তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। পরবর্তীতে চুক্তি মেনে নিয়ে বন নধীরের লোকেরা বাড়ী ফিরে ঘরের দরজাসহ যতদূর সম্ভব জিনিসপত্র নিয়ে চলে যায়। তারা তাদের ঘরবাড়ী ভেঙে মূল্যবান কাঠগুলোও নিয়ে যায়।৭৯ রসূলুল্লাহ স. বনূ নযীরের অবরোধকালে তাদের কিছু সংখ্যক খেজুর বৃক্ষ কেটে ফেলেন ও পুড়িয়ে দেন। কুরআনুল কারীমে বলা হয়েছে ঃ “তোমরা যে খর্জুর বৃক্ষগুলো কর্তন করেছ এবং যেগুলো কান্ডের উপর স্থির রেখে দিয়েছ, তা তো আল্লাহর অনুমতিক্রমেই; এবং এ জন্য যে, আল্লাহ পাপাচারীদেরকে লাঙ্কিত করবেন।”৮০ তাদেরকে সিরিয়ায় বহিষ্কার করা হয়েছিল এবং তাদের কিছু সংখ্যক খায়বারে যেয়ে বসতি গড়ে তুলেছিল।৮১ বনূ নযীর গোত্রের যে দু'জন মুসলমান হয়েছিলেন তারা তাদের সম্পত্তি নিজেদের অধিকারে রেখেছিলেন। তারা হলেন, ইয়ামিন ইব্ন “উমার ইবৃন কা'ব এবং আবূ সাঁদ ইব্ন ওহাব ।৮২ বনূ নযীরের বহিষ্কারের মাধ্যমে মুসলমানরা শক্তিশালী হয় এবং তাদের জমিজমা থেকে সাহাবীগণ সুফল লাভ করেন। ৰনূ নযীরের ভূসম্পত্তি বন্ নযীরের সহায় সম্পদের মধ্যে উল্লেখযোগ্য ছিল খেজুর বাগান, মাঠ এবং বসবাসের কিল্লা।৮৩ খেজুর গাছের নীচে বৃহদাকার কৃষিভূমি (আয-যারুল কাসির) ছিল।৮৪ রসূলুল্লাহ স.-এর নির্দেশ অনুযায়ী বনূ নযীর তাদের সমস্ত অস্থাবর সম্পত্তি উটের পিঠে করে নিয়ে যায়। তারা তাদের ঘর-দরজা, এমন কি চৌকাঠ পর্যন্ত খুলে নিয়ে গিয়েছিল। তারা প্রথমে খায়বর, অতঃপর সেখান থেকে সিরিয়া চলে যায়। বনূ নযীর তাদের ছেলে-মেয়ে এবং আসবাব সামগ্রী উটের পিঠে করে নিয়ে যায়। তাদের সাথে তবলা, সেতার এবং নর্তকীরাও ছিল, তারা তাদের পিছনে গান গেয়ে এবং বাজনা বাজিয়ে চলছিল ।৮৫ বনূ নযীরের ভূ সম্পত্তি সম্পর্কে কুরআনুল কারীমে বলা হয়েছে £ “আল্লাহ ইহুদীদের নিকট হতে তাঁর রসূলকে যে ধন-সম্পদ দিয়েছেন, তার জন্য তোমরা অশ্বে কিংবা উদ্ট্রে আরোহণ করে যুদ্ধ কর নি; আল্লাহ তো যার উপর ইচ্ছা তার রসুলগণকে কর্তৃতু দান করেন; আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান ৮৬ ভূসম্পত্তির উপর একচ্ছত্র আধিপত্য লাভ করা সত্তেও রসূলুল্লাহ স. তা নিজের দখলে না রেখে মুহাজিরদের মধ্যে বন্টন করে দিয়েছিলেন। সাহল ইব্ন হুনাইফ এবং আবু দুজানা নামক দু'জন আনসারী সাহাবীর অভাব-অনটন সম্পর্কে রসূলুল্লাহ স.-কে অবহিত করা হলে তিনি তাদেরও উক্ত সম্পত্তির একটি অংশ দিয়েছিলেন।৮৭ সাতটি 8৪ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।