উৎস মূলত মাটি, পানি ও সূর্যকিরণ। সুতরাং মানব জাতির পিতা এবং বিশ্ব ইসলামী সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রথম প্রধান হযরত আদম আ.-এর বংশধরদের বেঁচে থাকা এবং ভূমির গুরুত্ব প্রায় সমার্থক। কাজেই উপযুক্ত ভূমি নীতির উপরই প্রয়োজনীয় পরিমাণ খাদ্যের উৎপাদন তথা মানব জাতির জীবিকা সংরক্ষণ এবং বেঁচে থাকা সর্বতোভাবে নির্ভর করে ।২৬ মূলধন ও প্রযুক্তি, শ্রম ও নৈপুণ্য, সংগঠন ও ব্যবস্থাপনা ইত্যাদির মত ভূমিও উৎপাদনের একটি উপকরণ। তবে উৎপাদনের মৌলিক উপাদান ভূমি হওয়ায় এর গুরুত্ব অনেক বেশী। সাধারণত একটি যন্ত্র বা বাসগৃহ কিছু সময়ের জন্য অব্যবহৃত থাকলে তার মালিক ক্ষতিগ্রস্ত হয় । কিন্ত অতীব প্রয়োজনীয় খাদ্য উৎপাদনের জন্য ষে জমির প্রয়োজন-সেই জমি যদি অব্যবহৃত থাকে বা জমিকে যদি যথাযথভাবে কাজে লাগানো না হয়, তবে কেবলমাত্র জমির মালিকই ক্ষতিগ্রস্ত হয় না বরং পুরো মানব সমাজই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ।২৭ ইসলামের প্রথম যুগে আরবে ভূমি এবং ভূমিতে পশুচারণই ছিল সম্পদের প্রধান উৎস। তা দ্বারাই সম্পদের পরিমাপ করা হতো। এমনকি আজও উন্নয়নশীল দেশসমূহে, যেখানে জীবনধারণের মৌলিক দ্রব্য-সামগ্রীই কেবল উৎপাদন করা হয়, সেখানকার অর্থনীতিতে ভূমির গুরুতুই সর্বাধিক। কারণ ভূমির উৎপাদনই সে সমস্ত দেশের জাতীয় আয়ের পরিমাণ নির্ধারণ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং মজুরীর ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। উন্নত দেশসমূহেও ভূমির অবদান ও গুরুত্ব অপরিসীম । বস্তত রাশিয়া, হল্যান্ড, নিউজিল্যান্ড, কানাডা, অষ্ট্রেলিয়া প্রভৃতি দেশে ভূমি এখনও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এমনকি শিল্লোন্নত আমেরিকাও শুধু সে দেশের জনগণের খাবারেরই ব্যবস্থা করে না অধিকন্তু এশিয়া এবং আফ্রিকা মহাদেশের জনগণের এক বৃহত্তর অংশের খাবারও যোগায়। প্রযুক্তি এবং প্রকৌশল বিপ্রবের পূর্বে প্রত্যেক দেশেই লক্ষ লক্ষ লোক তাদের অর্থনৈতিক সুখ স্বাচ্ছন্দের জন্য ভূমির উপর নির্ভর করত। প্রাক-শিল্পবিপ্রুব যুগে উৎপাদনের অন্যান্য উপকরণের পরিবর্তে ভূমিকে কেন্দ্র করেই যে কোন দেশের অর্থনীতি গড়ে উঠতো ।২৮ ইসলাম-পূর্ব যুগ ও রসূলুরাহ স.-এর সময়ের ভূমি ব্যবস্থা অর্থনৈতিক ও ভূমি সমস্যার সমাধান এবং সকল প্রকার দারিদ্য ও শোষণ-পীড়ন হতে মানব জাতিকে মুক্ত করার জন্য সর্বোপরি সুখী ও সমৃদ্ধিশালী জীবন গড়ার লক্ষে রসূলুল্লাহ স. আজীবন ছিলেন সচেষ্ট । অর্থ এবং ভূমি মানব জীবনের গুরুতৃপূর্ণ বিষয় হেতু রমূলুল্লাহ স.-এর প্রতিটি দিকের সঠিক সমাধান দিয়ে গেছেন। তীর সময়ে ৩৬ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।