ইসলামের আর্থিক এবং ভূমি বিধান যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সমাজে যে সচ্ছলতা ও সমৃদ্ধির সূচনা হয়েছিল তা গোটা বিশ্বের জন্য অনুসরণযোগ্য উদাহরণ । ইসলাম-পূর্ব যুগে আরবদের ভূমি ব্যবস্থা ইসলামের সূতিকাগার আরব উপধীপ। প্রাচীনকাল থেকেই এটি একটি গুরুত্বপূর্ণ ভুখ হিসাবে স্বীকৃত। এর অবস্থান তিনটি মহাদেশের সঙ্গমস্থলে। সে কারণে ইতিহাসের সেই অজ্ঞাত যুগ হতে চীন, ভারত প্রভৃতি প্রাচ্যদেশ থেকে যেসব বাণিজ্য সামগ্রী ইউরোপীয় দেশসমূহে রফতানী হতো, তা ইরাক সিরিয়া প্রভৃতি অঞ্চলের উপর দিয়েই বয়ে নিয়ে যাওয়া হতো। এ বাণিজ্য কাফেলা তায়েফ, মক্কা ও মদীনা স্পর্শ করে অগ্রসর হতো। আর হিজাজের মক্কাই ছিল প্রাচীন এ বাণিজ্য পথের একটি গুরুতৃপূর্ণ ঘাটি। এই মন্কা উপত্যকাতেই হযরত ইব্রাহীম আ. মহান আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করেন। যুগ যুগ থেকে হজ্জ উপলক্ষে সেখানে আসতে থাকে হাজার হাজার মানুষ । এখান থেকে ইসলামের শান্তির বাণী প্রচারিত হয় সর্বপ্রথম । এই মন্কার হেরা গুহাতেই নাঘিল হয়েছিল কুরআনুল কারীম । আরব উপদ্বীপের উত্তর-পশ্চিমে অবস্থিত সিরিয়া ও ফিলিস্তিন হচ্ছে বিশ্বের আরও দু'টি বড় ধর্মমত-ইহুদী ও খৃষ্ট ধর্মের উৎস ভূমি ।২৯ প্রাক ইসলামী যুগকে “আইয়্যামে জাহেলিয়া'৩০ বা অন্ধকার যুগ বলা হয়। এ যুগে আরব জাতির ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি ক্ষেত্রে চরম অধঃপতন ঘটে। তবে রসূলুল্লাহ স.-এর জন্মের প্রাব্কালে উত্তর ও দক্ষিণ আরবে সমৃদ্ধিশালী রাজ্যের অভ্যুদয় হলেও মধ্য আরবের হিজাজ ও নাজ্দ প্রদেশ এবং নুফুদ অঞ্চল ছিল মরুবাসী যাযাবর বেদুঈনদের প্রশস্ত বিচরণ ক্ষেত্র। অন্তর্দন্ব ও গোত্র-কলহে লিপ্ত বেদুঈনগণ আধুনিক অর্থে সভ্যতার আলোকে উত্তীসিত হতে পারেনি । আরববাসী বলতে সমগ্র আরব উপদ্বীপের অধিবাসীকে বুঝায়। কিন্তু প্রাক-ইসলামী যুগের আরব বলতে সাধারণত হিজাজ ও পার্শ্ববর্তী অনুন্নত ও কুসংস্কারাচ্ছন্ন অঞ্চলকেই বুঝায়। এ কারণে অন্যান্য এলাকার তুলনায় ইসলামের আবির্ভাবের পূর্বে হিজাজে শোচনীয় ও নৈরাজ্যজনক পরিবেশ বিরাজমান ছিল। এখানে সুস্থ ও উন্নত জীবনযাত্রা, সুসংহত ও সুশৃঙ্খল শাসন ব্যবস্থা, নীতি ও মানবতাবোধ, ধর্মীয় চেতনার অভাব এবং সর্বোপরি অর্থনীতি ও ভূমি ব্যবস্থা ছিল পশ্চাদপদ ।৩১ রসূলুল্লাহ স.-এর নবুওয়ত লাভের পূর্ববর্তী সময় ভূমির মালিকের সাথে কৃষকের সম্পর্ক কিরূপ ছিল তার বিস্তারিত বিবরণ জানা যায় না। তৎকালীন ভূমির মালিক এবং কৃষকের মধ্যকার সম্পর্ক, তাদের পারস্পরিক অধিকার এবং দায়িত্ব সম্পর্কে পুরোপুরি জ্ঞান লাভ করার মত উপাদান দুর্লভ। যতটুকু জানা যায়, সেকালে মালিক-কৃষকের ইসলামী আইন ও বিচার ৩৭ ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।