর্কেও কিছুটা ধারণা পাওয়া যায়। হযরত আবূ বকর এবং হযরত “উমর রা. পেয়েছিলেন যথাক্রমে বি'রে (কৃপ) হিজর ও বি'রে জারাম। আর আবদুর রহমান ইবৃন “আউফ রা. পেয়েছিলেন সু'য়ালা, যা মালে সুলায়েম নামে পরিচিত ছিল। সুহায়েব ইবৃন সিনান রা. পেয়েছিলেন আয-যারাতা, আর যুবায়ের ইবনুল আওয়াম এবং সালামা ইব্ন “আবদুল আসাদ রা. উভয়ে আল-বুওয়াইলা ভাগ করে নিয়েছিলেন। সহল ইব্ন হুনায়েফ এবং আবু ইবৃন “আবদুল আসাদ রা. উভয়ে আবু দু'জনার মালকে ভাগ করে নিয়েছিলেন। আবূ দুজানার রা. মালকে বলা হত ইব্ন খারাশাহ-এর মাল।৯০ ইব্ন সাঁদ বর্ণনা করেন যে, আবদুর রহমান ইব্ন 'আউফ বনূ নযীরের যে ভূসম্পদ পেয়েছিলেন, তা পরে তিনি তৃতীয় খলীফা হযরত “উসমান রা.-এর নিকট চল্লিশ হাজার দীনারে বিক্রি করে দিয়েছিলেন।৯১ বনূ কুরায়জা৯২ অভিযানের তারিখ ও কারণ পঞ্চম হিজরীর শাওয়াল মাসে খন্দক যুদ্ধ সংঘটিত হবার পর ধিলকদ মাসের শেষে অথবা যিলহজ্জ মাসের প্রথম দিকে বনূ কুরায়জা রসূলুল্লাহ স.-এর সাথে সম্পাদিত চুক্তি ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।৯৩ রসূলুল্লাহ স. সাহাবীদেরকে সরাসরি বনূ কুরায়জার এলাকায় যাওয়ার নির্দেশ দিয়ে বললেন, মহান আল্লাহ ওদের শক্ত ঘাটি তছনছ করা এবং ওদের অন্তরে ভীতি সঞ্চারের জন্য জিব্রাঈলকে আ. পাঠিয়েছেন । তিনি বনূ কুরায়জার এলাকায় পৌছেই সকলকে আসরের নামাজ আদায় করার নির্দেশ দেন। আসরের নামাযের সময়ও অনেকে বনূ কুরায়জার এলাকায় যাবার পথে ছিলেন, তাই তাদের কেউ কেউ নামাজ আদায় করলেন বাকীরা বিলম্বে নামাজ পড়লেন, কিন্ত রসূলুল্লাহ স. কাউকে তিরষ্কার করেননি । কারণ সকলেই তার নির্দেশ অনুযায়ী যথাযথভাবে কাজ করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়েছিলেন।৯৪ রসূলুল্লাহ স. তার অনুপস্থিতিতে মদীনা শাসনের জন্য আবদুল্লাহ ইব্ন মাকতুমকে মদীনার শাসক নিয়োগ করে বনূ কুরায়জার এলাকায় যান এবং তাদের অবরোধ করেন ।৯৫ ইসলামী আইন ও বিচার ৪৫ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।