ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ ছিল না।৩২ কৃষক চাষাবাদের বিনিময়ে ভূমির মালিককে কি দিবেন, সেকালে তা পূর্বে ঠিক করা হত না; ভূমির খাজনা জাতীয় কিছু নির্দিষ্টও ছিল না।৩৩ তৎকালে প্রচলিত মালিক-কৃষক বা মালিক-প্রজা সম্পককীয় ব্যবস্থাকে “মুযারা'আ” বলা হতো। এ ব্যবস্থার অন্যান্য আরও কিছু নাম রয়েছে, যেমন ঃ “মুখাবারা', অথবা “খিবর' বা “মুহাকালা' 1৩৪ ইসলাম-পূর্ব যুগে মালিক এবং কৃষকের সম্পর্ক পারস্পরিক চুক্তিভিত্তিক ছিল না; প্রথা এবং এঁতিহ্য এদের মধ্যকার সম্পর্ক ন্যিন্ত্রণ করতো । কৃষক যে শর্তে জমি চাষ করতেন, সে শর্তের ভিত্তি ছিল প্রথা ও এতিহ্য। এ প্রথা ও এঁতিহ্য সামাজিক অবস্থার দ্বারা নির্মিত এবং নিয়ন্ত্রিত হতো । মালিক এবং কৃষকের আর্থিক অবস্থার মধ্যে নিদারুণ বৈষম্য ছিল, সে বৈষম্যের কারণে মালিক এবং কৃষকের সম্পর্ক স্বাধীন চুক্তিভিত্তিক হতে পারেনি । মালিকের প্রস্তাব এবং কৃষকের সম্মতি অথবা কৃষকের প্রস্তাব এবং মালিকের সম্মতি এভাবে দু'পক্ষের মধ্যে নিরপেক্ষ চুক্তি হওয়া সে সময় সম্ভব ছিল না। সেকালে জমি চাষ করার ব্যাপারে মালিক এবং কৃষকের কতটুকু অধিকার ও দায়িতৃ ছিল তা তৎকালে প্রচলিত কোন আইন স্পষ্টভাবে ঘোষণা করেনি 1৩৫ তৎকালীন প্রচলিত কিছু পদ্ধতি সুহাকালা * মুহাকালা হচ্ছে ক্ষেতের শস্য নির্ধারিত পরিমাণ খাদ্যের বিনিময়ে বিক্রি করা ।৩৬ * ইমাম মালিক র. বলেন, শস্যের বিনিময়ে ভূমিকে অন্যের কাছে ইজারা দেয়াকে মুহাকালা বলে ।৩৭ * মুহাকালা এক রকম ভূমির বর্গা ইজারা-এতে উৎপন্ন ফসলের একভাগ মালিক পায় ।৩৮ * ক্ষেতের কাচা ফসল বা গাছের অপাকা ফলকে শস্যের বিনিময়ে খরিদ করাকে মুহাকালা বলা হয়।৩৯ এ ছাড়াও মুহাকালার চারটি পরিচয় রয়েছে- ১. দুই বা ততোধিক পক্ষের মধ্যে ক্ষেতের বা গাছের অপাকা ফসল ও ফল লেনদেনকে মুহাকালা বলে। ২. পাকা ফসলের বিনিময়ে অপাকা শস্য ক্রয়কে মুহাকালা বলে। ৩. উৎপন্ন ফসলের এক তৃতীয়াংশ বা এক চতুর্থাংশ পাবার চুক্তিতে মালিক কৃষকের বরাবরে ভূমি বর্গা দেয়ার যে চুক্তি, তাকে মুহাকালা বলে। ৪. ফসল প্রাপ্তির অঙ্গীকারে ভূমি ইজারা দেয়াকে মুহাকালা বলে 1৪০ তৎকালে মূলত মুহাকালা পদ্ধতি প্রচলিত ছিল। সে যুগে যারা ভূমিহীন ছিল তারা ভূমির ৩৮ ইসলামী আইন ও বিচার ///৬/.091090281-0007

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।