ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

“হে জিন্ন ও মানব সম্প্রদায়! আকাশমন্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পার অতিক্রম কর, কিন্তু তোমরা অতিক্রম করতে পারবে না বিশেষ ক্ষমতা ব্যতিরেকে ।১০ ভূ-পৃষ্ঠ দারা বাসস্থান বোঝানো হয়েছে যেমন কুরআনুল কারীমে বলা হয়েছে ঃ “তিনি তোমাদেরকে মৃত্তিকা হতে সৃষ্টি করেছেন এবং তাতেই তিনি তোমাদেরকে বসতি দান করেছেন।'১১ কোন কোন আয়াতে “আরদুন' শব্দটি বিস্তৃত বিছানা অর্থে ব্যবহৃত হয়েছে। কুরআন মাজীদে উল্লেখ আছে “যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করেছেন এবং আকাশ হতে পানি বর্ষণ করে তদ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেন। সুতরাং তোমরা জেনে শুনে কাউকেও আল্লাহর সমকক্ষ দীড় করাবে না।'১২ “আরদুন' শব্দটি মাটি অর্থেও কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে ব্যবহৃত হয়েছে। যেমন-যখন তোমরা বলেছিলে, হে মূসা! আমরা একই রকম খাদ্যে কখনো ধৈর্যধারণ করব না। সুতরাং তুমি তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা কর-যেন তিনি ভূমিজাত দ্রব্য শাক-সজী, কাকুড়, গম, মসুর ও পেঁয়াজ আমাদের জন্য উৎপাদন করেন। মূসা বললেন, তোমরা কি উৎকৃষ্টতর বস্তুকে নিকৃষ্টতর বস্তুর সাথে বদল করতে চাও?'১৩ অপর এক আয়াতে মহান আল্লাহ বলেন ঃ “তুমি ভূমিকে দেখ শুঙ্ধ, অতঃপর তাতে আমি বারি বর্ষণ করলে তা শস্য-শ্যামল হয়ে আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্াত করে সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ ।”১৪ মানুষ সৃষ্টির মূল উপাদান মাটি, এ প্রসঙ্গে কুরআনুল কারীমের ভাষ্য ঃ “আমি মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এতেই তোমাদেরকে ফিরিয়ে দেব এবং এ থেকেই তোমাদেরকে বের করব ।”১৫ মাটি মহান আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে গণ্য । শুধু মানুষ সৃষ্টিই নয়; মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, জীব-জন্তর আহার-বিহারের জন্য মহান আল্লাহ মাটিকে যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন। মাটিতে লক্ষ কোটি ব্যান্টেরিয়ার অস্তিত্ব (যা শস্য উৎপাদনে মুখ্য ভূমিকা রাখে) মহান আল্লাহর অসীম ক্ষমতার বহিংপ্রকাশ। প্রত্যেকটি সৃষ্ট জীবের প্রকৃতি প্রদত্ত অধিকার রয়েছে পৃথিবীর বুক থেকে আহার্য, পানীয়-এর সংস্থান করে নেয়ার । মহান আল্লাহ বলেন £ “তিনি ভূমিকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্যঃ এতে রয়েছে ফল-মূল এবং খর্জূর বৃক্ষ যার ফল আবরণযুক্ত এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল ।'১৬ মহান আল্লাহ আরও বলেন ৪ ইসলামী আইন ও বিচার ৩৩ ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।