তাদের চক্রান্তের কথা জানিয়ে দিলে তিনি রসূলুল্লাহকে স. তা অবহিত করেন, ফলে রসূলুল্লাহ স. তাদের সাথে সাক্ষাৎ না করেই ফিরে আসেন। রসূলুল্লাহ স. মুহাম্মদ ইব্ন মাসলামাকে নির্দেশ দিয়েছিলেন, “তুমি টুহুদীদের গিয়ে বল, যেহেতু তোমরা আমাদের সাথে প্রতিশ্রুতি তংগ করেছ তাই আমাদের এলাকা থেকে বেরিয়ে যাও' ।৭৪ ইহুদীরা এ নির্দেশ অমান্য করে। এ কারণে রসূলুল্লাহ স. ও সাহাবাগণ রা. বনূ নযীরকে ১৫ দিন ঘেরাও করে রাখেন। শেষ পর্যন্ত তারা রসূলুল্লাহ স.-এর রায় মেনে নেয় এবং এই শর্তে আপোষ মিমাংসা করে যে, তাদেরকে হত্যা করা হবে না, বরং বাসগৃহ এবং জমিজমা থেকে তাদেরকে বেদখল করে সিরিয়া নির্বাসন দেয়া হবে ।৭৫ রসূলুল্লাহ স. তাদের এই প্রার্থনা মঞ্্ুর করেন, ফলে তারা চলে যাবার সময় ঘরের দরজা পর্যন্ত সঙ্গে করে নিয়ে যায়।৭৬ ২. ইব্ন ইসহাক তাদের দ্বিতীয় চক্রান্তের কথা বর্ণনা করেন। অধিকাংশ সীরাত রচয়িতা তাকে অনুসরণ করেছেন। চুক্তির শরীক একটি গোত্রের দু'ব্যক্তির রক্তের মূল্য পরিশোধে সাহায্যের অনুরোধ. জানাতে রসূলুল্লাহ স. বন্ নযীর গোত্রের কাছে যান। রসূলুল্লাহ স. বনূ নবীর গোত্রের কাছে যেয়ে একটি দেয়ালে হেলান দিয়ে বসেন, এ সময় তারা উপর থেকে একটি বড় পাথর রসূলুল্লাহ স.-এর উপর ফেলে তাকে হত্যা করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে তিনি মহান আল্লাহর কাছ থেকে এই চক্রান্তের বিষয় জানতে পারেন এবং সঙ্গে সঙ্গে সে স্থান ত্যাগ করে মদীনায় ফিরে আসেন। মদীনায় ফিরেই তিনি তাদেরকে অবরোধ করার নির্দেশ দেন। ছয় দিন অবরুদ্ধ থাকার পর তারা তাদের উটগুলো যে পরিমাণ মালামাল বহন করতে পারবে তা নিয়ে চলে যাওয়ার শর্তে একটি শাস্তি চুক্তিতে সম্মত হয়।৭৭ বনূ নষীরের প্রতি রসূলুল্লাহ স.-এর বহিষ্কারাদেশ আল ওয়াকিদী র. বলেন, রসূলুল্লাহ স. ১০ দিনের মধ্যে মদীনা ছেড়ে চলে যাওয়ার জন্য বন্ নযীরকে নির্দেশ দেন এবং বলেন, এরপরও যারা থাকবে তাদের শিরোচ্ছেদ করা হবে। তারা চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু আবদুল্লাহ ইবৃন “উবাই ইব্ন সলুল তাদেরকে বিদ্বোহ ঘোষণা ও অবস্থান করার জন্য উস্কানী দেয় এবং নিজে তাদেরকে সাহায্য করার প্রতিশ্র্তি দেয়। বন্ নযীর বিদ্রোহ ঘোষণা করলে মুসলমানরা তাদেরকে অবরোধ করেন।৭৮রসূলুল্লাহ সা. বন্ নধীরকে অবরোধ করার পর তাদেরকে উদ্দেশ্য করে বলেন, “তোমরা আমার সাথে একটি চুক্তি সম্পাদন ও তা মেনে চলার ওয়াদা না করা পর্যস্ত আমি তোমাদের নিরাপত্তার নিশ্চয়তা দিব না ।' তারা তার সঙ্গে চুক্তি করতে অস্বীকৃতি জানায়, তাই রসূলুল্লাহ স.-এর নেতৃত্বে সাহাবাগণ অস্ত্র ছাড়া উটে বহনযোগ্য সামশ্রী নিয়ে চলে যাওয়ার শর্ত সাপেক্ষে বহিষ্কৃত হতে সম্মত না হওয়া পর্যন্ত দিনভর ইসলামী আইন ও বিচার ৪৩ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।