ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১৮) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১২৭
📝 লেখা 📖 পিডিএফ

কিতাব রেখে যান যা কিয়ামত পর্যন্ত সকল পর্যায়ে সঠিক ও নির্ভুল পথ দেখাবে । তিনি আল্লাহর এই কিতাবকে ধারণ করে পৃথিবীর বুকে একটি আদর্শ সমাজ, ভূমি নীতি ও কল্যাণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করে আমাদের জন্য অনুপম দৃষ্টান্ত রেখে গেছেন। রসূলুল্লাহ স. যে ভূমি নীতি বাস্তবায়ন করে গেছেন তা আমাদের সামনে মডেল হিসাবে রাখা একান্ত জরুরী । ভূমির পরিচয় 57055758555 * ভূমি শব্দের অর্থ হল পৃথিবী, ভূ-পৃষ্ঠ, মাটি, মেঝে, ক্ষেত্র, জমি ইত্যাদি। সাধারণ অর্থে মাটি বা জমির উপরিভাগকে ভূমি বলে ।৩ ভূপুষ্ঠে অবস্থিত প্রাথমিক স্তরের ক্ষয় সাধনের ফলে-যে ক্ষুদ্র কণা ভূ-পৃষ্ঠে জমা হয় এবং তার সাথে জৈব পদার্থের সংমিশ্রণের ফলে যে পদার্থ গঠিত হয় তাই ভূমি ৰা মাটি 19 * পানি প্রবাহ, হিমবাহ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, রোদ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূ-পৃষ্ঠের শিলারাশির চূর্ণ-বিচুর্ণ ও ক্ষয়িত অংশগুলো মৃত গলিত জীবদেহের সাথে মিশ্রিত হয়ে ভূ-পৃষ্ঠের উপরিভাগে যে নরম ও কোমল স্তর বা আবরণ সৃষ্টি করে তাকেই মৃত্তিকা বলে। প্রকৃতপক্ষে মৃত্তিকা হল-শিলাকণা, খনিজ দ্রব্য, জৈব পদার্থ, পানি, বায়ু, জীবানু প্রভৃতির একটি যৌগ মিশ্রণ। ভূ-তকের উপরিস্তরের মাত্র ৫-৭ মিটার গভীর অংশ পর্যন্ত মৃত্তিকার অবস্থান।€ * সময়ের ব্যবধানে নিকাশ-স্থিত অবস্থায় জলবায়ু ও জৈব পদার্থের সমন্বিত প্রভাবে রূপান্তরিত উৎস শিলা সৃষ্ট গাছ জন্মানোর উপযোগী ভূ-পৃষ্ঠের প্রাকৃতিক বন্তর সমষ্টিত্তরকে ভূমি বলে ।৬ *. 9011 19 2, 0081710 1১009 ০0101009960 01 1)1770191] 210 01021710 17180611819 2170 11511 (01709 11) 41101) 1018109 270৮4.7 * কোন বন্ত বা দ্রব্যকে আকার পরিবর্তন করে কিংবা সম্পূর্ণরূপে নিঃশেষ না করে যদি ভাড়ায় খাটানো যায়, তাকে ভূমি বলা হয়। ভূমি উৎপাদিত হতে পারে, আবার নাও হতে পারে। এ অর্থে যন্ত্রপাতিও ভূমির অন্তর্গত।৮ মৃত্তিকা বা মাটি শব্দের আরবী প্রতিশব্দ 'তুরাব', আর ভূ-পৃষ্ঠ শব্দের প্রতিশব্দ হচ্ছে “আল-আরদ্'। কুরআনুল কারীমে “দৃষ্টি' এবং 'পুনরুথান সংশ্লিষ্ট আয়াতসমূহে “তুরাব' শব্দটি এসেছে। আর অন্যান্য আয়াতে এসেছে “আল-আরদ্' শব্দটি । 'আল-আরছ' শব্দটি কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে! যেমন, “আরঘ' ৰা ভূ-পৃষ্ঠ বলতে আমরা যে গ্রহে বাস করছি তাকে বোঝান হয়।৯ কুরআনুল কারীমে বলা হয়েছে ঃ ৩২ ইসলামী আইন ও বিচার ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।