ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

“তাদের জন্য একটি নিদর্শন মৃত পৃথিবী, যাকে আমি সঞ্জীবিত করি এবং তা হতে উৎপন্ন করি শস্য যা তারা আহার করে । তাতে আমি সৃষ্টি করি খর্জুর ও আঙুরের উদ্যান এবং তাতে উৎসারিত করি প্রত্রবণ । যাতে তারা আহার করতে পারে তার ফলমূল হতে, অথচ তাদের হাত ভা সৃষ্টি করেনি। তবুও কি তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? পবিত্র ও মহান তিনি, ধিনি উত্তিদ, মানুষ এবং তারা যাদেরকে জানে না তাদের প্রত্যেককে সৃষ্টি করেছেন জোড়া জোড়া করে ।'১৭ উপরোক্ত আয়াতসমূহ দ্বারা এ কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, আধুনিক মৃত্তিকা বিজ্ঞান মাটি বা ভূমির যে সংজ্ঞা প্রদান করেছে তার বহু পূর্বেই কুরআনুল কারীম মাটির বিবরণী তুলে ধরেছে। সুতরাং আল-কুরআনের ভাষ্য মতে মাটি হচ্ছে ভূ-পৃষ্ঠের সেই স্তর যেখানে মানুষ, জীবজন্ত তাদের প্রয়োজনীয় বস্তুসম্ভার সহজে পেতে পারে এবং উদ্ভিদরাজি খুব সহজেই জন্ম নিতে পারে বাধাহীনভাবে ।১৮ মহান আল্লাহ ভূ-পৃষ্ঠকে এমনভাবে সৃষ্টি করেছেন যে, এটা পানির ন্যায় তরলও নয় এবং রুটি ও কাদার ন্যায় চাপ সহযোগে নীচেও নেমে যায় না। আবার এই ভূমিকে এত শক্তও করা হয়নি যাতে উত্ভিদরাজির অস্কুরোদগষে বাধা হয়ে দীড়ায়। এরূপ হলে তাতে বৃক্ষ ও শস্য বপন করা যেত না, কৃপ-ও খাল খনন করা যেত না; সুউচ্চ অস্টালিকার ভিত্তি স্থাপন করা যেত না। মহান আল্লাহর সব সৃষ্টিই সুপরিকল্পিত ও সুষম। তিনি বলেন ঃ আর পৃথিবী, তাকে আমি বিস্তৃত করেছি এবং আমি তাতে প্রত্যেক বস্ত উদ্‌গত করেছি সুপরিমিতভাবে। এবং তাতে জীবিকার ব্যবস্থা করেছি তোমাদের জন্য, আর তোমরা যাদের জীবিকাদাতা নও, তাদের জন্যও ।'১৯. প্রয়োজনের তুলনায় গম, ধান, উৎকৃষ্টতর ফলমূল যদি এত বেশী উৎপন্ন হয় যা মানুষ ও জন্তদের খাওয়ার পরও অনেক উদৃত্ত থাকে তাহলে অতিরিক্ত খাদ্য সামগ্রী গচে গিয়ে প্রাণীকুলের বিপদের কারণ হয়ে দীড়াত। এ জন্যই সর্বদা মহান আল্লাহ সবকিছুকে সুপরিমিত উৎপন্ন ক্রেছেন। তাই মহান আল্লাহ ভূ-পৃষ্ঠকে মানুষের বশীভূত করে দিয়েছেন এবং তা থেকে মহান আল্লাহ প্রদত্ত রিযিক অন্বেষণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন £ “তিনিই তো তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন; অতএব তোমরা তার দিগ- দিগন্তে বিচরণ কর এবং তার প্রদত্ত জীবনোপকরণ হতে আহার্য গ্রহণ কর; পুনরুথথান তো তারই দিকে ।'২০ রসূলুল্লাহ স. বলেছেন ঃ “যার ভূমি আছে সে যেন তা চাষ করে। আর যদি সে চাষ করতে অপারগ হয় তাহলে যেন তার ভাইকে দান করে দেয় ।”২১ ৩৪ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।