ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

মালিকের কাছ থেকে বিভিন্ন শর্তে আবাদযোগ্য ভূমি চাষাবাদ করত। সুযোগ বুঝে ভূমির মালিক বিভিন্ন শর্ত জুড়ে দিত । কখনও কখনও নির্দিষ্ট পরিমাণ শস্য দেয়ার শর্ত থাকত। জমির মালিকগণ শক্তিশালী ছিলেন এবং কৃষকদের প্রতিকূলে অনেক সময় তাদের শক্তির অপব্যবহার করতেন। কৃষককৃল দরিদ্র ও শক্তিহীন ছিল বিধায় মালিকদের সাথে তাদের ইজারা বা বর্গা চুক্তি কোন নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতিতে হত, না-হত, শক্তিধর মালিকের খেয়াল খুশিমত।৪১ মুখাবারা পদ্ধতি ইসলাম পূর্ব যুগে আরব দেশে কৃষক-মালিক সম্পকীয় “মুখাবারা' বা খিবর' নামে অপর আর একটি পদ্ধতির পরিচয় পাওয়া যায়। * মুখাবারা এক প্রকার ভাগ বর্গা চুক্তি। বর্গাদার মালিককে এ চুক্তির ভিত্তিতে উৎপন্ন শস্যের এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ দেয়। এ শব্দটি “খায়বার' শব্দ হতে উদ্ভূত হতে পারে। ইহুদীগণ মুসলমানদের ছারা পরাজিত হবার পর ইহুদী কৃষক এবং মুসলমান ভূমি মালিকদের মধ্যে অর্ধেক শস্যের বিনিময়ে জমি চাষাবাদ করার জন্য খায়বারে যে চুক্তি হয়েছিল, সে চুক্তির অনুকরণে এই চুক্তিকে 'মুখাবারা” বলা হয়ে থাকতে পারে ।৪২ কুয়া এবং কৃষিকাজ সম্পর্কে যার জ্ঞান আছে, আরবী ভাষায় তাকে “খবির' বলে। “খবির' থেকে “মুখাবারা' শব্দের উৎপত্তি হয়েছে ।৪৩ * কোন ব্যক্তি যখন অন্য ব্যক্তিকে এ শর্তে ভূষি চাষাবাদ করার জন্য দেয় যে, দ্বিতীয় ব্যক্তি ভূমিটি চাষ করবে এবং অবশেষে উৎপন্ন শস্যের একটি অংশ প্রথম ব্যক্তিকে দিবে-এ চুক্তিকে মুখাবারা বলা হয় 1৪৪ রসূলুল্লাহ স. জাহেলী যুগ হতে চলে আসা মুহাকালা এবং মুখাবারা পদ্ধতি নিষিদ্ধ ঘোষণা করেছেন, সে সম্পর্কে কয়েকটি হাদীস নিয়ে উদ্ধৃত হচ্ছে 8 * হযরত জাবির ইব্‌ন আবুল্লাহ্‌ রা. বলেন, রসূলুল্লাহ স. মুখাবারা, মুহাকালা, মুযাবানা এবং খাবার উপযোগী হবার পূর্বে ফল বিক্রি করতে নিষেধ করেছেন।”৪৫ * হযরত যায়িদ ইব্ন সাবিত রা. বলেন, “রসূলুল্লাহ স. মুখাবারা করতে নিষেধ করেছেন।'৪৬ * হযরত জাবির ইব্‌ন “আব্দুল্লাহ্‌ রা. বলেন, আমি রসূলুল্লাহ স.-কে এরূপ বলতে শুনেছি যে ঃ যে ব্যক্তি মুখাবারা ত্যাগ করে না, সে যেন আল্লাহ ও রসূলের পক্ষ হতে যুদ্ধের ঘোষণা শুনে রাখে ।”৪৭ মুহাকালা, মুখাবারা বা মুযারা“আ প্রকৃতপক্ষে একই বস্ত। যে সব লেনদেনের মধ্যে অনিশ্চয়তা বিদ্যমান কিংবা যেগুলোর মধ্যে ঝুঁকি ভাব থাকে, যেগুলোর আকৃতি জুয়া ইসলামী আইন ও বিচার ৩৯ ///৬/.0910790281-0007 পপ

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।