সাফিয়াব, আদ-দালাল, হুসনা', বুরকা আল আওয়াফ এবং মাশরাবা "উম্মে ইবরাহীম! মুহাজিরগণও ভূসম্পত্তি বিশেষ করে কুয়া দান করেছিলেন। হযরত “উছমান রা. জনগণের কল্যাণের জন্য রুমার কুপটি দান করেছিলেন, যা মদীনার সবচেয়ে মিষ্টি পানির কৃপ ছিল। এ কৃপটি ছাড়াও তিনি আরও অন্যান্য কূপও দান করেছিলেন। অন্যান্য ধনী ও দানশীল সাহাবাও জনসাধারণের কল্যাণের জন্য আরও ভূ-সম্পদ ও কপ দান করেছিলেন ।৬০ রসূলুল্লাহ স. ৬১০ সনে যখন হিজরত করে মদীনায় আসেন তখন তিনি ইহুদীদের সাথে এই শর্তে চুক্তি সম্পাদন করেছিলেন যে, যদি কোন শক্রুপক্ষ মদীনায় মুসলিমদের আক্রমণ করে, তবে উভয় গোত্রই সম্মিলিতভাবে তা প্রতিহত করবে এবং মুসলিম ও ইহুদীগণ স্ব স্ব ব্যয়ভার বহন করবে ।৬১ কিন্তর ইহুদী সম্প্রদায় কৃত চুক্তি অক্ষুন্ন রাখতে ব্যর্থ হয়। চুক্তি ভঙ্গের কারণে বিভিন্ন ইহুদী গোত্রের কাছ থেকে যেভাবে ভূসম্পদ পাওয়া গিয়েছিল তার বিবরণ উপস্থাপিত হল। বনু কারনুকার৬২ ভূসম্পত্তি বনূ কায়নুকা হচ্ছে প্রথম ইহুদী গোত্র, যারা রসূলুল্লাহ স.-এর সাথে কৃত চুক্তি ভঙ্গ করে। তারা কেবল চুক্তিতে বর্ণিত তাদের দায়িত্ব পালনেই অবহেলা করেনি উপরন্ত আগ্বাসীদের মতো আচরণ করেছিল। বদর যুদ্ধে মুসলমানদের বিজয়ের কারণে বনূ কায়নুকার ইহুদীরা তাদের উপর রুষ্ট হয় ও হিংসা পোষণ করে এবং তাদের এই মনোভাব প্রকাশ্য বৈরিতায় রূপান্তরিত হয়। ফলে রসূলুল্লাহ স. বনূ কায়নুকা গোত্রকে অবরোধ করেন। দ্বিতীয় হিজরীর জিলকদ মাস শুরুর পূর্ব পর্যস্ত ১৫ দিন ধরে অবরোধ বলবৎ থাকে । অতঃপর রসূলুল্লাহ স. তাদের বিরুদ্ধে অবরোধ আরও কঠোর করলে তারা রসূলুল্লাহ স.-এর দেয়া রায় মেনে নিতে সম্মত হয়। রসূলুল্লাহ স. প্রদত্ত রায়ে বলা হয়, তিনি বনূ কায়নুকার সম্পত্তি গ্রহণ করবেন তবে তারা তাদের গোত্রের নারী ও শিশুদেরকে নিজেদের সাথে রাখতে পারবে । তিনি তাদেরকে মদীনা থেকে বহিষ্কার করার নির্দেশ দেন এবং তা কার্যকর করার দায়িত্ব দেন উবায়দা ইব্ন আল সামিত রা.- এর উপর । তাদের সম্পদ আটক করার দায়িত্ব অর্পণ করা হয় মুহাম্মাদ ইব্ন মাসলামা আল আনসারী রা.-এর উপর । বনূ কায়নুকার বহিষ্কার সম্পর্কে কুরআনুল কারীমের নিয়োক্ত আয়াতসমূহ নাধিল হয় ঃ “যারা কুফরী করে তাদের বলো তোমরা শীঘ্রই পরাভূত হবে এবং তোমাদেরকে একত্র করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে । আর তা কত নিকৃষ্ট আবাসস্থল । দুইটি দলের পরম্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। ইসলামী আইন ও বিচার ৪১ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।