ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

বা ফটকাবাজির মত-মূলত সে সব লেনদেন এবং চুক্তি কারবার এ শ্রেণীর আওতায় পড়ে। ইমাম শাফিঈ র. বলেন, “এক ব্যক্তি যখন অন্য ব্যক্তিকে চাষাবাদ করার জন্য এ শর্তে জমি দেয় যে, দ্বিতীয় ব্যক্তি জমি চাষ করবে এবং উৎপন্ন শস্যের একটি অংশ প্রথম ব্যক্তিকে দেবে-সে প্রেক্ষিতে এ সব চুক্তিকে রসূলুল্লাহ স. নিষিদ্ধ ঘোষণা করেছেন।”৪৮ উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, রসূলুল্লাহ স.-এর নবুওয়ত প্রাপ্তির পূর্বকার সময়ে ভূমি চাষাবাদের ক্ষেত্রে কৃষককুলের অবস্থা সার্বিকভাবে ভাল ছিল না। তৎকালীন সমাজে যারা চষাবাদের কাজে নিয়োজিত ছিলেন তাদের বলা হত “ফাল্লাহুন' [চাষী], মুজারি'উন [প্রজা বা বর্গাদার], আককারুন [ক্ষেত-মজুর] এবং “উলুজ [দাস- প্রজা]। ইতিহাস তাদের সম্পর্কে প্রায় নীরব । একথা সত্য যে, তারাই সমাজে ছিলেন সংখ্যাগরিষ্ঠ এবং রাষ্ত্রীয় আয়ের বৃহদংশ তারাই সরবরাহ করতেন। তবুও সামাজিক মর্যাদায় তাদের স্থান ছিল নীচে এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা ছিলেন নিয়স্তরে। রসূলুল্লাহ স. নবুওয়ত প্রাপ্তির পর তাদের এই দু:সহ পরিস্থিতির অবসান ঘটে ।৪৯ মদীনায় আগমনের পর রসূলুল্লাহ স.-এর ভূমি প্রাপ্তি ও বণ্টন পদ্ধতি ইসলাম ব্যক্তিগত মালিকানা এবং উত্তরাধিকারকে স্বীকার করলেও জনগণের বৃহত্তর কল্যাণে ভূমিকে জাতীয় সম্পদ বলে মনে করে। কেননা “ভূসম্পদ কোন লোক বিশেষ বা জাতি বিশেষের শ্রমের ফল নয় ভূমি মহান আল্লাহ প্রদত্ত একটি সর্বজনীন সম্পদ যার মধ্যে জাতির প্রতিটি লোকেরই অধিকার রয়েছে। রসূলুল্লাহ স. তার জীবনে এর বাস্তব প্রতিফলন ঘটিয়ে ছিলেন। নবুওয়ত প্রাপ্তির পর রসূলুল্লাহ সা. মক্কাবাসীর সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হয়ে মদীনায় হিজরত করে এসে কুবাতে কুলসুম ইব্নুল হিদম রা.৫০ -এর বাড়ীতে মেহমানরূপে অবস্থান করেন। এ সময় রসূলুল্লাহ স. একটি মসজিদ নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেন। রসূলুল্লাহ স.-এর ইচ্ছা পূরণে কুলসুম ইবৃনুল হিদম রা. প্রস্তাবিত মসজিদের জন্য কিছু জায়গা তাকে উপহার দেন।৫১ উম্মে আনাস নাম্মী একজন আনসারী মহিলা তার তৃ-সম্পদ রসূলুল্লাহ স.-কে উপহার দিলে তিনি নিজের ধাত্রী উম্মে আয়মান৫২কে তা প্রদান করেন।৫৩ বিশাল ভূ-সম্পদের অধিকারী হারিসা ইব্‌ন নু'মান৫৪ রা. নিজের কয়েকটি ঘর ও ভূ-সম্পদ রসূলুল্লাহ স. ও তার সাহাবীদের উপহার দিয়েছিলেন। এ ছাড়াও একটি বাড়ী উপহার দিয়েছিলেন হযরত ফাতিমা৫৫ রা.-কে ২ হিজরী/৬২৪ সালে তাঁর বিয়ে উপলক্ষে ৫৬ বনু নযীর৫৭ গোত্রের সম্পদশালী মুখায়রিক রা. ওহুদ যুদ্ধের পর রসূলুল্লাহ স.-এর নিকটে নিজের ভূসম্পত্তি ও খেজুর বাগিচা সমর্পণ করেন। তার বাগিচা ছিল সাতটি ।৫৮ আল-ওয়াকিদী৫৯ সেগুলোর নাম এভাবে উল্লেখ করেছেন, আল মিসাব, আস- ৪০ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।